আমার একটা শিকল চাই
আমার একটা চাবুক চাই
কামারের উনুনে দাহ গনগনে লাল রড চাই
লোকেরা উল্কি আঁকছে বুক পেট নাভীতে
আমি অমন একটা ছাপ লাগাব কারো মুখে
একটা মানুষের মুখে আমি কুকুরের ছাপ দিতে চাই।
আমি চিনতে চাই কুকুর
তাদের নাম ধাম জাতি, সব সব
ধলো কালো মোটা বেটে যাই হোক যাই হোক
কে উঠিয়েছে তাকে আলিশান প্রাসাদের খোপে
ঘৃত খাওয়া এঁটো মুখ শুধু গু খোঁজে
আমি শিকলে বাঁধতে চাই তার মোড়ানো লেজুড়
সাঁপটে স্তব্ধ করে দিতে চাই চিৎকার ঘেউ ঘেউ
তার টিয়ে পাখি কথাদের মুখে কুকুরের ছাপ
আমি ছাপ দিতে চাই মুখে
সে চিন্হিত হোক সকল সমুখে
কুকুরদের সব সময় চিনে রাখা চাই
কুকুরের ছাপ মারা একটা গনগনে রড চাই।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


