জানুয়ারিতে বেশি ঝগড়া হয়
দাম্পত্য জীবনে সব স্বামী-স্ত্রীর মধ্যেই কম-বেশি ঝগড়া হয়। কারো কারো মধ্যে চুন থেকে পান খসলেই ঝগড়া হতে পারে। আবার কারো কারো মধ্যে বড় কোনো ঝামেলা ছাড়া ঝগড়া নাও হতে পারে। এর তো কোনো সময়-কাল নেই। কিন্তু গবেষকরা বলছেন, জানুয়ারি মাসে দম্পতিদের মধ্যে বেশি ঝগড়া হয়।
আপনি হয়তো এর সঙ্গে একমত নাও হতে পারেন। কিন্তু গবেষণার তথ্য তা-ই বলে। যুক্তরাজ্যের এক হাজারের বেশি দম্পত...ির ওপর এ গবেষণা চালানো হয়। এতে দেখা যায়, বছরের শুরুতে জানুয়ারি মাসে গড়পড়তায় দম্পতিদের মধ্যে দিনে আট মিনিট ঝগড়া হয়। এমনকি জানুয়ারির এই ঝগড়ার কারণে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক পর্যন্ত ভেঙে যায়।
গবেষণার ফলে দেখা যায়, খারাপ আবহাওয়া, আর্থিক সংকট ইত্যাদির কারণে জানুয়ারি মাসে অনেকেই বাড়িতে বেশি সময় কাটান। এমনকি এ মাসে কেউ কেউ দিনে ১৫ ঘণ্টা পর্যন্ত বাড়িতে কাটান। এ কারণে খুঁটিনাটি নানা বিষয় নিয়ে দম্পতিদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এমনকি এ মাসে ২০ বারের বেশি ঝগড়া হয়ে থাকে। পক্ষান্তরে গ্রীষ্মে যুক্তরাজ্যের নাগরিকরা দিনে গড়ে ১০ ঘণ্টা ৫ মিনিট বাড়িতে অবস্থান করে। তখন মাসে ১৬ বারের মতো ঝগড়া হয়ে থাকে।
শেইলাস হুইলস হোম ইনস্যুরেন্স কম্পানির অর্থায়নে এ গবেষণা চালানো হয়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

