শিশিরের শব্দ
০৫ ই জুলাই, ২০১১ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আহমদ সেলিম রেজা
শিশিরের মতো স্বশব্দে
হেসে ওঠে কত প্রাণ
ঝরে পড়ে কত জল
পাথর কান্না হয়ে যায়
কত! অবিরত; খোঁজ কী
তার, পড়েছে কখনো?
তবু শিশির ঝরে স্বশব্দে
পায়ে পায়ে পৌঁছে যায়
চৌকাঠ মারিয়ে
গীর্জায় মন্দিরে
মসজিদে পাঠশালায়
ঘরে ঘরে নিঃশব্দে
নিরব ঘাতক যেমন
হত্যা করে আততায়ী
রাত। শূণ্য প্রহরে
ঝির ঝির ঝরে পড়ে
শিশির শিশির ছন্দে।
শিশিরের নৈঃশব্দের শব্দমালা
ডাহুককে মাতাল করে তোলে
রাতের নিস্তব্ধতা গুমড়ে ওঠে
ডাহুক আওয়াজে
জেগে ওঠে বিরান ভূমি
গোঙ্গানির মতো ছড়িয়ে
যায় ডাহুক জিকির ..
উজানে ভাটিতে শুধূ
শিশির নৈশব্দ হাহাকার
তেল আনতে নুন নেই
পান্তা খাওয়ার ধূম নেই
হাত ছোঁয়াবার জো নেই
আগুনে গরম খেয়ছে সব
পানি নেই বাতি নেই
গ্যাস নেই ঘরে ঘরে
জ্বলে না উনুন। চারদিকে
নেই নেই নৈশব্দ আওয়াজ
শিশিরের মতো ছড়িয়ে পড়ে
গ্রাম থেকে নগরে সশব্দ শহরে
শিশিরের সে নৈশব্দ আওয়াজ
শুনিতে কি পাও? শুনিতে কি পায় কেউ?
পৌছে কি
তা কুহক ও বধির কুহরে
আমি রোজ চোখ মেলে
শিশিরের শব্ধ শুনি আর
জেগে থাকে রাত দুচোখ ভরে
আমি কান পেতে দেখি শিশিরের
আওয়াজ পায়ে পায়ে আমাকে
মারিয়ে গেল কি?
শিশির শব্দ নিরবে জমিছে
ধানের ডগায়, দুব্বা
ঘাসে, লাঙলের ফলায়
ফড়িং ওড়েনা আর
দাড়িপাল্লায়
কিষানের কাস্তের ছন্দে
নৃত্য করে ঘচা ঘচা
ঘচা ঘচ শব্দ তরঙ্গ
শব্দের ঢেউ কেটে নেয় ধানের ডগা
গেরস্তের গোলা ভরে উঠে ধানে।
#
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন