রাখাল চলে গেছে চন্দ্রমাখা মেঠো পথে। তার পায়ের ছাপ আমি খুঁজে পাইনি। সে বাঁশি ফেলে গেছে আমার রূপার পালন্কে(!?)। রাখাল, আমি বাঁশিতে সুর তুলতে জানি না।
***********
আমি আমার মেয়েকে মেরে ফেলেছি। যেখানে ভালবাসা ফুরিয়ে গেছে(নেই) সেখানে ভালবাসার অস্তিত্বকে বাঁচিয়ে রাখার কোন মানে হয় না। আমি চাই আমাদের একটা মেয়ে হোক-আমাদের ভালবাসার বীজ থেকে।
আমি মেয়েকে রূপার নুপুর বানিয়ে দিবো।
***********
আমাকে খুন করা হয়েছিলো! যদিও তার কোন প্রমান কেউ পায়নি। আকাশকে আমি সব কিছু বলেছিলাম, আকাশ জানতো আমার গোপন সব দীর্ঘশ্বাস। তবুও আকাশের বুকে কখনো রক্তক্ষরন হয় নি। আকাশের বুক থেকে আমি বৃষ্টি হয়ে ঝরে গেলাম!
প্রেম!
জানালার ওপাশেই ছিলো রাতের আকাশটা
হাজার হাজার তারাদের মেলায় শুধু চাঁদটাই ছিলো না
কি করে থাকবে!
চাঁদটা ঢাকা ছিলো আমার বুকের পরে ওড়নার ভাজে।
*********************
ও সমুদ্র! সে আসবে তোমার কাছে
তাকি জানিয়ে দিও তোমার গভীরতার কথা
আমি তোমার বুকে ডুব সাঁতার দেই, হে সমুদ্র!
সেকি জানবে তোমার গভীরে ঝিনুকের মাঝে আমার মন রাখা আছে?
**************
তুই বুঝি মেলাতে যাচ্ছিস? আমি ডাঙর মেয়ে। আমার আলতা পায়ে ঘরের বাহির হওয়া মানা। আমার শাড়ির আচঁলে দু'পয়সা রাখা আছে। আমাকে একটা ঝুনঝুনি কিনে দিবি? আমি সারাবেলা তার মনের ঘরে ঝুনঝুনি বাজিয়ে যাবো।
***********
তুই আমার সাথে লুকোচুরি খেলিস নাতো। মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের লুকোচুরি খেলা আমার ভালো লাগে না। ও চাঁদ, তুই আমার কপালের রাঙা টিপ হয়ে থাক চুপটি করে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


