আমার প্রিয় পোস্ট

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!

"না"!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৩

শেয়ারঃ
0 0 0

সেই কবে তুমি যখন একতরফা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলে,
আমি তোমাকে একটি শব্দে "না" বলেছিলাম ৷ অথচ, মনে হলো
তুমি তা বুঝতে পারো নি! তুমি তোমার অযাচিত বন্ধুত্বের কথা
বলে চলেছো, বলেই চলেছো, সেই কবে থেকে ৷
"না" শব্দের ঠিক কোন অংশটি তুমি বুঝতে পারো নি?

তুমি লাভ-লোকসানের সমীকরণ আমাকে বোঝাতে চেয়েছো,
"বুঝি কম - শুধু তোমার সঙ্গে আমার হবেনা" এই বলে আমি
তোমায় বারণ করেছি ৷ তবু তোমার রঙ্গে আমার মানচিত্র এঁকে
আমাকে আমার প্রাপ্তি বোঝাতে চেয়েছো ৷ আমি সত্যিই বুঝিনা -
একটি মাত্র শব্দ:"না" - বুঝতে তোমার সমস্যা কোথায়?

শিল্পকলা, চারুকলা, নৃত্যকলা অধ্যূষিত তোমার কলাময় রাজ্যের
ছলা-কলায়, ছেয়ে গেছে আমার আকাশ-বাতাস পরিবেশ-প্রতিবেশ ৷
আমার কন্যা-জায়া-জননীকে তুমি তোমার সাজে সাজাতে চেয়েছো -
আমি স্পষ্ট একটি শব্দে তোমায় "না" বলে তাড়িয়ে দিতে চেয়েছি।
বলতো "না" শব্দটির ঠিক কোন অংশটুকু তোমার বোধগম্য নয়?

তুমি শয়তানের দোসর অথবা সাক্ষাৎ শয়তান অথবা দু’টোই -
তুমি জানো নষ্ট ক্ষেতে কেবল নষ্ট ফসলই হয়, অন্তঃসারশূন্য ফসল ৷
তুমি আমার ক্ষেত নষ্ট করতে চাও, ক্ষতিকর খরতাপে উন্মুক্ত করে -
যেন সেথায় প্রজন্মের পর প্রজন্ম ধরে কেবল নষ্ট প্রজন্মেরই জন্ম হয় ৷ না!!!
ছোট্ট একটি শব্দ: "না" - বুঝতে তোমার এত অসুবিধা হয় কেন?

তুমি আমায় নিরবচ্ছিন্ন নিরাপত্তার প্রলোভন দেখিয়েছো কতবার!
বলেছো, আমার দ্বার তুমিই পাহারা দেবে আমার হয়ে, আমি নিশ্চিন্তে
ঘুমাতে পারি ৷ কয়েদিরা হাজতে অথবা বাঘ খাঁচাতে নিরাপদ থাকে সত্যি-
কিন্তু আমি সেই নিরাপত্তা চাই নি, চেয়েছি ঝুঁকির্পূণ অনিশ্চিত ভবিষ্যত
আবারো, বলতো, "না" শব্দের ঠিক কোন অংশটি তুমি বুঝতে পারো নি?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): "না"!!! ;
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৬

লেখক বলেছেন: জ্বি। না!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ, সক্রিয় সহমতের জন্য!

৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৬
একজন সৈকত বলেছেন:
কয়েদিরা হাজতে অথবা বাঘ খাঁচাতে নিরাপদ থাকে সত্যি-
কিন্তু আমি সেই নিরাপত্তা চাই নি, চেয়েছি ঝুঁকির্পূণ অনিশ্চিত ভবিষ্যত
আবারো, বলতো, "না" শব্দের ঠিক কোন অংশটি তুমি বুঝতে পারো নি?
.......................................

চমৎকার লাগলো।
দারূণ!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: বাস্তব জীবনে, অনেকেই সঠিক সময়ে "না" বলতে পারেন না বলে, অনেক বিপত্তি ঘটে থাকে। আবার দেখা যায় অনেক সময়ই, কেউ, কোন একটা ব্যাপারে শক্ত একটা "না" বলছে, অথচ যাকে বলা হচ্ছে, সে কিছুতেই messageটা পাচ্ছে না - বা বুঝেও না বোঝার ভান করছে।

আপনার ভালো লেগেছ জেনে, আমারও ভালো লাগছে - ধন্যবাদ!

৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩১
আমি বিপ্লবী বলেছেন: আপনার সবিছুতে এত না কেন??
৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৫
মেরিনার বলেছেন: আপনারা সবকিছুতে হ্যাঁ বলে বলেই তো এই অবস্থার সৃষ্টি হয়েছে!

 

মোট সময় লেগেছে ০.৯২৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রকৃতির মাঝে নির্জনতায় একাকী থাকতে পছন্দ করি!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই