ইহকালে একবার মাধবকুন্ড জলপ্রপাতে যাইতে হইবেক।।
০৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যেদিক থেকে আসেনগে কাঠালতলী নামিতে হইবেক। দুএকটা কাঠালবৃক্ষ আছেন বটে, কোনো কাঠাল নাই। যদি আপনার কাধে ব্যাগ থাকে, রিক্সাওয়ালাদিগ দৌড়াইয়া আসিবেক। তাহারা কহিবেক- আইয়ন যাওন ১০০ টাকা। তন্মধ্যে একজনকে আপনি বলিবেক ৮০ টাকা। এক রাজী হইবেক। খাটি সমতল আকাবাকা জংলী রাস্তা। দুইপাশের বিচিত্র রকম উদ্ভিদ, চা বাগান, মরাগাছ, ধানক্ষেত দেখিতে দেখিতে ৮ কি মি পথ ধরিয়া মনে মনে অথবা কানে কানে এমপিথ্রি গাহিতে হইবেক। মাঝপথে গরু,মহিষ, ছাগলের ঝাক দুএকবার আপনার পথরোধ করিবেক।
পাচঁটাকার টিকিট কাটিতে হইবেক। অতপর হাটিতে থাকুন। আপনার আশেপাশে অনেক সুন্দর নরনারী হাটিবেক। কিয়তক্ষণ হাটিবার পর মন্দির,পর্যটন রেস্তোরা পেরিয়ে যখন কানে জলপ্রপাতের শব্দ আসিবেক। প্রিয় মানুষদিগকে ফোন দিতে, ম্যাসেজ দিতে ইচ্চে করিবেক। যদি কিশোর প্রেমি মানুষ হন তবে আপনাকে ধরে রাখে সাধ্য কার। ঝর্ণার ঠান্ডাজল, কলকল শব্দ কি যেন কহিতে চাহে। পড়ন্ত ঝর্ণার পেজা তুলোর মত জলের আর্দ্রতা যখন আপনাকে ছুয়ে যাবে। আপনার মনে হইবেক-ইহজন্ম অদ্য বুঝি সার্থক হইলেক।। আমেন।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন