ইহা একখানা ব্যাফক বিনুদনমুলক চুলকানী পুষ্ট ।আল্লাই জানে এই
পুষ্ট পইরা আমারে আবার ফুলিশে ধরে কিনা ।ব্লগে যাহারা রাজনীতিক দলের সাপোর্টার আছেন তাহারা আমারে গালি দিয়া বসে কিনা সেই বিষয়েও আমি ব্যাফুক চিন্তিত আবার যাহারা ফাকি(পাকি) সাপোর্টার আছেন তাহাদের নিয়াও ভয়ে আছি যাহাই হউক আমার নাম বিচ্ছেদ কার্যক্রম শুরু করি ।
হাসিনা = হাসি + না
পূর্ব ইতিহাস = ইস্কুলে পরা অবস্থায় তিনি খুব গম্ভীর থাকিতেন বিধায় বান্ধপীরা তাহার নাম দিয়াছিল (হাসি না) তাহার পর অতিশয় রাগ করিয়া তিনি কথা কওয়া শুরু করিয়াছিলেন এবং শুনিয়াছি গানও গাইয়া ছিলেন ।
খালেদা = খা + ল্যাদা
পূর্ব ইতিহাস = নামের মধ্যেই ফুটিয়া উঠিয়াছে তিনি ফ্রতিবাদি ।নামেই বুঝা যাইতেছে যে তাহার বা তাহার দলের লগে যে টাল্টিবাল্টী করিবে তাহাগোই খাওইয়াবেন তিনি ছাগলের ল্যাদা ।
এরশাদ = এর + স্বাদ
পূর্ব ইতিহাস = এর স্বাদ!!!!কিসের স্বাদ গরুর মাংশ,মুরগীর মাংশ না অন্যকিছু???
যাহার স্বাদই হোক আমরা তা লইয়া বিদিশা না হইয়া আসেন নেক্সটে যাই ।
নিজামী = নিজেই + আমি
পূর্ব ইতিহাস = বুঝিতেই পারিতেছেন তিনি ছিলেন গায়ে মানে না আপনি মোড়ল টাইপের মানুষ,বর্তমানে আমাগো মহান ফুলিশ ভাইগন তাহাকে নিজের মনে করিয়া নিজেদের কাছে রাখিয়াছেন ।
সাঈদী = ছাই + দি
পূর্ব ইতিহাস = তিনি পাকি আমলে আমাগো ফ্রিডম ফাইটার,মা,বোন নিরীহ মানুষ গো ছাই বানাইয়াছেন ও দিয়াছেন । বর্তমান কালেও তাহার মানুষের চউক্ষে ছাই প্রদান কার্যক্রাম ভালই চলিতেছিল কিন্তু এখন তিনি কট ।বিশেষ সুত্রে খবর পাইয়াছি আল্লাহর আরশ কখন কাপিয়া উঠে তিনি নাকি তা ডাইরেক্ট জানিতে পারেন ।
আজকের মত আমার সন্ধিবিচ্ছেদ এইখানেই শেষ । টা টা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




