১. সুর খুঁজে নেই
:
যাচ্ছি গানের দেশে
যত পারি সুর খুঁজে নেব
তোমার কানেতে ফিরে বাঁশি
পায়েতে ঘুঙুর হয়ে যাব।
:
চারদিকে এখন পালাবদলের গান
জনতার সুরে ভাঙে প্রাচীন কারা
ঘুঙুর খোলার সময় এসেছে
খালি পায়ে মিশে হই হারা।
২. জানালা খুলে দেই
:
আমি তোমার রৌদ্র হব
আঁধার দিনে,
দমকা বাতাস তোমার পায়ে ঘুর্ণি খেলে
দীঘল নিঃশাস তোমার পাশে শুইতে চাবে,
আমি তখন হাত পাখাটা নাড়িয়ে দেব।
:
গানে ডুবে খুঁজি খোলা হাওয়া
কে জানে কোথায় লুকালো সে
চুপিসারে
তোমার মুখটা মনে পড়লে বুঝি
ওটাই আমার প্রশ্বাস বাঁচিবারে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



