somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***বস্তুবাদী কনসিউমার সোসাইটির অ্যাডভারটাইসমেন্টের অভিশাপ***(রিপোস্ট)

২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা একটি দিনের ২৪ ঘন্টাই আক্রান্ত হচ্ছি বিভিন্ন রকমের বিশ্বাস, বিভিন্ন ধর্ম সম্পর্কে লেখা, অ্যাডভারটাইসমেন্ট দ্বারা, এটা কিনুন, ওটা কিনুন, এটা নিন, ওটা নিন কিন্তু তবুও তাদের মধ্যে অনেকেই হতাশ হয়ে যাচ্ছে এবং আত্মহত্যা করছে। ১৪ বছরের একটি মেয়ে দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে, কেন? কারণ, তার মা তাকে টিভি দেখতে দেয়নি! এটি অ্যাডভারটাইসমেন্ট দুনিয়ার কসসিউমার সোসাইটির একটি অভিশাপ!

(পশ্চিমা দুনিয়াতে) ক্রিসমাস হচ্ছে একটি প্রধান অনুষ্ঠান যখন পরিবারে মানুষগুলো একত্র হয় কিন্তু তারা এমনকি তাদের নিজের মাকে পর্যন্ত আমন্ত্রণ জানায় না, পিতাকেও জানায় না। ক্রিসমাসে তারা তাদের বাবা-মাকে দেখতে পর্যন্ত যায় না এবং আশ্চর্যজনক হচ্ছে অনেকসময় তারা তাদের বাবা-মাকে এমনকি একটা ফোন পর্যন্ত করে না। আপনারা কি জানেন এই বিষয়টি মুসলামান, হিন্দু, শিখদের মধ্যেও ঘটতে শুরু করেছে। এটা এই ইন্ডিয়াতে শুরু হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আপনারা অচিরেই এটি অবলোকন করবেন, যে মানুষগুলো দিনে দিনে আরো অধিক হারে বস্তুবাদী দুনিয়ার দারা আকৃষ্ট হয়ে পড়ছে।

আমরা আমাদের বাচ্চাদের বড় করছি যে ফিলোসফি বা দর্শন দ্বারা তা হলো, কাজ-কাজ(কাজ কর) , টাকা-টাকা(টাকা উপার্জন কর)। ঠিক আছে আপনি বাচ্চাদের শিখাচ্ছেন কাজ-টাকা সম্পর্কে এখন আপনি কি মনে করেন, সে আপনার বিষয়ে যত্নবান হবে? কেন সে আপনার খোজ-খবর নিবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন? কেন? আপনি তাকে সব সময় শিখিয়েছেন কাজ-কাজ, টাকা-টাকা আপনি কখনও শেখাননি আম্মি-আব্বু, টাকা-টাকা। সে কেন আপনার বিষয়ে চিন্তা করবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন কারণ তাদের চিন্তা মননে যা আছে তা হচ্ছে শুধু টাকা, ইনজয়মেন্ট, ফান; আমার জীবনটাকে উপভোগ করতে দাও।

আমরা এটাই প্রতক্ষ্য করছি। কনসিউমার বস্তুবাদী সমাজের এটি একটি সমস্যা এবং আরেকটি সমস্যা হচ্ছে এটি নিজে নিজেই ধ্বংস হয়ে যায়। এটি এমন একটি বিষয় যেটি অবশ্যই ঘটবে, আমি আপনাদের সবাইকে চ্যালেঞ্জ করছি ইতিহাসের বই নিয়ে আসুন, সেগুলো পড়ে দেখুন ইতিহাসের একই ঘটনা বারবার ঘটছে। ইতিহাস সবসময়ই নিজেই একই ধারায় পুনরায় আবর্তিত হয়। ইতিহাসের শিক্ষা প্রায় একই আর আপনারা সবসময়ই এই বিষয়টি লক্ষ্য করে থাকবেন।

যখন একটি সিভিলাইজেশন অনেক শক্তিশালী, অর্থশালী, সম্পদশালী, পার্থিব ও বস্তুবাদী দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন নৈতিকতা অনেক কমে যায়; তখন মানুষ সঠিক না বেঠিক তার দিকে লক্ষ্য করে না বরং তারা সবসময় লক্ষ্য করে কিভাবে জীবনটাকে উপভোগ করা যায়। তখন আপনারা দেখবেন এটি একটি সময়ের ব্যাপার মাত্র, সময়টি আবার বড় নয় অনেক ছোট আর সেই সময়ের মধ্যে সেই সমাজটি ধ্বংস হয়ে যাবে। কারণ সমাজ বলতে আমরা কি বুঝি? সমাজ বলতে আমরা বুঝি যেখানে মানুষ একসাথে বসবাস করে, একে অপরকে সহযোগীতা করে, সবাই মিলে কিছু বিষয় অর্জন করার চেষ্টা করে; আমরা সবাই একসাথে কাজ করি ভাল কিছু অর্জনের জন্য। কিন্তু যখন এটি এমন হবে, মানুষ শুধু তার নিজেকেই নিয়েই ব্যাস্ত থাকবে, শুধু নিজের সুবিধার দিকেই লক্ষ্য রাখবে, শুধু নিজে কিভাবে জীবনটাকে উপভোগ করা যায় সেদিকে খেয়াল রাখবে তখন কি সমাজের একত্র বসাবাস করার যে মূল উদ্দেশ্য ছিল সেটি কি এই বিষয়টির সাথে সাংঘর্ষিক হয়ে গেল না? যার ফলস্বরূপ আপনার দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা তাদের অভিভাবকের খোজ-খবর নেয় না।

ঐ সকল লোকজন যারা তাদের অধিকার থেকে বঞ্চিত অর্থাৎ আমি তাদের বুঝাচ্ছি যারা গরীব এবং তারা এই বস্তুবাদী দুনিয়া থেকে কোন সুবিধা পাচ্ছে না ফলে তারা সবসময় পেছনে থেকে যাচ্ছে। কিন্তু তাদের কাছেও সেই একই অ্যাডভারটাইসমেন্ট দেখানো হচ্ছে, একই রকম টিভি কমার্শিয়াল অ্যাডভারটাইসমেন্ট দেখানো হচ্ছে, একই রকম ধ্যান-ধারণা তাদেরকেও দেয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে তারা চিন্তা করতে শুরু করেছে আমার টাকা দরকার, আমার সম্পদ দরকার; আমি কিভাবে সুখী হতে পারি যদি আমার এই জিনিসগুলো না থাকে? এখন তারা যদি এই জিনিসগুলো উপার্জনের মাধ্যমে অর্জন করতে না পারে এখন তারা কি করবে বলে আপনারা মনে করেন? হ্যাঁ? তারা চুরি করবে! তারা চুরি করবে এই জিনিসগুলো অর্জন করার জন্য। তারা ডাকাতি করবে এগুলো অর্জন করার জন্য। আর ঠিক এই বিষয়টি ইউনাইটেড স্টেটস অব আমেরিকাতে ঘটছে। মানুষজন একে অপরকে মেরে ফেলছে মামুলি কতগুলো জিনিস অর্জন করা জন্য এমনি তারা মানুষকে মেরে ফেলছে একটা হাতঘড়ির জন্য। আর বিষয়টি এমন নয় যে এটি ঘটছে শুধু এজন্যে যে সে ড্রাগ এডিকটেট(Drug Addicted), বিষয়টি এমন নয়; যা ঘটছে তা হচ্ছে তার চিন্তা-মননে।

সে ভাবছে আমার যদি এই রকম জুতো থাকে তাহলে এটি আমাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে রুপান্তরিত করবে। কেন? কারণ, ঠিক এই বিষয়টি অ্যাডভারটাইসমেন্টগুলো তাকে শেখাচ্ছে! তারা শেখাচ্ছে Just do it! যদি এই জিনিসগুলো তাদের থাকে তখন তারা ভাবতে শুরু করে হ্যাঁ এখন আমার এই জুতোটি আছে, আমার অমুক জ্যাকেটটি আছে, আমার এই জিনিসগুলো আছে, আমি কিছু একটা হয়ে গেছি, আমি গুরুত্বপূর্ণ একজন।

একটা কাপড়ের টুকরো কথা বিবেচনা করুন যেটা এমন জায়াগায় বানানো হয়েছে যেখানে যারা কাজ করে তারা খুবই অল্প পরিমানে বেতন পায় যা দিয়ে তাদের জীবনই চলে না। এই কাপড়টি হয়তো বানাতে সামান্য কিছু অর্থ খরচ হয়েছে কিন্তু তারা এই কাপড়টি বিক্রি করছে হাজার-হাজার টাকা, পাউন্ড বা ডলারে! কেন এমনটি হচ্ছে কারণ যারা কিনছে তারা ভাবছে হ্যাঁ এই কাপড়টি আমাকে স্পেশাল একজনে রুপান্তরিত করবে, আমাকে গুরুত্বপূর্ণ একজনে পরিণত করবে। যার ফলে সমাজে হিংস্রতা বেড়ে যাচ্ছে, অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে।

এখন আপনারা লক্ষ্য করে থাকবেন মানুষজন এমন বাড়িতে বসবাস করে যেগুলো দেখতে প্রাসাদের মতো! সম্পদশালী ব্যক্তিরা দেয়াল ঘেরা জায়গায় থাকতে শুরু করেছে যেখানো আরো রয়েছে নিরাপত্তা টিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড! আর সেখানে কেবলমাত্র ধনী মানুষেরাই যেতে পারে। এই বিষয়টি ঠিক এখন ইন্ডিয়াতে ঘটছে, স্পেশাল জায়গা ধনীদের জন্য। তারা ভায়োলেন্সকে ভয় পাচ্ছে, তারা তটস্থ থাকছে কিনা আবার ঘটে যায়। এটি ইউনাইটেড স্টেটস এ, ইংল্যান্ডে এবং চায়নাতে ঘটছে। কারণ, আমরা সকলেই এই বস্তুবাদী দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। আমরা এই থিওরী বা মতবাদের দ্বারা আক্রান্ত হয়ে গেছি।

আরেকটি বিষয় হচ্ছে আমরা কখনও সন্তুষ্ট হই না। আমাদের যত আছে আমরা এর চেয়ে আরো অধিক চাই, কামনা করি। আপনারা কি মনে করেন এই বিষয়গুলো আপনাকে সুখী করবে? ঠিক আছে কখন আপনারা সুখী হবেন? আপনার নিজস্ব ফ্ল্যাট রয়েছে, নিজস্ব গাড়ি রয়েছে কিন্তু আপনি এখন চিন্তা করবেন আমার আরেকটি ফ্ল্যাট দরকার তাহলে আমি সেই ফ্ল্যাটটি ভাড়া দিতে পারবো আর আমার জীবনি আরো সহজতর হবে। এরপর আরেকটি গাড়ি দরকার আমার স্ত্রীর জন্য, আমার মেয়ের জন্য, ছেলের জন্য, মেয়ের জামায়ের জন্য। এরপর ও আমার একটি বোট দরকার, একটি প্রাইভেট বিমান দরকার! কখন এই আকাঙ্খা শেষ হবে? এটি কখনো শেষ হবে না! এর কোন শেষ নেই! কারণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বলেছেন, “দুনিয়ার কিছুই আদম সন্তানের পেটকে পরিপূর্ণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এটি কররের মাটি দ্বারা পূর্ণ হবে”। এটি তখনই শেষ হবে যখন আপনি মারা যাবেন, তখন এই জিনিসগুলো পাওয়ার তীব্র আকাঙ্খা আপনার শেষ হয়ে যাবে। এই আকাঙ্খা একমাত্র মৃত্যুর মাধ্যমেই আপনার নিকট থেকে আলাদা হয়ে যাবে।

আপনারা জানেন, মহনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এই পৃথিবীতে যা কিছু আছে তা অভিশাপ, কোন আর্শিবাদ নেই, কোন বেনিফিট নেই; এটি অভিশাপ। এটি এমন যা,তোমাকে ক্ষতির কারণ করে দিবে, রোগাক্রান্ত করে দিবে, অসুস্থ করে দিবে, কখনও সন্তুষ্ট করবে না, তোমার মাঝে ব্যাঘাত ঘটিয়ে দিবে, কখনও সুখী করবে না, দুশ্চিন্তাগ্রস্থ করে দিবে, সমগ্র পৃথিবীটিই এরকম শুধুমাত্র ধর্মীয় আলেম ব্যক্তিগণ ব্যাতীত, তারা ব্যতীত যারা ইলম অর্জনের ছাত্র; জিকির, আল্লাহর স্মরণ এবং এই বিষয়গুলো অর্জন করতে আর যা কিছু তোমার প্রয়োজন সেগুলো।”


এই লেখাটি আব্দুর রহীম গ্রীনের একটি লেকাচারের কিছু অংশের অনুবাদ। আমার নিকট লেকচারটি খুবই ভাল লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদিও আমার অনুবাদ দক্ষতা ভাল না তাই ভিডিওটি দিয়ে দেওয়া হলো।

মহান আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুন এবং আমাদের ঈমান, ইলম বৃদ্ধি করে দিন। আমীন।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×