সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
শুভ আর মমতাময়ীরে ক্ষমা করি নাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এমনিতে খুব ঘুরাঘুরির মইধ্যে থাকি। হঠাৎ সাদিক ফোন দিয়া কইলো লও ঘুইরা আহি। কই জিগাই না। ঘুরা মানে ঘুরা কই জিগাইয়া লাভ কি। অফিস ছুটি। ওইঠা পড়লাম ট্রেনে। ঝড়ো, সাদি আর আমি। তখনো জানতাম না আমাদের ওপর আর খানিকক্ষন পর কি গজব নাযিল হইব। এয়ারপোর্ট থেইক্যা এই গজব নাযিল হইল। প্রথম দেখাতেই শক খাই। মনে হইলো ইলেকট্রিসিটির মানুষ দেখতাসি। শুভর কথা কই। ঝড়োরে কই কানে কানে লোকটা অন্য রকম। তার খাসলত দেইখ্যা মনে হইল আমরা বুড়া মানুষ। মনে মনে কই ধূর বাচ্চা পোলাপানের লাহান করে ক্যা। এটা পরে বুঝতে পারি। শুভর আস্তানায় গিয়া। আমি খুব সহজে বিস্মিত হইনা। কারণ ভাবি যে সব অবস্থারে বিচার করতে হইব। এইখানে দেখি এসব খাটেনা। খুব দ্রুত শুভ সবাইরে অপারেশন কইরা শিশু বানাইয়া ফালায়। এর পর হাসো হাসো আর হাসো। ইশ্বর এ যুগে এই প্রাণী বাইচা আছে কেমনে। এরাতো হেই কবেই যাদুঘরে। শুভর বয়স বাড়েনা। সবসময় শিশু থাকে। সহজ মানুষের রঙ্গ তার চোখে, মনে। সহজ মানুষরে ভজতে কইছে লালনগুরু। আমি তারে চোরা চোখে দেখতে থাকি। লগে ঝড়ো। ঝড়োরে ট্রেনে কেমন নাগরিক নাগরিক লাগছিলো। কিন্তু পরক্ষনে দেখি সব লাফাত্তা। সেও শিশু হইয়া যায়। আর সাদিতো বটগাছ। আজন্ম শিশু। আমরা সবাই পোলাপান হইয়া ওঠি। শুভর কালেকশন থেকে লইয়া ডাংগুলি খেলি, চাকা চালাই, ফো ফো বাশি বাজাই। ধীরে ধীরে ঢুকতে থাকি নিজেদের শৈশবে। হাসতে হাসতে, খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ি। শরবত হাতে ডাক মারে মমতাময়ী।- অই পোলাপান রা আহ শরবত খাও। তাকাইয়া দেখি আরে মা ডাক দিছে। বড় বুবু ডাক দিছে। অরে তো আমি চিনি। আমার মা আর বোনের সাথে কোথায় যেন ওর মিল। এই আদর, এই ডাক তো হারায়া যাইতাসে দুনিয়াত্তুন। আমরা চারশিশু রান্নাঘরে ঢুকি। তার পর কিচেন খাইতে থাকি। আল্লাহ তুমি মানুষরে কত ধরনের খানা দিস। সবই দেখি আজ এই রান্না ঘরে। মমতাময়ী আমাদের একটার পর একটা পাতে তুলে দেয়। ঝড়ো, সাদি, আমি শুভ হাসতে থাকি হাসতে থাকি। কিন্তু আসলে ভেতরে আমার কান্না পায়। আমি জানি আজকেই আমরা আবার ঐ দুষিত নগরীতে ফিরে যাব। এই শিশুর এই মমতাময়ীর ক্ষনিকের এই শাসনের মায়া ভুলব কি করে। ভেতরের শিশুটি কাদতে থাকে নীরবে। ঘুরাঘুরির গল্পতো সাদি আর ঝড়ো বয়ান করলো। আমি অই শিশুরে অই মমতা ময়ীরে কোনোদিন ক্ষমা করমু না। এই অত্যাচার ভোলা যায়না। চুপি চুপি ভাবতে থাকি কিভাবে প্রতিশোধ নেয়া যায়।
১৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সৌভাগ্যের কপাল

এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই... ...বাকিটুকু পড়ুন
ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন
ময়নাদ্বীপের মাঝি

(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)
পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি কি ?

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।