অনেক খুজাখুজির পর সস্তা একটা প্রাইভেট ডেন্টিষ্ট পাওয়া গেলো।ইংল্যান্ডে সরকারীভাবে ডাক্তার ফ্রি হলেও ডেন্টিষ্ট ফ্রি না।দাত এবং চোখের চিকিৎসা খুবই ব্যায়সাধ্য।যাই হোক এপয়েন্টমেন্ট নিয়ে নিদিষ্ট দিনে হাজির হলাম সময়মত।ডেন্টিষ্ট সব দাতগুলো পরীক্ষা করে দেখলেন।সামনের যে দাতটা ভেঙ্গেছে সেটাতে ক্যাপ লাগাতে হবে।১২০ পাউন্ড লাগবে।আমি রাজী হলামনা।অন্য কোন ব্যবস্তা করতে বললাম ডেন্টিষ্টকে।
ডেন্টিষ্ট বললেন এটা কসমেটিক সমস্যা।দাতের ৬০% ভেঙ্গে গেছে বলে ফিলিং করালে বেশীদিন থাকবেনা।কিন্তু আমি তাতেই রাজী হয়ে গেলাম।ডেন্টিষ্টও কথা বাড়ালোনা।২৫ পাউন্ডেই আপাতত দাতের ব্যবস্থা করলাম।
প্রত্যেকটা কর্মচারীর হেলথ সমস্যার সমাধানে সমস্থ ব্যায়ভার বহন করার আইন আছে এখানে।সেই কথা ভেবে বাঙগালী বসকে বললাম আমার দাতের চিকিৎসার খরচ দিতে।কিন্তু উনি অস্বীকার করলেন।বললেন তোমার ২০ ঘন্টা কাজের পারমিশান আছে তবুও এখানে তুমি ফুল টাইম কাজ করছো।আমি তোমার ট্যাক্স পে করিনা।তাছাড়া তোমার সাথে আমার কোন চুক্তি হয়নি।তুমি এখানে কাজ কর এটা সরকারী কোন হিসাব নাই।
সাত পাচ চৌদ্দ আরো কতো কি বোঝালেন তিনি।।সারমর্ম একটাই চিকিৎসার কোন খরচ উনি দেবেননা।আমিও বুঝলাম তর্ক করে কোন লাভ হবেনা।অগ্যতা কাজে মন দিলাম।
রাস্তার অপর পাশে এই বসেরই একটা টেকওয়ে আছে।উনি এখন থেকে আমাকে ওটা চালানোর দায়িত্ব দিলেন।বেতনও বাড়িয়ে দিলেন সামান্য।রেষ্টুরেন্টের চাইতে এখানে কাজ কম।সব খাবার পানীয় রেষ্টুরেন্ট থেকে আসে।আমার কাজ সার্ভ করা আর ক্যাশ হ্যান্ডলিং করা।সমস্যা একটা ইউইকএন্ডে রাত দুটো পর্যন্ত কাজ করতে হয়।
এরমধ্যে বাবা শারীরিক অক্ষমতার জন্য রিটায়ার্ড করতে বাধ্য হলেন।দায়িত্বও বেড়ে গেলো আমার।এখন থেকে টাকা পাঠাতে হবে দেশে।
চলবে............
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


