somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর ২১শে ফেব্রুয়ারি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন ক্লাস ৪ এ পড়ি। ভাড়া করা একটা রিকশা ঠিক করা হলো, যার কাজ ছিল সকাল ৭:৩০ এ আমাকে বাসা থেকে স্কুলে নিয়ে যাওয়া, আর ১২:৪০ এ স্কুল থেকে নিয়ে বাসায় পৌছে দেয়া। স্কুলে যাওয়ার সময় রিকশার হুড তুলে মাথা ঠেকিয়ে ঝিমাতে ঝিমাতে স্কুলে যেতাম। টি.এস.সি/ডাস এর দিকে আসলেই রিকশার হুড ফেলে দিতাম। আকাশ বাতাস দেখতে দেখতে স্কুলে যেতাম। এরপর আসত দেয়াল লিখন। প্রতিদিন একই জিনিষ পড়তে পড়তে স্কুলে যেতাম।
প্রতিদিন একই নিয়মে চলত।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ আসলেই দেখতাম দেয়ালের একই লেখাগুলোর উপরে রং চড়ানো শুরু হতো। অনেক বছরের অনেক দিনই স্কুল থেকে ফেরার পথে দাঁড়িয়ে দেখতাম কিভাবে কি করে। এরপর রাস্তায় আঁকা, তারপর একুশে ফেব্রুয়ারি আর স্কুল বন্ধ।
২২ তারিখ (যে বছর স্কুল খোলা থাকত) স্কুল যাওয়ার সময় দেখতাম শহীদ মিনার এর সামনে ফুলে ফুলে ভরা। আর ফেরার পথে দেখতাম ঝাড়ু দিচ্ছে। তার পরদিন আবার সব আগের মত। আবার দেয়াল লিখন আস্তে আস্তে ঝাপসা হওয়া।

বলতে দ্বিধা নেই, সেই দেয়াল লিখনের প্রায় সবটাই কোন না কোন সময় বিভিন্ন রচনা বা প্রশ্নের উত্তরে লিখেছিলাম! অন্য স্কুলের ছেলে-মেয়েরা যেটা হয়ত বইয়ে পড়ে, শহীদ মিনারে শিক্ষা সফর করে জানত, তা আমরা স্কুলে যেতে আসতেই শিখে গেছি সেই বয়সেই।
এটাও বলতে দ্বিধা নেই, মনে হতো সারা বছর জুড়ে শহীদ মিনার আর ওই দেয়ালের লেখাগুলো আমাদেরই, আর ফেব্রুয়ারির ২১ তারিখ আসলেই যেন সবার কাঁড়াকাড়ি শুরু হয়। সবাই যে উত্তেজনা নিয়ে শুধু ২১ তারিখে শহীদ মিনারে যায়, পরদিন ততোধিক দ্রুততায় সবাই ভুলে যায়। শুধু ২১ তারিখ ভিত্তিক উত্তেজনা কেন যেন পাইনি কখনো। মনে হতো, বাকি দিনগুলা আমাদের আছে, সেইই ভালো।

(অনুভূতিটুকু একান্তই নিজস্ব)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

লিখেছেন নতুন নকিব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩

নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

ছবি সংগৃহিত।

টানা ১৮ বছরের রাজনৈতিক অস্থিরতা ও পাতানো নির্বাচনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফ্যাসিবাদের পতনের পরে এটি... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(৩) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৫




এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী ৬ হাতিয়া) জনাব হান্নান মাসুদের স্ত্রী'র উপর বিএনপির সন্ত্রাসীদের হামলা। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় তার উপর লোহার রড দিয়ে আক্রমণ করা হয়।... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×