চিঠি হাতে ডাকঘরের বারান্দায় দাড়ানো
উৎকনিঠত, রোদে পোড়া মানুষদের ভেতর
দাড়িয়ে থাকি প্রতিদিন।
লাইন এগিয়ে যায়। চিঠি ফেলে আসি ডাকবাক্সে।
আমি জানি এচিঠির কোনো উত্তর আসবেনা।
কেননা যেখানে চিঠি পাঠাই
তার ঠিকানা জানিনা আমি । চিনিনা তাকে
যার কাছে চিঠি লিখি।
এভাবে দিনের পর দিন, অক্লান্ত...
ভাবী কোনো একদিন এই সব অজানা
ঠিকানা থেকে অচেনা কেউ একজন
লিখবেন। তিনি চিঠি পেয়েছেন।
সেদিন থেকে আমি আর ডাকঘরে আসবোনা।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




