somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমুদ্রে জীবন - ২

২৬ শে জুন, ২০১০ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমুদ্রে জীবন নিয়ে সাধারণের অনেক প্রশ্ন ও ভুল ধারণা রয়েছে। কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছেন, "জাহাজ কি রাতে গভীর সমুদ্রে নোঙর করে থাকে? তারপর আবার সকাল হলে যাত্রা শুরু করে??" - যারা সমুদ্রের জীবন সম্বন্ধে সামান্য জ্ঞান রাখেন, তারাও জেনে থাকবেন যে, প্রশ্নগুলোর অবস্থান আসলে বাস্তবতা থেকে কত দূরে!

প্রথমত, গভীর সমুদ্রে "নোঙর" করা যায় না - কারণ নোঙর করতে হলে, নোঙর বা anchor-কে সমূদ্রের তলদেশের মাটি বা ভূমি স্পর্শ করতে হবে - গভীর সমুদ্রে সাধারণত তার কোন সম্ভাবনাই নেই। দ্বিতীয়ত, জাহাজ একবার চলতে শুরু করলে একটানা রাতদিন চলতে থাকে, যতক্ষণ না গন্তব্যে পৌঁছায়। আমার অভিজ্ঞতায় বড় কন্টেইনার জাহাজগুলোতে আমি একটানা ১৬ দিন চলেছি Tokyo থেকে Balboa (Panama) আর Bulk Carrier- এ একটানা চলেছি ৪৫ দিন - Bangkok থেকে Cape ঘুরে Lagos।

আমার মা তো প্রথম প্রথম ঢাকার আকশ মেঘলা হলে বা চট্রগ্রাম-কক্সবাজারে বিপদ সংকেত দেখাতে বললে, আমার জন্য ভয়ে-দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠতেন। আরো যে প্রশ্নগুলো বাইরের লোকেরা কেউ কেউ জিজ্ঞেস করে থাকেন, তার ভিতর একটা হচ্ছে "রাতে কি জাহাজ শক্তিশালী 'সার্চ-লাইট' জ্বালিয়ে চলে?" এরও উত্তর negative । লাল, সবুজ ও স্বাভাবিক আলোর ৫ থেকে ৭ টি ছোট ছোট "নেভিগেশন" ও "সংকেত" লাইট ছাড়া, জাহাজের বাইরেটা যথাসাধ্য অন্ধকার রাখার আপ্রাণ চেষ্টা করা হয়। এরই অংশ হিসেবে "আবাসিক এলাকা" বা accommodation-এর সামনের দিকের জানালাগুলোতে, রাতে কালো লাইনিংওয়ালা ভারী পর্দা টেনে দেয়া হয়! যে "নেভিগেশন" ও "সংকেত" লাইটগুলো জ্বালানো হয় - সেগুলোর উদ্দেশ্যও কিছু দেখা নয় - বরং অন্যে যাতে "আমাকে দেখতে ও বুঝতে পারে" তা নিশ্চিত করা! অনেকটা রিক্সার নীচে যে হারিকেন জ্বালানোর কথা (অথচ, আজকাল প্রায় কেউই যা জ্বালায় না) - তার মত ব্যাপার। কিন্তু জাহাজের নিজের নাবিকদের জন্য, বাইরেটা যত অন্ধকার তত দেখতে সুবিধা - অন্ধকারের ভিতর অপর কোন নৌযানের "নেভিগেশন" ও "সংকেত" লাইট অনেক দূর থেকেই সহজে ধরা পড়ে। আজ এখানেই থাক .... আগে যে জাহাজের ঘরের ছবি দিয়েছিলাম, আজ আপনাদের জন্য সেটারই বাইরের দু'টো ছবি দিলাম:
[এর আগের লেখাটা রয়েছে এখানে: www.somewhereinblog.net/blog/mariner77/29184350]




[গভীর সমুদ্রে জাহাজের Navigational Bridge থেকে তোলা পেছনের ছবি]



[গভীর সমুদ্রে জাহাজের Navigational Bridge থেকে তোলা সামনের ছবি]
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১০ দুপুর ১:২৩
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×