somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি সমুদ্র দেখেছি

১৭ ই জুন, ২০১০ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সমুদ্র দেখেছি, একবার নয়, বার বার - বহুবার।
বন্দর থেকে বন্দরে, সাগর মহাসাগর পেরিয়ে ছুটে গেছি বার বার!
কৌতূহলী তারাদের সাথী করে - সমুদ্রে, মহাসমুদ্র্রে কেটেছে
জীবনের অগণিত নিঃসঙ্গ রাত - প্রায় একটা গোটাজীবন!
একে একে সবই দেখেছি - সাগর, উপ-সাগর, মহাসাগর।
বহু সূর্যোদয়, বহু সূর্যাস্ত দেখেছি- একবার নয়, বার বার - বহুবার।

পৃথিবীর কোলাহল থেকে দূরে, চিরতন-হরতন-ইস্কাপনের
গৎ বাঁধা নিয়ম ভেঙে, একান্তে নিজের কাছে থাকবো বলে -
আমার সমুদ্রগামী হওয়া।
শব্দদূষণ আর সংকীর্ণতা এড়াতে, জীবনের যানজট থেকে বাঁচতে,
অহেতুক বাক-বিতন্ডা পরিহার করতে - আপন মনে থাকবো বলে-
আমার প্রথম সমুদ্রে যাওয়া।

ভেবেছিলাম পৃথিবীর অগণিত ব্যথার নদীগুলোর নীল জল -
সমুদ্রে গিয়ে মেশে বলেই বুঝি সমুদ্রের রং নীল।
পরে জেনেছি, সাগরের জলরাশি কেবল নীলই নয় -
সময়ের সাথে বদলায়, আরো বহু রঙের হয়।
সে রং কখনো সবুজ, গাঢ় নীল - কৃষ্ণ কালো অথবা বর্ণহীন।
ঋতু বা নারীর মতই প্রতিনিয়ত রং রূপ বদলাতে থাকে তার।
সমুদ্র কেবল প্রশান্তই নয়, বরং আমাদের মতই শোক-দুঃখে কাতর
কখনো জরাগ্রস্ত, কখনো পরাভূত, অস্থির, অশান্ত।

ভেবেছিলাম সমুদ্রের কি বিশাল হৃদয় হবার কথা -
সব জলধারা, আর সকল অশ্রুর নোনা জল যেথায় গিয়ে মেশে
তার আবার দুঃখ কি - নিশ্চয়ই সে সকল দুঃখ হরণকারী প্রশান্ত, নিথর।
কিন্তু পরে জেনেছি, ঝড়ো বাতাস হঠাৎই এসে সমুদ্রের
জীবন যখন তছনছ করে দিয়ে ফিরে যায়, সমুদ্র তখন আমাদের
নারী প্রকৃতির মতই হত-বিহ্বল - কান্নায় ভেঙ্গে পড়ে -
ফুঁসে ওঠে অভিমানে, কিছুই-না-করতে-পারার দুঃখে।
তারপর ঝড় থেমে গেলে, একসময় কান্ত ও পরিত্যক্ত
সমুদ্রের কান্না থামে, লাভ-ক্ষতির সমীকরণ মেলানোর চেষ্টা চলে -
আমাদেরই মত, সে আগামীর তরে বুক বাঁধে, সকল দুঃখ ভুলে।



[ছবিটি জাহাজ থেকে তোলা দক্ষিণ কোরিয়ার বুসান(পুসান) বন্দরের]
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১০ ভোর ৪:০৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×