আমার প্রিয় পোস্ট
- নিমচাঁদের সহি বিবাহ নামাঃ শেষ পর্ব
উইথ বাসর রাতের আসল ফটু - নিমচাঁদ
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- এমন 'ভৃত্যসুলভ' বন্ধুত্ব নয়,শক্ত প্রতিকার ও প্রতিবাদ চাই! - দূর্যোধন
- আমাদের বন্ধু 'মুগ্ধ' - রূপকথার রাজকন্যা
- যে কবিতাগুলো আমরা সবাই পড়েছি , কিন্তু আমরা ক জানি এর লেখক কে বা কোথায় এর উৎপত্তি? নস্টালজিক পোস্ট - কল্পবিলাসী স্বপ্ন
- ডিসেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন - দূর্যোধন
- সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা - রেজওয়ান মাহবুব তানিম
- ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া ১০২ পোস্ট - ফিউশন ফাইভ
- বৌদ্ধধর্মের প্রকৃত স্বরূপ প্রসঙ্গে - ইমন জুবায়ের
-
ই-বুক মেলা..... আপনার পছন্দেরটি বেছে নিন। একদম ফ্রী
- অন্ধকারের রাজপুএ
- বাংলার এক সংগ্রামী রাখাল ছেলের গল্প - আরিফুর রহমান বাবু
- অনুবীক্ষন যন্ত্রের মাধ্যমে তোলা আমাদের দেহের ভিতরের কলকব্জার অসাধারন সব ছবি - সারওয়ার ইবনে কায়সার
- গুগলবুকের তন নামায়া লন আমনের যত দরকারী বই ত্তাতাড়ি - অপটিমাস প্রাইম
- তাজমহলঃ লুকানো সত্য?? - জর্জিস
- কম্পিউটার ব্যবহার করুন মাউস ছাড়া!! - সকাল বেলার ঝিঝি পোকা
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- আমার স্বপ্নবেলা - ২ (১৮+) - রুদ্রপ্রতাপ
- হে বাংলাদেশী তরুণ কোনটা চাও? - শুভ রহমান
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- রাগিবনামা - যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের খাতা - রাগিব
- ক্যাথেড্রাল - প্রথম পর্ব - নিথর শ্রাবণ শিহাব
- দূর্যোধনের দৃষ্টিতে অক্টোবর মাসের অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন-২ - দূর্যোধন
- ডাক্তারের প্রেস্ক্রিপশন এবং ওষুধের বিষয়ে কোন প্রশ্ন থাকলে করুন - রাগ ইমন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার তালিকা - মাসরুর আহমেদ
- ফিরে পান ব্রাউজারে লেখা প্রতিটি অক্ষর (ব্রাউজার ক্র্যাশ করলে/কারেন্ট গেলে/পিসি রিস্টার্ট হলেও) (সামুর অটোড্রাফট - আমি তোমার ক্ষ্যাতা পুড়াই!)
- নাফিস ইফতেখার
- কফিশপ - (প্রথম পর্ব) - রিয়েল ডেমোন
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গণহত্যার গল্প,রাশিয়ার ক্ষমাপ্রার্থনা এবং আমাদের পাকি প্রেম। - Neelpoddo
- মিথিলা নাটক: ব্লগের কলংকিত সময়,নতুনরা জেনে নিন। ব্লগ গবেষণা:১ - সামুর পাগল
- একজন মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনার কি করণীয় ? - কবি রাজ
- ড্রাগস নিয়া ব্যাপুক গবেষনা..............
- তন্ময় ফেরদৌস
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- কম দামে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাই। আপনাদের পরামর্শ দরকার।

- আকাশ_পাগলা
- প্রাচীন সাতটি প্রযুক্তি :আজও যা রহস্যে ঘেরা
- মামুন হতভাগা
- VLC PLAYER দিয়ে ৭ টি কাজ করা যায় যা হয়ত আপনি জানেনই না ! - ইভা লুসি সেন
-
ব্যাগভর্তি সিডনী শেলডন!!!
- রাফি মাহমুদ
- সত্যজিতের 'ফেলুদা' সমগ্র : এখন পর্যন্ত প্রকাশিত সকল সিনেমা, ইবুক,কমিকস্, অডিও নাটক এর মেগা কালেকশন - মানব সন্তান
- IDM অথবা যেকোন ডাউনলোড ম্যানেজার দিয়ে টরেন্ট ডাউনলোড করতে চান!তাহলে আসুন একটু এ দিকে

- পুশকিন
- গুগল ক্রোমের যে এডঅন আর এক্সটেনসান গুলা দেইখা ফিদা হইয়া যাবেন - নিয়নের আলো
- ফরেক্স শিখে আয় করতে চান? কাজটা কঠিন, তবে শিখতে পারলে অনেক বেশি লাভজনক। - ইশতিয়াক মাহমুদ
- আমরা যদি আমাদের পৃথিবীর জনসংখ্যা কে ১০০ জনে পরিনত করি? কি হবে?জানুন ,দেখুন, আর একটু ভাবুন। - সিস্টেম অ্যাডমিন
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - ২ - বিলাশ বিডি
- এনার্জি সেভিং বাল্ব থেকে সাবধান - শুভ রহমান
- ক্যাট স্টিভেন্স থেকে ইউসুফ ইসলাম - অসম্ভব জনপ্রিয় এক নওমুসলিমের ইতিকথা - কবির চৌধুরী
- “ খুব পছন্দের ৫টি ইংলিশ টিভি সিরিয়াল ” - নাফিজ মুনতাসির
- ধন্যবাদ কাজী আনোয়ার হোসেনকে,আপনার কল্যানে এত বিখ্যাত সব বই আমার পড়া হয়ে গেল

- অপার্থিব ক্রিয়েশন
- গাড়ী কিনবেন বা চড়ছেন? গাড়ী ক'ধরনের ও কি কি? এসইউ ভি (SUV), সিডান, স্পোর্টস কার - পার্থক্য কি? - ডিসকো বান্দর
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- মাইক্রোএক্সপ্রেশনসঃ মনের কথা পড়ার যে বিদ্যা!! প্রথম পর্ব- মিথ্যা শনাক্ত করবেন যেভাবে... - অনিমেষ হৃদয়
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- প্রিয় সামু ব্লগ, নাস্তিকতা আস্তিকতা,ক্যাচাল, নাজনীন আপা ও আমার কথা - একলা বাঁশিওয়ালা
- মেডিকাল মিথ -১, কতটুকু পানি খাবেন? - নাকিব
- সিলেটি দশ যোগ ৪ টি প্রবাদ প্রবচনের ব্যাখ্যা



গ্যানি পোস্ট
পর্ব-৩ - মুরাদ-ইচছামানুষ
- সংখ্যাতত্ত্বে অনলাইন বাংলাদেশ : ছুটছে সোশ্যাল মিডিয়া দুরন্ত গতিতে - ফিউশন ফাইভ
- অবশেষে বাংলাতে বেদ, ডাউনলোড করুন - মহান পংকজ
- পিডিএফ নিয়ে সব সমস্যার সমাধান এক পোস্টে - টেকি মামুন
- খাবার স্যালাইন তৈরীতে অবদান রাখার জন্য হেমেন্দ্র নাথ চ্যাটার্জীকে স্বীকৃতি দেয়া হোক - সরোয়ার হোসেন
- কিভাবে আমি আস্তিক হলাম। - মেহেদী পরাগ
- আজ ছিল নুহার জন্মদিন। - শাহরিয়ার নির্জন
- "আমরা ধর্ষণ চাই না, কিন্তু ধর্ষক বানাই" - ক্যাপ্টেন০৫
- কলকাতা বেড়াতে গেলে এই হোটেল গুলোতে অবশ্যই খেয়ে আসবেন। - সাহাদাত
- ডাক্তার না কি অন্য কিছু??? - আমি রাইন
- অভ্রের নতুন ভার্সনে ইউনিবিজয় ব্যবহার করবেন যেভাবে !
(জব্বর কাগুকে গদাম দেয়ার একটি সহজ তরিকা) - রিডার ওয়ান
- প্রসঙ্গ ভিকারুননিসা : প্রকৃত ঘটনাপ্রবাহ, হলুদ মিডিয়া ও আমরা ভিকিরা - রর্ঝনি৩০
- মজিলা ফায়ারফক্সের ব্যাকআপ নেওয়ার নিয়ম - অসামাজিক শাকিল
- মেডিকেল জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিছু অবিশ্বাস্য কীর্তি!!! - অনিমেষ হৃদয়
- নাফাখুম...... বাংলাদেশের নায়েগ্রা! - নীল ভোমরা
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- Portable Softwarez [কম্পিউটার চালান কোন সফটওয়্যার ইন্সটল করা ছাড়াই] - ইভা লুসি সেন
- চোখের পলকে আপনার 2D ফটোকে রুপান্তর করুন 3D ছবিতে+জেনে নিন 3D চশমা বানানোর পদ্ধতি!

- হাসান জোবায়ের
- হাজার বছর আগের বিমান।যে রহস্যের নেই শেষ। - শূণ্য উপত্যকা
- করুণার বারিতলে - ফা হ মি
- বাংলা সাহিত্যের কিছু আলোচিত উদ্ধৃতি ও রচয়িতা - কাউসার আলম
- আসুন মেডিকেলের ভেতরের কথা জানি - কর্ণেল সামুরাই
- মেহেরজান আছে!! কিন্তু রুমিকে নিয়ে সিনেমা নেই!! (Rumi - The Legend) - জিকসেস
- ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য) - জাহাজী পোলা
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- দ্য ওরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ পিছলামি (বিস্তারিত ভার্শন : উৎসর্গ নাজনীন খালা এবং মাসুদুল হক) -২ - দুরের পাখি
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- মুক্তিযুদ্ধের সেই কিংবদন্তী গুলো : ইয়াহিয়া খানের সেক্স অর্গি , বোরকা পরা গেরিলা আর রাজাকারদের দ্বিচরিত্র - দাসত্ব
- শাস্ত্রীয় মৌলবাদী এবং সেক্যুলার মৌলবাদী—উভয়েই পরিত্যাজ্য! - ম্যাভেরিক
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- বাবরি মসজিদ বিরোধ : ধর্মীয় মিথলজির রাজনীতি - অরণ্য রাখাল
- আবদুল মান্নান সৈয়দের কিছু ধর্মীয় কবিতা - মনজু মজুমদার
- যুক্তি-তক্কো-গপ্পো -৩ (কোরআনের আলোকে মানব সৃষ্টি রহস্য) - নাস্তিকের ধর্মকথা
- একটি রাজকন্যার গল্প এবং সামুর রূপকথার গল্পের সংকলন
(আপডেট হয়েছে, হচ্ছে, হবে) - কি নাম দিব
- বিবিসি ও টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সেরা ১০০ টি উপন্যাস,সেরা সাইন্স ফিকশন ও নন ফিকশন - অপার্থিব ক্রিয়েশন
- মাই পেট অ্যানিম্যাল- কল্প গল্প - পারভেজ
- ভালো লাগা প্রিয় গল্প : : রূপের ডালি খেলা - মনজু মজুমদার
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- একটি মানবিক স্বপ্ন ও ৭২ বিঘার বশিপুক সাম্রাজ্য - ডলুপূত্র
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- উনিশ তত্ত্ব বিশ্লেষণ (২য় পর্ব) : অ্যানসারিং সাবমিশন ১ - মাসুদুল হক
- পান্থজনের পথপরিক্রমা - ০১ - নরাধম
- ইসলামিক উত্তরাধিকার আইন: গাণতিক ভুল বনাম ভাষার মারপ্যাঁচ (উৎসর্গঃ মাসুদুল হক ও জ্বিনের বাদশা) - নাস্তিকের ধর্মকথা
অলৌকিক সংখ্যাতত্ত্বের ব্যবচ্ছেদ বা সংখ্যাতাত্ত্বিক মিল সন্ধানের প্রকৃতি ও মানদন্ড
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
কিছুদিন আগে চলে গেল ১১ই সেপ্টেম্বর। টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার আরও একটি বর্ষপূর্তি। পুরো বিশ্বের রাজনৈতিক-অর্থনৈতিক চেহারা পাল্টে গেল এই হামলার পর রাতারাতি, এই হামলাকে কেন্দ্র করে জল্পনা কল্পনা আর গালগল্পও কম তৈরি হয় নি। তার মধ্যে একটা ছিল Uri Geller এর সেই ১১ সংখ্যার মাহাত্ম্য বিষয়ক তত্ত্ব।
ইউরির ১১ তত্ত্ব :
:: হামলার তারিখ ৯/১১=৯+১+১=১১
:: সেপ্টেম্বর ১১ বছরের ২৫৪তম দিন=২+৫+৪=১১
:: সেপ্টেম্বর ১১ এর পর বছর শেষ হতে আরো ১১১ দিন বাকি ছিল
:: ইরান বা ইরাকের কান্ট্রি কোড ১১৯=১+১+৯=১১
:: টুইন টাওয়ার পাশাপাশি দাঁড়ানো ১১ এর মত
:: প্রথম হামলা করে ফাইট ১১
:: ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর A কে ১ ধরলে American Airlines বা AA এর মান হয় ১১
:: নিউ ইয়র্ক ইউনিয়নে যুক্ত হওয়া ১১ তম স্টেট
:: ফ্লাইট ১১ তে অন বোর্ড ৯২ = ৯+২=১১
ফ্লাইট ৭৭ তে অন বোর্ড ৬৫=৬+৫=১১
:: New York City - ১১ অক্ষর
:: Afghanistan - ১১ অক্ষর
:: যে বাড়িতে হামলাকারীরা থাকতো তা ছিল #১০০০১, শূন্যদের না ধরলে ১১
:: আরও যেসব শব্দে ১১ টি অক্ষর
Air Force One, George W. Bush, Bill Clinton, Saudi Arabia, ww terrorism, Colin Powell, Mohamed Atta ইত্যাদি
এবার ইউরির ১১ তত্ত্ব আলোচনার আগে আমরা সংখ্যাতাত্ত্বি সম্পর্ক সন্ধানের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি।
সংখ্যাতাত্ত্বিক সম্পর্ক সন্ধানের প্রকরণ
১.উৎপাদক ও গুণিতক সম্পর্ক
কোন সংখ্যার সাথে অন্য কোন সংখ্যার মিল বের করার সবচেয়ে সাধারন গণিতসম্মত পথ হচ্ছে উৎপাদক বা গুনিতক সম্পর্ক। যেমন ৫ এর সাথে ১০০ এর সম্পর্ক হল ৫ সংখ্যাটি ১০০এর উৎপাদক বা ১০০ হল ৫ এর গুণিতক। যেহেতু ৫*২০=১০০। অর্থাৎ ১০০ এর মাঝে ২০টি ৫ আছে । ৫কে যদি একক ধরা হয় তাহলে ১০০ কে লেখা যায় ১০০=২০ একক। এই উৎপাদকের ধারণা গণিতের জন্য বেশ গুরুত্বপূর্ণ, যেমন- প্রাইম নাম্বার, পারফেক্ট নাম্বার ইত্যাদি আলোচনায় উৎপাদকের ধারনাই মূল ভিত্তি।
২.শর্ত গঠনের মাধ্যমে সম্পর্ক
এবার ধরুন ৫ এর সাথে উৎপাদক-গুণিতক বাদে আর কোন সম্পর্ক নির্ণয় করা যায় কিনা । যেমন ধরুন ৫ এর সাথে ২এর সম্পর্ক হল এর সাথে ৩ যোগ করলে ৫ পাওয়া যায়। তারমানে ২ ও ৩ সংখ্যাদ্বয় ৫ এর সাথে সম্পর্ক যুক্ত,এদের যোগফল যেহেতু আলোচ্য সংখ্যা। কিন্তু ২ ও ৩ কোনটিই আলাদা আলাদা ভাবে ৫ এর সাথে সম্পর্ক যুক্ত নয়। তাই ২ও ৩ আসলে একটি সেটের অন্তর্ভুক্ত যার সাথে ৫ এর একটি সম্পর্ক রয়েছে।
গাণিতিক ভাবে একে লেখা যায়, s= { (x,y): X=5-y, y=5-x}
যেমন (১,৪), (২,৩), (৬,-১) ইত্যাদি এ সেটের অন্তর্ভুক্ত ।
আবার দেখুন ৩১০১ সংখ্যাটির সাথে ৫ এর সম্পর্ক আছে যেভাবে, সেটি হল এ সংখ্যার প্রত্যেকটি ডিজিটকে আলাদাভাবে যোগ করলে ৫ হয়, ৩+১+০+১=৫
গাণিতিক ভাবে একে হয়তো এভাবে লিখতে পারি, s= { x: x is a number,addition of all the digit forming it =5}
এই শর্তের অধীনস্ত সংখ্যাগুলো হবে এরকম ২২১,২০৩,৩০২,৩১১,৫০০০,৪১,৪০০০০১... ইত্যাদি।
৩.সংখ্যাতাত্ত্বিক বা নিউমেরোলজিকাল সম্পর্ক
নিউমেরোলজিকাল সম্পর্ক বলতে আসলে বোঝায় এক ধরনের শর্তকে আশ্রয় করে সংখ্যার সম্পর্ক তৈরি করা। তবে এসব শর্তের নির্দিষ্টতা থাকা জরুরী, নিউমেরোলজিতে বহুদিন ধরে যে বিশেষ ধরনের শর্ত ব্যবহৃত হয়ে আসছে শুধু সেগুলোই ব্যবহার করতে হবে, আরবী ও হিব্রুতে এর বহুল ব্যবহার দেখা যায় ।
যেমন দুটি সংখ্যা পাশাপাশি বসিয়ে বা কোন সংখ্যার ডিজিট গুলো যোগ করে নতুন সংখ্যা তৈরি করা
তারপর রয়েছে অক্ষরের সংখ্যাতাত্ত্বিক মান ধরে কোন শব্দের সংখ্যাতাত্ত্বিক মান বের করা।
নিউমেরোলজিকাল সর্ম্পকগুলোকে সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি:
ক. পাশাপাশি দুটি নাম্বার বা ডিজিট বসিয়ে নতুন সংখ্যা তৈরি। যেমন ২ ও ৩ হতে আমরা ২৩ পাই। বা কোন সংখ্যা হতে অন্য সংখ্যা তৈরি,যেমন ২৩ হতে পাই ২ও ৩।
খ. কোন সংখ্যার ডিজিট গুলো যোগ করে নতুন সংখ্যা তৈরি। ২৩ হতে পাই ২৩=২+৩=৫
গ. কোন শব্দের সংখ্যাতাত্ত্বিক মান ব্যবহার, যেমন আল্লাহ শব্দের সংখ্যাতাত্ত্বিক মান ৬৬ (আলিফ+লাম+লাম+হা =১+৩০+৩০+৫=৬৬)।আবার,কোন শব্দের প্রতিটি অক্ষরের সংখ্যাতাত্ত্বিক মান বসিয়ে কম্বিনেশন তৈরি যেমন আল্লাহ শব্দে ব্যবহৃত হরফগুলো হল আলিফ,লাম,লাম এবং হা ।এদের মান যথাক্রমে ১,৩০,৩০,৫। সুতারাং আল্লাহ শব্দের নিউমেরিকাল কম্বিনেশন ১৩০৩০৫।
ইত্যাদি। সহযোগী লিঙ্ক: নিউমেরোলজি
সংখ্যাতাত্ত্বিক সম্পর্ক সন্ধানের দুর্বলতা বা সবলতার মাপকাঠি
১.সংখ্যা নির্বাচন বা উৎস :
সংখ্যা নির্বাচন বা নির্বাচিত সংখ্যার উৎস কোন সংখ্যাতাত্ত্বিক মিল সন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কোন একটা সংখ্যাকে আমরা প্রধান সংখ্যা হিসেবে কেন নিলাম তার সুস্পষ্ট ব্যাখ্যা বা উৎস থাকতে হবে।
যাচাই করে দেখতে হবে এ সংখ্যাতাত্ত্বিক সম্পর্ক ইচ্ছাকৃতভাবে তৈরি করা কিনা।
২. সংখ্যার বড়ত্ব ও গাণিতিক ধর্ম
যে সংখ্যা আমরা নিলাম তা যদি ছোট কোন সংখ্যা হয় তা হলে মিল পাওয়া সহজ হয়,যেমন ২ ,৩,৫ ইত্যাদি।
আবার কোন সংখ্যা যদি বড় হয় কিন্তু এমন গাণিতিক ধর্ম থাকে যে অনেক মিল বের করা সম্ভব সেটাও দুর্বল মিল
যেমন ৪০,৫০,৩০০ এরকম সংখ্যা আসলে বড় হলেও ১০ এর গুনিতক হিসেবে থাকায় ৪,৫ বা ৩ এর মত মিল বের করা যায় । আবার ৯ এর গাণিতিক ধর্ম এমন যে এর গুণিতক যেকোন সংখ্যা থেকে আবার ৯ পাওয়া যায়। (বিস্তারিত )
এ ধরনের গাণিতিক ধর্ম থাকলে স্বভাবতই মিলগুলোকে দুর্বল বলা যায়।
৩.মিলের সঠিকত্ব
প্রথমত যেকোন মিল আসলে সঠিক কিনা তা আমাদের যাচাই করে দেখা উচিত।
যেমন কিছু মিল আছে যা দেখলে মনে হয় মিলছে আসলে কোন শর্তে মেলে না, শুধু দৃশ্যত মেলে,যেমন ১১ ও ৬৬৬। এর অন্তর্ভুক্ত:
-হিসাবের ধ্রবতা, অর্থাৎ এ হিসাব পরবর্তীতে পাল্টে যাবে নাতো তা যাচাই
-হিসাবের ভুল
৪. তথ্যের সম্পূর্ণতা
যেকোন সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে যে তথ্য নেয়া হয় তার সম্পূর্ণতা থাকাটা আবশ্যকীয়। কোন কিছু যোগ করে বা বাদ দিয়ে বা এডিট করে তথ্য হাজির করলে সে হিসাব অগ্রহণযোগ্য।
৫. একই সংখ্যায় শর্তের সংখ্যা
একই সংখ্যায় একাধিক শর্তের মাধ্যমে মিলানো হলে তা দুর্বল মিল। আর যদি কোন সংখ্যায় মিল একাধিক প্রকরণে মিলে তবে তা শক্তিশালী ।
ধরুন একটা সংখ্যা ৩২১, এর সাথে ৫ এর সম্পর্ক বের করতে চান। তাহলে হয়তো এভাবে করা যেতে পারে ৩২১=৩*২-১=৬-১=৫ ( প্রথম দুই সংখ্যা গুন পরে গুনফল-শেষ সংখ্যা)
কিন্তু একই সংখ্যায় এইভাবে একের অধিক শর্ত দিয়ে মিলানোটা খুবই দুর্বল প্রকৃতির মিল।
কিন্তু দেখুন ৫ এর সাথে ৪১০ সংখ্যার মিল প্রথমত এর উৎপাদক ৫ ,দ্বিতীয়ত নিইমেরোলজিকাললি ৪১০ হতে পাই ৪১০=৪+১+০=৫
সুতারাং ৫ এর সাথে ৪১০এর মিল মোটামুটি সবল বলা চলে।
৬. মিলের সামগ্রিকতা এবং বিষয়নির্দিষ্টতা
মিল সামগ্রিক হওয়া প্রয়োজন, ধরুর কোন বিল্ডিংয়ে ১০টি অ্যাপার্টমেন্ট আছে, যদি কোন অ্যাপার্টমেন্ট নম্বরের সাথে বসবাসকারীদের সংখ্যার সম্পর্ক খুঁজতে গিয়ে কেউ পায় ৪ নং অ্যাপার্টমেন্টে থাকে ১২ জন (৪*৩), ৫ নং এ থাকে ১০ জন (৫*২), তেমনি ৬ নং এ থাকে ১২ জন (৬*২), এখন এ মিল তখনই সবল বলা যাবে যখন প্রত্যেক অ্যাপার্টমেন্ট নম্বরের সাথে বসবাসকারীদের সংখ্যার এ ধরনের মিল থাকবে। ৭ নংয়ে ১০ জন যদি থাকে তাহলে এই মিলের আর কোন মূল্য নেই।
সামগ্রিকতার পাশাপাশি বিষয়নির্দিষ্টতাও থাকাটা জরুরী।
৭. স্থুল মিল
কিছু মিল আছে যা খুবই স্থুল,যেমন ধরুন অক্ষরের মিল, ৫ অক্ষরের কোন শব্দের সাথে ৫ অক্ষরের অন্য কোন শব্দ মিলানোটা এ ধরনের হাস্যকর মিল।
তারপর ধরুন দেখতে মিল হওয়া, কোন বস্তু দেখতে ৩ এর মত বাকানো,তার সাথে যদি ৩ সংখ্যার মিল খোঁজা হয়।
৮. বিচ্ছিন্ন মিল ও আন্তসম্পর্কযুক্ত মিল
যদি সংখ্যার মিল গুলো প্রত্যেকটি বিচ্ছিন্ন হয় তাহলে সেগুলো ততটা সবল মিল হয় না যতটা না হয় আন্তসম্পর্কযুক্ত মিল হলে। আন্তসম্পর্কযুক্ত মানে অনেকগুলো মিলের প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মিল থাকা বা সবগুলো ডাটার যদি সমন্বয় থাকে।
৯. মিলের আধিক্য বা স্বল্পতা
সর্বোপরি উপরের সব শর্তে সবল মিল প্রমাণিত হওয়ার পরও যদি মিলের সংখ্যা নেহাত কম হয় তাহলে সেটাকে কাকতালীয় বলাটাই সমীচিন হবে, কারন কাকতাল শব্দের তো একটা সার্থকতা নিশ্চয়ই আছে।
তবে হ্যাঁ, যদি সব দিক দিয়ে কোন সংখ্যাকেন্দ্রিক পারফেক্ট মিল প্রচুর পাওয়া যায়? সেক্ষেত্রে বিষয়টা নিয়ে আমরা আবার ভাবতে বসলে দোষের কিছু আছে বলে আমি মনে করি না।
সংখ্যাতাত্ত্বিক মাপকাঠিতে ইউরির ১১ তত্ত্ব বিশ্লেষণ:
১.সংখ্যা নির্বাচন বা উৎস :
ইউরি কেন ১১ সংখ্যা নিয়েছে তার সত্যিকারের কোন ব্যাখ্যা নেই। তার সাইটে দেখা যায় তার জীবনে ১১ এর বেশ গুরুত্ব আছে, এছাড়া নানা ধরনের ঐতিহাসিক ঘটনার সাথে ১১ এর সম্পর্ক আছে বলে দেখানো হয়, কিন্তু এই প্রক্রিয়া একটা সিলেকটিভ ব্যাপার। তাই ৯/১১ এর হামলার অলৌকিক সংখ্যা হিসেবে ১১ নেয়ার সত্যিকার অর্থে ভালো কোন যুক্তি নেই। যে সব যুক্তি দেখিয়ে ১১ কে নেয়া হয়েছে সেই একইরকম ভুরি ভুরি যুক্তি দিয়ে ৯ কেও নেয়া যায়, এর একটা উদাহরণ নিচে আমি দিয়েছি।
২. সংখ্যার বড়ত্ব ও গাণিতিক ধর্ম
১১ সংখ্যা খুব ছোট নয়-অন্তত ১ অঙ্কের সংখ্যাগুলো থেকে বড়,খুব বড়ও নয়,তবে ২অঙ্কের দ্বিতীয় সংখ্যা। এটি একটি প্রাইম সংখ্যা। প্রাইম সংখ্যা হওয়ায় এটা অবশ্য কিছুটা সবল সংখ্যা, তবে এটি দুই অঙ্কের সবচেয়ে ছোট প্রাইম সংখ্যা।
৩. মিলের সঠিকত্ব
::::: ইরান বা ইরাকের কান্ট্রি কোড ১১৯=১+১+৯=১১
:: এটা পরে জানা যায় ভুল তথ্য , ইরানের কান্ট্রি কোড ৯৮,ইরাকের ৯৬৪ যা ১১ দিয়ে মেলে না।
::::: যে বাড়িতে হামলাকারীরা থাকতো তা ছিল #১০০০১, শূন্যদের না ধরলে ১১
:: শূণ্যদের কোন যুক্তি ছাড়া না ধরার কোন কারন থাকতে পারে না, এ সংখ্যাও মেলে না
> ১০০০১ /১১=৯০৯.১৮১৮১
> ১০০০১=১+০+০+০+১=২
> ১০০০১=১*০*০*০*১=০
৪. তথ্যের সম্পূর্ণতা
এ তত্ত্বে কিছু অসম্পূর্ণ আবার কিছু বাড়তি ডাটা লাগানোর ব্যাপার আছে
::::: হামলার তারিখ ৯/১১=৯+১+১=১১
:: তাই কি? পুরো তারিখটা কি তাই? মোটেও না। ৯/১১/২০০১ =৯+১+১+২+১=১৪
::::: New York City - ১১ অক্ষর
:: এখানে City শব্দটা বিশেষণ, এর অফিসিয়াল নাম শুধু New York-৭ অক্ষর
::::: George W. Bush - ১১ অক্ষর
:: আসলে George Walker Bush - ১৬ অক্ষর
::::: ww terrorism - ১১ অক্ষর
:: ww মানে পরিষ্কার না world war বা world wide কোন একাট বোঝাতে চেয়েছেন হয়তো , কিন্তু কোনটাই ঠিক হয় না
ইত্যাদি
৬. মিলের সামগ্রিকতা এবং বিষয়নির্দিষ্টতা
::::: ফ্লাইট ১১ তে অন বোর্ড ৯২ = ৯+২=১১
ফ্লাইট ৭৭ তে অন বোর্ড ৬৫=৬+৫=১১ (সঠিক না, আসলে ৬৪ জন)
:: কিন্তু হামলাকারী বিমান কিন্তু আরো দুটি আছে , একটির নাম্বার UA 93 (৯+৩= ১২) অন্যটি UA 175 (১+৭+৫= ১৩), সে দুটির যাত্রী সংখ্যা ১১এর সাথে সম্পর্কযুক্ত নয়।
৭. স্থুল মিল
:::::Air Force One, George W. Bush, Bill Clinton, Saudi Arabia, ww terrorism, Colin Powell, Mohamed Atta
:: এসব শব্দ ১১ অক্ষরের হওয়ায় তা ১১ এর সাথে মিল যুক্ত- এ ধরনের অক্ষরের সংখ্যার মিল নিতান্তই স্থুল। কারন এরকম বহু শব্দ মেলানো যাবে।
::::: টুইন টাওয়ার পাশাপাশি দাঁড়ানো ১১ এর মত
:: এরকম দেখতে মিল হওয়াও স্থুল মিল।
৮. বিচ্ছিন্ন মিল ও আন্তসম্পর্কযুক্ত মিল
এখানে অধিকাংশই বিচ্ছিন্ন মিল। যদি এমন হত সব প্লেনের যাত্রীদের মোট সংখ্যা ১১ এর সাথে সম্পর্কযুক্ত তাহলে সেটাকে হয়তো একটা আন্তসম্পর্কযুক্ত মিল বলা যেত। এ ধরনের কোন মিলই নেই।
৯. মিলের আধিক্য বা স্বল্পতা
তারপরও আমরা ধরে নিচ্ছি কিছু ভাল মিল আছে, যেমন ধরুন
:::: সেপ্টেম্বর ১১ বছরের ২৫৪তম দিন=২+৫+৪=১১
:::: নিউ ইয়র্ক ইউনিয়নে যুক্ত হওয়া ১১ তম স্টেট
কিন্তু এ ধরনের মিল এত কম যে এদের নেহাত কাকতালীয় মিল ছাড়া আর কিছু বলার নেই।
সিদ্ধান্ত :
ইউরির ১১ তত্ত্ব একটি দুর্বল তত্ত্ব
এবার আমরা আসি, ৯/১১ এর ঘটনায় ৯ ও ১১ দুটো সংখ্যা আছে। যেভাবে ১১ সংখ্যাকে গুরুত্বপূর্ণ বানানো হয়েছে তেমনি আমরা ৯ কেও কি গুরুত্বপূর্ণ বানাতে পারি? আসুন তাহলে দেখি-
টুইন টাওয়ার হামলার ৯ তত্ত্ব:
:: হামলার তারিখ=৯.১১.২০০১=৯*১১*২*১=১৯৮=৯*২২
:: সব মিলিয়ে মৃতের সংখ্যা ২,৯৯৩ :: ২*৯*৯*৩=৪৮৬=৯*৫৪
:: মোট হাইজ্যাকার ১৯ জন:: ১৯=১*৯=৯
::সব মিলিয়ে ৯০ টি দেশের নাগরিক প্রাণ হারিয়েছে=৯০=৯*১০
:: নর্থ টাওয়ারে মৃতের সংখ্যা ১,৩৬৬ =১*৩*৬*৬=১০৮=৯*১২
:: US - Iraq war - ৯ অক্ষর
:: ধারনা করা হয় এটা আল কায়দার কাজ, তারমানে by Al-Qaeda-৯ অক্ষর
:: সংঘটিত হয় নিউ ইয়র্কে ,তারমানে at New York - ৯ অক্ষর
:: by Taliban ৯ অক্ষর
:: এটা নিশ্চয়ই সন্ত্রাসী হামলা আর Terrorism -৯ অক্ষর
আসলে এই ৯ এর মাহাত্ম্য এতটাই যে আমাদের ঢাকা শহরও এর আওতা ভুক্ত,তবে আসুন দেখি ঢাকার ৯ তত্ত্ব
ঢাকার ৯ তত্ত্ব:
:: ঢাকা হল ৯ম বৃহত্তম মেট্রোপলিটন সিটি
:: dhaka city- ৯ অক্ষর
:: ঢাকা দেশের কেন্দ্র the centre -৯ অক্ষর
:: ঢাকা বুড়িগঙ্গার নদী বিধৌত Buriganga -৯ অক্ষর
:: ঢাকাকে বলা হয় the commercial heart -১৮ অক্ষর =৯*২
:: ঢাকা আর দূষণ যেন এখন প্রতিশব্দ pollution -৯ অক্ষর
:: ঢাকা রাজনৈতিক বা political সব ঘটনার কেন্দ্র political -৯ অক্ষর
:: সারা দেশের মত ঢাকা শহরের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ১৯৭১ সাল=৯+১+৭+১=১৮=৯*২
:: ঢাকা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠা ১ আগস্ট= ১/৮=১+৮=৯
:: ঢাকার কেন্দ্রে অবস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা High Court -৯ অক্ষর
:: ঢাকার বাণিজ্যিক কেন্দ্র Moti jheel -৯ অক্ষর
:: ঢাকার আয়তন প্রায় ১৫৩ বর্গ কিমি=১৫৩=১৭*৯
:: ঢাকার অক্ষাংশ-দ্রাঘিমাংশ 23°42′0″N 90°22′30″E এর সব ডিজিটগুলো যোগ করে পাই ২৩+৪২+৯০+২২+৩০=২০৭=৯*২৩
এই টুইন টাওয়ার হামলার ও ঢাকা শহরের ৯ তত্ত্ব বের করার জন্য আমাকে যা করতে হয়েছে তা হল উইকিপিডিয়াতে ৯/১১ এবং ঢাকা শহরের নিবন্ধন দুটো একদম হালকা ভাবে একবার রিডিং পড়া । আমার বিশ্বাস আরো গভীর ভাবে তথ্য সংগ্রহ করলে এ ধরনের ননসেন্স মিল আরো অনেক পাওয়া যাবে।
যদিও না করলেও হত, তবু আমার এ ৯ তত্ত্ব সংখ্যাতাত্ত্বিক মানদন্ডে যাচাই করার জন্য হাত কিছুটা নিশপিশ করছে-
সংখ্যাতাত্ত্বিক মাপকাঠিতে টুইন টাওয়ার হামলার ৯ তত্ত্ব বিশ্লেষণ:
০ সংখ্যা নির্বাচন বা উৎস :
৯ সংখ্যার কোন উৎস নেই, এ সংখ্যা নির্বাচনের কোন যৌক্তিক কারন নেই।
০ মিলের সঠিকত্ব
:: হামলার তারিখ=৯.১১.২০০১=৯*১১*২*১=১৯৮=৯*২২ (সঠিক নয়,০ কেও সাথে গুন করা উচিত ছিল।)
০ মিলের সামগ্রিকতা
:: নর্থ টাওয়ারে মৃতের সংখ্যা ১,৩৬৬ =১*৩*৬*৬=১০৮=৯*১২ ( অন্য টাওয়ারে তা মেলে না)
০ স্থুল মিল
যেমন অক্ষরের মিল-
::US - Iraq war - ৯ অক্ষর
:: ধারনা করা হয় এটা আল কায়দার কাজ, তারমানে by Al-Qaeda ৯ অক্ষর
:: সংঘটিত হয় নিউ ইয়র্কে ,তারমানে at New York ৯ অক্ষর
:: by Taliban ৯ অক্ষর
:: এটা নিশ্চয়ই সন্ত্রাসী হামলা Terrorism ৯ অক্ষর
০ মিলের স্বল্পতা
ধরে নিচ্ছি নীচের গুলো ভালো মিল-
:: সব মিলিয়ে মৃতের সংখ্যা ২,৯৯৩ :: ২*৯*৯*৩=৪৮৬=৯*৫৪
::সব মিলিয়ে ৯০ টি দেশের নাগরিক প্রাণ হারিয়েছে=৯০=৯*১০
কিন্তু এরকম স্বল্প সংখ্যক তথাকথিত ভালো মিল পাওয়াকে কাকতাল বললেও শব্দটাকে সম্মান দেয়া হয় না।
সংখ্যাতাত্ত্বিক মাপকাঠিতে ঢাকার ৯ তত্ত্ব বিশ্লেষণ:
:: ঢাকা হল ৯ম বৃহত্তম মেট্রোপলিটন সিটি (মিলের সঠিকত্ব> সংখ্যার ধ্রুবতা নেই, সবসময়ই ঢাকা ৯ম থাকবে না)
:: dhaka city ৯ অক্ষর (তথ্যের সম্পূর্ণতা জনিত> city যুক্ত করণ)
:: ঢাকা দেশের কেন্দ্র the centre ৯ অক্ষর (তথ্যের সম্পূর্ণতা জনিত> the যুক্ত করণ)
:: ঢাকা বুড়িগঙ্গার নদী বিধৌত Buriganga ৯ অক্ষর (স্থুল মিল> অক্ষরের মিল)
:: ঢাকাকে বলা হয় the commercial heart ১৮ অক্ষর =৯*২ (স্থুল মিল> অক্ষরের মিল)
:: ঢাকা আর দূষণ যেন এখন প্রতিশব্দ pollution ৯ অক্ষর(স্থুল মিল> অক্ষরের মিল)
:: ঢাকা রাজনৈতিক বা political সব ঘটনার কেন্দ্র political ৯অক্ষর (স্থুল মিল)
:: সারা দেশের মত ঢাকা শহরের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ১৯৭১ সাল=১+৯+৭+১=১৮=৯*২ (সামগ্রিকতা নেই, আরও অনেক গুরুত্বপূর্ণ সালের সাথে কোন মিল নেই )
:: ঢাকা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠা ১ আগস্ট= ১/৮=১+৮=৯ (তথ্যের সম্পূর্ণতা নেই,পুরো তারিখ ০১.০৮.১৮৬৪)
:: ঢাকার কেন্দ্রে অবস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা High Court ৯ অক্ষর (সামগ্রিকতা নেই,আরো অনেক স্থাপনার নাম বলা যায়+স্থুল মিল > অক্ষরের মিল)
দু একটাকে যদি ভালো মিল বলি-
:: ঢাকার আয়তন প্রায় ১৫৩ বর্গ কিমি=১৫৩=১৭*৯
:: ঢাকার অক্ষাংশ-দ্রাঘিমাংশ 23°42′0″N 90°22′30″E এর ডিগ্রী মিনিট সব ডিজিটগুলো যোগ করে পাই ২৩+৪২+৯০+২২+৩০=২০৭=৯*২৩
তথ্যের বিচ্ছিন্নতা ও মিলের স্বল্পতার কারনে এগুলো একদম ছেলেমানুষী মিল বা নিতান্তই কাকতালীয়
সিদ্ধান্ত:
অত্যন্ত দু:খের সাথে ঘোষণা করতে হচ্ছে আমার ৯ তত্ত্ব ইউরির ১১ তত্ত্বের মতই একদমই বাজে, তাকে অনেক চেষ্টা করেও প্রতিষ্ঠা করা গেল না।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অলৌকিক সংখ্যা, সংখ্যাতাত্ত্বিক মানদন্ড ;
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
বিয়াফক গুবেশনা।
লেখক বলেছেন: হু !
প্রশ্নোত্তর বলেছেন:
ইউরির ১১ তত্ত্ব একসময় ব্যপকভাবে চেইনইমেইলে ছড়িয়েছে।
লেখক বলেছেন: হ্যাঁ, ইউরির থিওরি এখনো আওড়ানো হয়,তবে সেটা টুইন টাওয়ার থেকে শুধু ১১ তে কনভার্ট হয়েছে।
পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: বিশ্বাস করা যায় কিনা সেটা তো ভাই আলোচনা করলামই,
ধন্যবাদ পড়ছেন বইলা...
অতন্দ্র তওসিফ বলেছেন:
৯/১১ এবং ঢাকা শহর বিষয়ক আপনার গবেষণা একবারে গরুখোঁজা কে ও হার মানিয়েছে...ভাল লেগেছে...
লেখক বলেছেন: যা বলেছেন! তবে বেশি খোঁজাখুজি কিন্তু করা লাগে নাই,
ধন্যবাদ পড়ার জন্য।
আয়াত বলেছেন:
বাফরে বাফ...
লেখক বলেছেন: কি হইলো ভাই !
লেখক বলেছেন: আপনার নামটাও কঠিন ! ভালো থাকুন।
আরেফিন জিটি বলেছেন:
চমৎকার বিশ্লেষণ!!
লেখক বলেছেন: ধন্যবাদ জিটি ভাই !
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কামাল ভাই !
মৃত৬৬৬ বলেছেন:
মাথাতো প্রায় নষ্ট হইয়া গেলো ভাই..মোদ্দা কথা হইলো এইসব উচু দরের ব্যাপার। আমরা ছাপোষা মানুষ, আমাদের এত কিছু মাথায় আসেনা।
লেখক বলেছেন: যাক, ১১ নং কমেন্টটা ১১ নংএর মতই হল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি নিকে ৬৬৬ লাগিয়েছেন আর আপনেই বললেন এগুলো উঁচুদরের কথা !
এই ৬৬৬ ( বাইবেলে বর্ণিত শয়তানের সংখ্যা) ইউরি তার তত্ত্বে প্রথমে ব্যবহার করেছিল বলে শোনা যায় । এখন অবশ্য ধরা পরার পর বলছে আসলে ১১ খুব ভালো শুভ সংখ্যা।
অনুসিদ্ধান্তের কথাটাই শিরোনাম করে দেন --
আর এত না বুঝাইলেও আপনার কথা বিশ্বাস করতাম ।
++
লেখক বলেছেন: ভালো বলছেন ![]()
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
রোবোট বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...
৬৬৬ বা ৭ বা ১৩
বা ৭৮৬ নিয়ে --
ওগুলো আরো ইন্টারেষ্টিং হবে মনে হয় -- যদি সম্ভব হয় তাহলে সংক্ষেপে একটু আলোচনা বা পোষ্ট করলে ভালো হবে
ধন্যবাদ ।
লেখক বলেছেন: ঠিক বলেছেন, নিউমেরোলজি আর থিওলজিতে এসব সংখ্যার প্রত্যেকটাই অনেক গুরুত্বপূর্ণ
মনজু মজুমদার বলেছেন:
অসাধারন বিশ্লেষন, সংখ্যা বিষয়ক কৌতুহল আরো বাড়লো !++
লেখক বলেছেন: অনেক ধইন্যাপাতা...নতুন কবিতা কবে দেবেন?
মদনঠাকুর বলেছেন:
যে ফ্লাইট টা পেন্টাগনে যাবার আগে যাত্রীদের বিদ্রোহে ক্রাস করে সেইটা''ইউনাইটেড ৯৩''
৯+৩=১২
লেখক বলেছেন: হ,সংখ্যাটা সুবিধার না মনে হইতেসে ! পড়ার জন্য ধন্যবাদ।
আকাশ অম্বর বলেছেন:
অসম্ভব সুন্দর ও মজার পোষ্ট। ধন্যবাদ, ভ্রাতা।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভ্রাতা, ভালো থাকবেন।
শামীম দ্যা রক্ বলেছেন:
দারুন পারফরমেন্স। দারুন পোস্ট। ঠিক এ ই ব্যপারটাই এসবইডিয়ট দের বুঝাতে পারছিনা।
শামীম দ্যা রক্ বলেছেন:
দারুন পারফরমেন্স। দারুন পোস্ট। ঠিক এ ই ব্যপারটাই এসবইডিয়ট দের বুঝাতে পারছিনা।
হাসান মাহবুব বলেছেন:
দারুন পোস্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ হামা ভাই!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ হাম্বা...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















