somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঁতার দিও দিঘীর জলে, সাঁতার দিও মনে

০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাঁতার দিও দিঘীর জলে
সাঁতার দিও মনে
আমার জন্য একটু সাঁতার সাজিয়ে এসো যতনে
ভাসিয়ে দিও নিজের মত
ভাসিয়ে দিও রাগ
সমুদ্র রাখে না জমা সব সাঁতারের দাম
সব সাঁতারের দাম।

আজকের সকালটা কেমন মেঘলা কিংবা ঝিলমিল ছিলো দেখা হয়নি। পুরোনো শালিকটা বারান্দার রেলিং-এ বসে বিষাদ সুরে ডেকেই যাচ্ছে। এক শালিক থাকার লক্ষণ শুভ না। সূবর্না পাশে তাকায়, পাশে অবহেলায় পড়ে থাকা বালিশটা গাঢ় রক্তে লাল হয়ে আছে। আজ থেকে সূবর্নার পাশে কোন ছায়াও স্থান পাবে না।

সাঁতার দিও দিঘীর জলে
সাঁতার দিও মনে
সমুদ্রে দিও না সাঁতার
একটু রেখো মনে
সুখে থাকুক একটু সাঁতার
একটু থাকুক প্রানে
স্বপ্ন সাজাও ডুব সাঁতারে
স্বপ্ন ভাঙা মনে।
ভাসিয়ে দিও নিজের মত
ভাসিয়ে দিও রাগ
সমুদ্র রাখে না জমা সব সাঁতারের দাম
সব সাঁতারের দাম

প্রচন্ড জুড়ে গাড়ি শা শা করে ছুটে চলছে কয়েক ঘন্টা ধরে। গন্তব্য গভীর সমুদ্রের নিলাভ বাহু। প্লেয়ারে বেজে চলছে-
"আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র কাছে আসো, আমাকে ভালোবাসো"

সমুদ্রের নিলাভ জলে সূবর্না ভাসতে লাগলো। হঠাৎ করেই শরীরটা ছেড়ে দিলো....আর গভীর সমুদ্রের বুকের গভীরে চলে যেতে লাগলো...
ধুয়ে গেলো সব। ধুয়ে গেলো অভিশপ্ত সব ছায়া....ধুয়ে গেলো গাঢ় হয়ে জমে থাকা বহু পুরোনো দিনের রক্তের ছাপ...ধুয়ে গেলো শালিক....ধুয়ে গেলো সূবর্না।
"জমা থাকুক একটু সাঁতার
একটু না হয় দহনে।
সাঁতার নাকি সবাই জানে
সাঁতার পারে কজনে!?
সহজ সাঁতার সবচেয়ে কঠিন
সেই ডুবুরী জানে।
যে সাঁতারে সাহস করে
ডুবতে পারে জলে
ভাসিয়ে দিও নিজের মত
ভাসিয়ে দিও রাগ
সমুদ্র রাখে না জমা সব সাঁতারের দাম
সব সাঁতারের দাম"

সমাপ্তিটা এখানেই হতে পারতো কিন্তু হলো না। সূবর্না ঘুম থেকে জেগে উঠে বসে বিছানার উপর। সকালে সূর্যের মিষ্টি কিরন এসে সূবর্নার মুখে হাত বুলিয়ে যায়। আজ দুটো শালিক এসে বারান্দার রেলিং-এ বসে মিষ্টি সুরে কিচির মিচির করছে।
সূবর্না ঘাড় ঘুড়িয়ে পাশে তাকায়, সমুদ্রের সব নীল রং জুড়ে আছে তার বিছানায়, বালিশে। আর সেই সমুদ্রের মাঝে পড়ে আছে এক গুচ্ছ বেলী ফুল! আর সেই সমুদ্র-জলে লেখা আছে:
"সাঁতার দিও দিঘীর জলে
সাঁতার দিও মনে"


Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×