somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে ঘাতক!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[এই পর্বের প্রথম প্রচেষ্টা রয়েছে এখানে:
View this link

হে ঘাতক! ভেবো না তুমি আমায় কথার মায়াজালে ভুলিয়ে রাখবে।
আমি ঠিকই আমার ভাইয়ের প্রতি বিন্দু রক্তের বদলা চাইবো -
চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক।
তা সে যতদনিই লাগুক! ভেবো না তুমি জনতার একজন হয়ে যাবে-
সময়ের ব্যাবধানে, মিশে যাবে আর সকলের সাথে, সকলের মাঝে।
ঘাতক! আর হুকুমের আসামী ছায়া-ঘাতক!! হ্যাঁ তোমাকেও বলছি,
শুনে রাখো: ভেবো না আমার ভাইয়ের সমাধিতে ফুল দিলেই আমি
ভুলে যাবো সব! আর অনায়াসে তুমি আমার ভাই-বন্ধু কিছু হয়ে যাবে!!

দাবার ছকে বড়ে আর মন্ত্রী এক নয়, কিস্তি আর গজও এক নয় -
কেউ কেউ ভাবে জীবনের ছকেও বুঝি সব প্রাণ এক নয় -
কোন কোন প্রাণ বুঝি অন্য প্রাণের চেয়ে বেশী দামী হয়।
তাই বুঝি কোন কোন প্রাণকে সারাক্ষণ শীতাতপে রাখতে হয়।
তাই তো কোন কোন প্রাণবাহী দেহ চলে বুলেট প্রুফ গাড়ী চড়ে।
ভেবে দেখেছো? “মৃত্যু-প্রুফ” কিছু কি সত্যি কোথাও আছে?

হে ঘাতক! তুমি জেনে রাখো: তোমার প্রাণ, আর বিডিআরে নিহত
আমার ভাইয়ের প্রাণ - দেহ থেকে চলে গেলে কোনটাই আর ফিরে
আসে না পৃথিবীর বসতিতে। সকলের এই যাত্রা কেবল একমুখিই হয়।
তুমি ভেবোনা তোমার প্রাণ বিশেষ কিছু! তোমার প্রাণহরণেও কেবল
একটি বুলেটই যথেষ্ট - যদিও আমার ভাইয়ের মৃত্যু নিশ্চিত করতে,
তুমি ব্যয় করেছো অনেক ক’টি। সময়কালে, ম্যানিলা রশির একটি গেরোই
তোমার জন্য্ও যথেষ্ট হবে। আমি অনন্তকাল অপেক্ষায় থাকবো-
ভেবো না কবরগুলোতে সবুজ ঘাস উঠেছে বলেই আমি ভুলে গেছি সব!

(এখনে এবং অন্য ব্লগেও আগে প্রকাশিত, ঈষৎ সম্পাদিত)
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×