somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কনস্তানতিন কাভাফির কবিতা

১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কনস্তান্তিনস কাভাফিরে মনে হয় নতুন করে পরিচয় করিয়ে দেয়ার দরকার নাই। ইতিমধ্যে হয়তো আপনারা তার বহু কবিতা পড়ে ফেলেছেন। তবে তার কবিতা আর জীবনটা একজন কবির জন্য অনেক বড় আত্মবিশ্বাসের কারন হতে পারে। তার জন্ম মিশরের আলেকজান্দ্রিয়ায়। তার পিতা ব্যবসার সুত্রে গ্রীস এসেছিলেন। ব্যবসায় ধ্বস এবং লন্ডন গমন। তার পর আবার আলেকজান্দ্রিয়া। এবং সেখানেই তার কর্ম জীবন। তিনি কখনো বই করেন নাই। দশটি করে কবিতা নিয়ে পুস্তিকা করতেন। এবং সেগুলো নিজের পরিচিত পাঠকদের মধ্যে বিলি করতেন। তার কবিতা প্রথম ইউরোপে পরিচিত করে তোলে টি এস এলিয়ট। তিনি তার সম্পাদিত প্লুরাল পত্রিকায় প্রথম মুল গ্রীস থেকে কাভাফির কবিতা ছাপেন। এর পর গ্রীক কবিতা জগত তাকে গুরু মানেন। নোবেল প্রাপ্ত গ্রীক কবি এলিতেস তারে নিয়া বহু লেখা লিখেছে। তার কবিতায় মরুভুমি আর লোহিত সাগরের মত প্রগাঢ় বিষাদ কাজ করে। মানব জাতি সম্পর্কে চির নিরাশা এবং নষ্টালজিয়া দ্বারা আক্রান্ত তার কবিতা। সমকাম নিয়ে তার কিছু কবিতা আছে। তার একটা কবিতা এখানে তুলে দিচ্ছি।

শহর

তুমি বলেছিলে,'অন্য কোনো দেশে অন্য কোনো সমুদ্রে আমি পাড়ি দেব।
খুঁজে পাওয়া যাবে এর চেয়ে ভালো কোন শহর।
এখানে আমার তাবৎ চেষ্টা ভবিতব্যর শাপে নিষ্ফল হয়ে গেছে।
আর আমার হৃদয় একটি শবদেহের মত,-সমাহিত।
এই ক্ষয়রোগ থেকে আমার মন কি আর কখনো মুক্তি পাবে না?
যেদিকে চোখ ফেরাই, যেদিকেই তাকাই
শুধু চোখে পড়ে নিজের জীবনের কালো কালো ধ্বংশস্তুপ,
জীবনটাকে এতগুলি বছর ধরে আমি ধ্বংশ করেছি।

না, নতুন কোন দেশ তুমি খুঁজে পাবেনা, খুঁজে পাবে না অন্য কোন সমুদ্র।
এই শহর তোমার পিছু নেবে। একই রাস্তায় রাস্তায়
তুমি ঘুরে বেড়াবে। একই পাড়ায় পাড়ায় তোমার বয়স বাড়তে থাকবে।
আর একই বাড়িঘরের মধ্যে চুলে পাক ধরবে।
ঘুরে ফিরে এই শহরেই এসে তুমি হাজির হবে। অন্য কোন জায়গার স্বপ্ন দেখো না।
তোমার জন্য কোন জাহাজ নেই, কোন পথ নেই।
তোমার জীবন, যেভাবে তুমি তাকে ধ্বংশ করেছ এখানে, এই অজ জায়গাটায়,
ঠিক তেমনি ভাবেই ধ্বংশ করে রেখেছ সারা দুনিয়াভর।

(কালিওপা ব্লেৎশা ও পুস্কর দাশগুপ্তের মুল গ্রীস থেকে অনুবাদ)
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫০
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×