অশ্রু শুধু ঝড়ে সকাল দুপুর সাঝে
বুক ফেটে যায় যন্ত্রনায়
নাওয়া খাওয়া সকল, হলো যে সব নকলকরছে শুধু হায় হায়।
ভোরে ওঠে রবি, মিষ্টি দিনের ছবি
বাবা মোর কই,
সোনা বাবা আয়, মন শুধু কয়
বুকে নিয়ে কষ্ট অথৈ।
দুপুরে লুটালুটি, পাঠ্যশালা ছুটি
বুকে তুই ধররে
সন্ধ্যা নামে পাঠে সকলে ঘরে ছুটে
ফিরল নাতো বাবা
যাকে মন দেখে তাকেই শুধু কয়
কইরে আমার বাবা।
গভীর হলো রাত, সন্তানের আর্তনাদ
কাঁদছে চারদিক
সন্তানের শুধু বুলি, বাবা কোথায় গেলি
করে শূন্য বুক।
স্মৃতি বুকে ধরে যাই সমাধীর ধারে
তুলে দুই হাত
মহান প্রভুর তরে আড়শে রেখো তারে
এতিম সন্তানের মুনাজাত।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



