somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ইসলাম ইসলাম খেলা (repost)

২০ শে জুলাই, ২০১০ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম ইসলাম খেলা তো অনেক হলো,
এবার নাহয় "ইসলাম" শেখা যাক।
বহু ব্র্যান্ডের ইসলাম তো দেখা গেলো,
এবার না হয় "জেনেরিক ইসলাম" চেনা যাক।

অন্ধরা সব হাতী দেখে লোক ডাকলো
হাতীর বর্ণনা দেবে বলে, কেউ বললো:
কুলার মত কানই হাতী - আবার কেউ বললো:
গাছের কান্ডসম পা-ই হাতী। যার মনে যা ধরলো
তাই বললো। জীবনে কখনো হাতী-না-দেখা
অজ্ঞ মানুষের বিকল্প নেই সে সব শোনা ছাড়া।

বাজারে তাই তো এসেছে আটরশী ইসলাম,
দেওয়ানবাগী ইসলাম, আযানগাছী ইসলাম,
জামাতী ইসলাম, তবলীগী ইসলাম,
মাজার পূজার ইসলাম, ব্যক্তি পূজার ইসলাম -
গণতন্ত্রীসহ আরো কত কি রকমের ইসলাম,
কেবল “ইসলামী” ইসলাম ছাড়া ।

“ইসলাম” এমনই অভাগা কোন বিষয়-
যা নিয়ে কথা বলতে কোন জ্ঞান লাগেনা।
বেশ্যার দালাল থেকে বলিউডের নায়ক -
রাজনৈতিক নেতা কিংবা কোন গায়ক;
আউল বাউল কোন ফাউল চরিত্র -
যে কেউ ইসলাম নিয়ে কথা বলে, ফোড়ন কাটে।
ইসলাম যেন আজ গরীবের বৌ -
সকলের ভাবী, সবার মন্তব্যের জন্য উন্মুক্ত!

তাই তো ইসলামের নামে আজ ব্যাংক হয়েছে,
টাওয়ার হয়েছে, হাসপাতাল হয়েছে, খবরের
কাগজ হয়েছে; মাজার, জাহাজ সহ আরো কত
বাণিজ্যবহর! কেবল ইসলামই হারিয়ে গেছে -
দেশ থেকে, জীবন থেকে, আমাদের হৃদয় থেকে

[এই লেখাটা মুসলিম ভাই-বোনদের আত্মশুদ্ধির জন্য লেখা। নাস্তিক-কাফির-মুশরিকদের এতে খুশী হবার কোন কারণ নেই। আল্লাহ সুবহানাহুওয়া তা'আলা কুর'আনে, "সিরাতুল মুস্তাক্বিম"-কে একবচনে নির্দেশ করেছেন। না না মত না না পথে ইসলাম পালন করা যায় - একথা মনে করা মানে বোকার স্বর্গে বসবাস করা। ইসলামের সত্যরূপ কেবল একটিই - একথা মনে করে আসুন ইসলাম নিয়ে পড়াশোনা করি - নিজেকে অন্তত যেন প্রবোধ দিতে পারি যে, ইসলাম শেখার যথাসাধ্য চেষ্টা করেছি - বাকিটা আল্লাহর হাতে: ওয়া মা তৌফিক্বী ইল্লা বিল্লাহ্!]
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×