কর্মজীবনে প্রবেশ করার পর এবার নিয়ে দুবার ঈদযাত্রা করলাম! অভিজ্ঞতা ভয়াবহ! দুঃস্বপ্নের মতো। এরকম হওয়া উচিৎ নয়। এতো কস্ট ভোগান্তি যে কোনোভাবেই হোক উপশম করতে হবে। যাওয়ার সময় দেখলাম কিভাবে মানুষজন গরু ছাগলের মতো পরিবহন করা হচ্ছে বাস,ট্রাক, ট্রেনে। আবার ফেরার সময়ও একই অবস্থা!এতো কস্ট ভোগান্তি ভাষায় প্রকাশ করার মতো নয়!এমন ঈদ আমরা কেউ চাইনা। সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা ছাড়া আসলে কোনো সমস্যারই সমাধান হয়না। মূল বিষয়গুলো চিহ্নিত করে একটা বিহিত করা উচিৎ। যাদের মাধ্যমে সমাধান আসবে তাঁরা নিজেরা প্রাইভেট যানবাহনে যাতায়াত করেন। সাধারন মানুষের যন্ত্রণা অনুভব করলে হয়তো সমাধানের জোরালো তাগিদ অনুভব করতেন। যাই হোক আমার চোখে পড়েছে এই ঈদ যাত্রীদের বৃহত্তর অংশ বিভিন্ন পোষাক শিল্পের সাধারণ শ্রমিক। নিম্ন আয়ের মানুষেরাই সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে যাতায়াত করে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎসই হলো পোশাক শিল্প। পোশাক রপ্তানীতে বাংলাদেশের অবস্থানও সম্ভবত দ্বিতীয়। এতো বৃহৎ একটি শিল্পের সাথে নিশ্চয়ই কয়েক লক্ষ কর্মীও জড়িত। যেখানে বলা যায় এ শিল্পে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সেখানে এই বৃহত্তর শ্রমিক শ্রেনীর প্রতি এতো অবহেলা কেন? বছরের সবচেয়ে বড় এই ছুটির সময় তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছানো এবং সময়মতো কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য কি কিছুই করা যায়না? বিনা পয়সায় নাই বা হলো তাদের বেতনের টাকা থেকেই কেটে নিয়ে কি কাজটি করা যায় না? কোম্পানিগুলো কি ঈদের ছুটিতে বিশেষ পরিবহনের ব্যাবস্থা করতে পারেনা? আমার মনে হয় শ্রম মন্ত্রণালয় এবং বিজিএমইএ চাইলে একটা সুন্দর ব্যাবস্থা করা সম্ভব। কিন্তু তাদের সদিচ্ছা জাগার আশা করা ছাড়া কিছুই করার দেখছিনা! আর রেলওয়ে নিয়ে কিছু বলার ইচ্ছে ছিলো! কিন্তু ঈদফেরতযাত্রায় ভীষণ ক্লান্ত! কিছু বলার এনার্জিও নেই! তাই আপাতত এখানেই শেষ করছি!
শুভ হোক ঈদ যাত্রা।
বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
একজন কর্মী ও তার ন্যায্য পাওনা
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

২৮ ফেব্রুয়ারি ২০২৬।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।