বেজে ওঠে সাইরেন। সরে যাও, সরে যাও
বিকট শব্দের সাথে কালো ধোঁয়া
দোমড়ানো মোচড়ানো ভাঙা গাড়ি
ঝলসানো বিকৃত অবয়ব
সরে যাও ! সরে যাও !
শ্মশ্রুমন্ডিত কাউকে দেখলেই ভয় হয়
আলখাল্লার ভেতরে গ্রেনেড
যে কোন সন্দেহে ফেটে যেতে পারে
লাইভ - টিভি - স্ন্যাপশট
জেহাদী পুস্তিকা, লিফলেট
মৃত্যুতে ডরহীন
ভয় হয়।
হতে পারে চোখ তুলে তাকানোয় তালিকায় পড়ে গেছি
হতে পারে এই পোশাকের জন্য তালিকায় গেঁথে আছি
হতে পারি অকাজের কাজ করি ভেবে তালিকায় ফেঁসে আছি।
রাস্তায় সাদা পোশাকের মিছিলে ভয় হয়
তালেবান আর কালো পর্দায় ঢাকা চোখ দেখি
চোখাচোখি হলে যেন মৃত্যুর সাইরেন বাজে
আমায় নিয়ে ওদের কি কোন সন্দেহ হয় ?
ভয় হয়।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


