আমার প্রিয় পোস্ট
- VLC PLAYER দিয়ে ৭ টি কাজ করা যায় যা হয়ত আপনি জানেনই না ! - ইভা লুসি সেন
- কোরআন কিভাবে পড়েবন Lesley Hazleton: On reading the Koran - মেলবোর্ন
- ১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে!(না দেখলে মিস করবেন) - খুজে ফিরি অজানা কে?
- USB দিয়ে ভাইরাস ঢুকার রাস্তাটা বন্ধ করে দিন আপনার উইন্ডোস কম্পিউটারে - মঈনউদ্দিন
- Zekr : শক্তিশালী কুরআন সফটওয়্যার ও তার বাংলা এক্সটেনশন : ইন্সটলেশন ও ব্যবহারবিধি - ইঊসুফ সুলতান
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- আল্লাহকে পেতে মাধ্যম গ্রহণ - mamun
- আমরা ৭২ এর সংবিধানে ফেরত যাবো নাকি যাবো না? - যারা ৭২ এর সংবিধান ও বর্তমান সংবিধান এর মধ্যে বিরোধ কি তা ভালো ভাবে বোঝেন না, তাদের জন্য এই পোস্ট। - নাহিদ মাহমুদ
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- সুপার গ্লু - ডা. শাহরিয়ার
- সুফিয়ার কবর চাঁদার টাকায়ঃ ইউনূসের হাতে নোবেল - বিডি আইডল
- বাংলা অনুবাদক - অপেক্ষমান
- গড: আছে কি নেই ? - মাইদেশ
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- আওয়ামী স্বর্ণযুগ : কিছু নমুনা - অভ্র
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- নবী - রাসূলদের সমাধিক্ষেত্র সমূহ এবং অন্যান্য ! - জেমসবন্ড
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- বাংগালীর রান্নাঘর (অবাংগালীর)- হালিম। - ত্রিশোনকু
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- ইসলাম ও কোরআনে বিশ্বাসের ভিত্তি - এস. এম. রায়হান
- বাংলা ই-বুকের সন্ধানে - মহসিন০৮
- যাকাত নির্দেশিকা - গোল্ডেন বাংলাদেশ
- রাশাদ খলিফা ২ : নবীত্বের দাবি - মাসুদুল হক
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- অনলাইনে আয় করুন টুইটারের মাধ্যমে - হাসমত০০৯
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- নাস্তিক ভাইদের প্রতি.......একটু লক্ষ করুন তো......... - আব্দুর রহমান
- আলু গ্রুপের মিথ্যাচার... - ফেরারী...
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
***সীতাকুন্ড জাহাজ ভাঙ্গা ইয়ার্ড, সম্রাজ্যবাদীদের শোষণ ক্ষেত্র***
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫২
![]()
চট্টগ্রামের সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গার শিল্প এখন মৃত্যু কুপে পরিণত হয়েছে। একটু এদিক-সেদিক হলে নিশ্চিত মৃত্যু ঘটে সেখানের শ্রমিকদের। গত এক সপ্তাহে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় দশ শ্রমিক নিহত হয়েছে। দিন দিন জাহাজ ভাঙ্গার শ্রমিকের নিহতের তালিকা দীর্ঘ হলেও শ্রমিকদের অভিযোগ তাদের জীবন রক্ষা করার কোন উদ্যেগ নেই মালিক পক্ষের। এক পরিসংখ্যানে দেখা গেছে, গত এক যুগে শিপ ইয়ার্ডের বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ১৩শ' শ্রমিকের মৃত্যু হয়েছে । অর্থাৎ প্রতি বছর মারা যাচ্ছে ১০৯ জন শ্রমিক। এসময় আহত হয়েছে ৩ থেকে ৪ হাজার শ্রমিক। অর্থাৎ প্রতি বছর আহতের সংখ্যা প্রায় ৩শ' জন। আহতদের বেশি ভাগ পঙ্গুসহ অচল হয়ে পড়েছে।
![]()
মালিক পক্ষের অবহেলা এবং শ্রমিকদের অসতর্কতার কারণে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে। মূলত ট্যাংক ও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ে, লোহা ও প্লেটের আঘাতে, গ্যাস বিষক্রিয়া, উপর থেকে নিচে পড়ে গিয়ে, যন্ত্রপাতি এবং লোহার পাত উঠা নামানোর সময় দুর্ঘটনাগুলো ঘটে। শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের কথা থাকলেও কোন মালিক পক্ষ তাদের এ সরঞ্জাম দেয় না। এছাড়া শ্রমিকদের কোন প্রশিক্ষণ এবং সচেতনতা মূলক কোন প্রোগ্রামের আয়োজন করাও হয় না।
সীতাকুন্ডে ৫৫ টির মত জাহাজ ভাঙ্গার ইয়ার্ড রয়েছে। ওই সব ইয়ার্ডে কাজ করছে ৩৫ থেকে ৪০ হাজার শ্রমিক। তাদের বেশিভাগ শ্রমিক অদক্ষ এবং এ কাজ সম্পর্কে তেমন কিছু জানেনা। তার কারণে দুর্ঘটনা বাড়ছে। বেসরকারি উন্নয়ন সংস্থার ইপসার দেয়া পরিসংখ্যান মতে, গত এক যুগে সীতাকুন্ড শিপ ইয়ার্ডে কমপক্ষে ১৩শ' শ্রমিকের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছে প্রায় ৪ থেকে ৫ হাজার শ্রমিক। এ ছাড়া কোন দুর্ঘটনা ঘটার পর মালিক পক্ষ তা আড়াল করতে নানান ধরনের চক্রান্ত চালায়। কোন কোন ক্ষেত্রে লাশ গুম করার ঘটনাও ঘটে থাকে।
শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জামের এবং প্রশিক্ষণের বিষয়ে প্রত্যেক শিপ ইয়ার্ড মালিককে শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম দেয়া ব্যাপারে অনেক আগে শিপ ইয়ার্ড মালিকদের নির্দেশ দেয়া হয়ে থাকে। কিন্তু বাস্তবে তার কোন প্রতিফলন নেই।
![]()
এই ইয়ার্ডগুলো যে শুধু মানুষ মারছে তাই নয়, পরিবেশের ব্যাপক বিপর্যয় সৃষ্টি করছে। বিভিন্ন যন্ত্রাংশ তথা রাসায়নিক পদার্থের কোন সুষ্ঠ ব্যবস্থা না থাকায় তা সাগরে তথা আশেপাশের খোলা জায়গায় ফেলে রাখা হয়।
![]()
দূর্বলের উপর সবলের অত্যাচার করে অর্থ অর্জন নতুন কোন ঘটনা নয়, পূর্বেও সম্রাজ্যবাদীরা আমাদের উপর শোষণ করে অর্থ কামিয়েছে বিনিময়ে কতগুলো মানুষ অর্থের উপর ঘুমিয়েছে। বর্তমানেও তাই হচ্ছে। ক্ষুধার তাড়নায় আক্রান্ত মানুষগুলোকে ব্যবহার করা হচ্ছে যন্ত্র হিসেবে, তারা মরল কি বাঁচল তা সম্রাজ্যবাদীদের চিন্তার বিষয় নয়।
অর্থলোভী, সুদখোর, অত্যাচারী কতিপয় মানুষের টাকার স্তুপ জমানো অভিলাষ আর দেশের সকল মানুষ এতেই উন্নত হবে তা অলিক স্বপ্ন মাত্র।
তথ্যসূত্র: পত্রিকা।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এস বাসার বলেছেন:
এ ব্যাপারে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু কিছুই হয়নি সম্ভবত কিছু হবে ও না।View this link
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














