somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন তো কথা ছিল না!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা ছিল তুমি ফুল তুলে আনবে, তোমার ঐ লাউ-ডগা আঙ্গুলে
তুমি ফুল তুলে আনবে ৷ একটি বা দু’টি গোলাপ কিংবা গন্ধরাজ ৷
কথা ছিল তোমার সরু আর জীবন্ত আঙ্গুলগুলো, সস্নেহে বিলি কাটবে
মা বা অগ্রজার চুলে, কোন অলস দ্বিপ্রহরে বা শীতের শেষ সকালে ৷
কথা ছিল তুমি স্বপ্ন দেখবে, সত্যি স্বপ্ন, স্বপ্ন হলেও যা সত্যি -
এমন কিছু নয় সাদা-মাটা স্বপ্ন, বয়ঃসন্ধিতে যা সকলেই দেখে থাকে ৷
যে স্বপ্নের দাবীও যৎসামান্য, ধরার জন্য দু’টি শক্ত হাত,
শত বিঘা জমি নয়, শুধু পুরুষ-বুকের এক টুকরা জমিন ৷
ঝড়-ঝঞ্জায় বা আবেগে নিভৃতে কেবল নিজের মুখটুকু রাখার মত
একান্ত নিজস্ব, পুরুষ-বুকের এক টুকরা জমিন ৷

আরো কথা ছিল তুমি হবে ধরিত্রীর মতো, একই অঙ্গে তোমার
অনেক রূপ থাকবে - গ্রীস্ম, বসন্ত, শরৎ হেমন্ত সবই থাকবে ৷
ধরিত্রীর মতই তুমি হবে সকল উত্তাপ হরণকারিনী শীতল আশ্রয় -
তোমার একান্ত আপন সকলের নিভৃত আশ্রয় ও সীমিত প্রশ্রয় ৷
তবু, কথা ছিল তুমি হবে মখমলের পুটলিতে সযত্নে তুলে রাখা
আতরের মত - নিজের সুগন্ধ ছড়াবে কেবল একজনের জন্য
যে তোমাকে সযত্নে, কোমল মখমলে মুড়ে রাখবে - আর যখনি ইচছা
বা অবকাশ হবে, মোড়ক খুলে তোমায় দেখবে অমূল্য রত্ন ভেবে ৷

কিন্তু তা হলো না, তুমি ভুল স্বপ্ন দেখলে, একটুকরো ঘরের কোণ নয়,
তুমি ভুল স্বপ্ন দেখলে গোটা পৃথিবীর ৷ এমন তো কথা ছিল না!
পুরুষ-বুকের ছোট্ট এক টুকরা জমিন নয়, তুমি স্বপ্ন দেখলে
শত শত বিঘা জমির ৷ এমন তো কথা ছিল না!
মখমলে মুড়ে রাখা আতর হতে চাইলে না তুমি, বরং হতে চাইলে
দুর্গন্ধ ঢেকে রাখা স্প্রে ৷ এমনও তো কথা ছিল না!

তুমি আজ যোদ্ধা বা বৈমানিক - বাস চালক বা মাথায় সুড়কি বওয়া যোগালী,
তুমি ক্যাট-ওয়াকে হাঁটা নির্লজ্জ উর্বশী ৷ কিন্তু এমন তো কথা ছিল না!
তুমি পেশাজীবি মহিলা-নিবাসে নির্ঘুম রাত কাটানো মধ্য-যৌবনা সিঙ্গ্‌ল
অথবা হাল জমানার বদমায়েশদের গোপন অভিলাষের "আপু”৷
তুমি আরো অনেক কিছুই, শুধু স্বভাবতই যা হবার কথা ছিল তা ছাড়া ৷
গোটা পৃথিবীই আজ বুঝি তোমার, কেবল ঘরের ঐ ছোট্ট কোণটুকু ছাড়া ৷

[এই ব্লগে এবং অন্যত্রও আগে প্রকাশিত]
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×