somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেঁড়াপাতায় পিঁপড়ার দীর্ঘশ্বাস

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা একটা মাটির ঘরে থাকতাম। মাটির ঘরের দেয়াল ছিলো নিঝুম দিঘীর জলের মত ঠান্ডা। আমি মাটি ছুঁয়ে গাঁদা ফুল হতাম। আমার সখি বলতো- ওর বাবা ওদের তিন ভাই বোনের জন্য তিন বিশাল বাড়ি করেছেন। আমরা জানতাম বাবার বুক পকেটে এক সোনার সিন্দুকের চাবি ছিলো। শুধু আমরা জানতাম না সিন্দুকটা কোথায় ছিলো। জানলে আমি এক সোনার নুপুর গড়াতাম। সোনার নুপুর পায়ে আমি মাটির ঘরে শুয়ে জোছনা গায়ে মাখতাম।
***********
সোনার রঙটা কেমন যেনো চোখে লাগে আমার এখন- বড্ড বেশি অসুন্দর। তবে সোনা নাকি দেহের সৌন্দর্য বাড়ায়। মা বলতো-মার নাকি অনেক সোনার গয়না ছিলো। বাবা সব চুরি করে নিয়ে গেছে। আমি যদি পারতাম তাহলে মাকে একটা নাকফুল কিনে দিতাম। আমি জানি, মা এতটুকুন সোনা পড়েই স্বর্গের অপ্সরী হতো।
******
একটা সময় আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। আমরা চার ভাই বোন ভাগাভাগি করে শুকনো পাউরুটি খেয়েছি। তখন এতেই আনন্দ ছিলো। আজ ফ্রিজ ভর্তি এত খাবার! তবুও কেনো যেন ক্ষুধা পায় না!
***********

মাকে কখনো সাজতে দেখিনি আমি। যদিও মা বিয়ের আগে আমার মত সাজুগুজুর পাগল ছিলো। মা যে কতটা কষ্ট পেয়ে বদলে গেছে....কতটা নীল হয়ে গেছে তা চোখ দিয়ে দেখে বুঝা যায় না। আমি নীল হতে চাই না।
********

মোহনকে মেরে ফেলা হয়েছিলো। মোহন, বয়সে নাকি আমার দুবছরের ছোট ছিলো। মোহনের কথা ভেবে মা অনেক কাঁদে। বড়পা বলে- মোহন থাকলে কত্ত ভালো হতো!। মোহন বেঁচে থাকলে তাকে আমি গলা টিপে মেরে ফেলতাম। ভালোবাসা/আদরের কমতি আমার পছন্দ না।
**********

দাদিমা অনেক পান খেতেন একটা সময়। দাদীমার মুখের চাবানো পান খেতে আমি ভীষন ভালোবাসতাম।
একদিন বিকেলে, খেলা শেষে দাদীমাকে দেখলাম রানাকে কোলে বসিয়ে আদর করছেন। অথচ দাদীমার আদর আমরা কখনো পাইনি।
রানা কখনোই আমার খেলার সাথী ছিলো না। ওর বাবা যখন ওকে মারত তখন আমরা আনন্দ পেতাম।
আর অন্যদিকে-আমি আর কক্ষনো দাদীমার কাছ থেকে পান খেয়ে ঠোঁট রাঙাইনি।
*******

আমি হিমু হতে চাই। হিমুদের আবেগ থাকতে নেই। আমি কক্ষনো তোমার চোখে চোখ রাখবো না। যদি তোমার চোখের নীল আর আমার চোখের নীল মিশে একাকার হয়ে যেতো তাহলে সারা পৃথিবী জেনে যেতো কি গভীর প্রেম ডুবে আছে জলে!

জানো, আমি সেদিন স্বপ্নে বাবাকে খুন করেছি!
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×