somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজ করেছেন বটে একটা!!!!!!!

১৫ ই মার্চ, ২০১০ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাংকারকে অপহরণের চেষ্টা : তদবির রক্ষা না করায় ব্যাংক এমডিকে তুলে আনতে গানম্যান পাঠান পানিসম্পদ প্রতিমন্ত্রী
পাঁচ গানম্যান পাঠিয়ে আল-আরাফাহ ব্যাংকের এমডিকে অপহরণের চেষ্টা চালিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। অসহায় এমডি এমএ সামাদ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মানববর্ম তৈরি করে অপহরণের হাত থেকে নিজেকে রক্ষার চেষ্টা চালান। প্রতিমন্ত্রীর তদবির রক্ষা না করায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে। তবে প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এ ঘটনার কথা অস্বীকার করেছেন।
জানা গেছে, গতকাল ১১টায় পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান আল-আরাফাহ ব্যাংকের এমডি এমএ সামাদ শেখকে টেলিফোন করে ব্যাংকটির রাজশাহী শাখার সিনিয়র অফিসার আলাউদ্দিন আল আজাদকে চাকরিতে পুনর্বহাল করতে বলেন।
প্রতিমন্ত্রীর প্রস্তাবের জবাবে এমডি জানান, আল আজাদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ব্যাংকের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিন মাসের নোটিশ দেয়া হয়েছে। একথা শুনে প্রতিমন্ত্রী উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি বলেন, আল-আরাফাহ ব্যাংক জেএমবি’র মদতদাতা ও অস্ত্রদাতা। তুই রাজাকার। তিনি এমডিকে অশ্রাব্য গালি দিয়ে বলেন, তুই জেএমবি, রাজাকার, আলবদর। উত্তেজিত প্রতিমন্ত্রী একপর্যায়ে বলেন, তোর এতবড় সাহস, একজন মন্ত্রীর সঙ্গে কীভাবে কথা বলতে হয় তা জানিস না? কয়েক মিনিটের মধ্যে বুঝবি আমি মন্ত্রী না কী। প্রতিমন্ত্রী আরও বলেন, তুই আওয়ামী লীগের কর্মীকে ব্যাংক থেকে বের করে দিয়েছিস। তখন এমডি বলেন, আপনি প্রতিমন্ত্রী এবং রাজনীতিবিদ। আপনি এভাবে কথা বলতে পারেন না। এতে প্রতিমন্ত্রী আরও ক্ষিপ্ত হয়ে বলেন, তোকে এখনই তুলে নিয়ে আসব। আমি গানম্যান পাঠালাম।
সূত্র জানায়, এমন পরিস্থিতিতে এমডি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ডেকে মানববর্ম তৈরি করেন।
প্রতিমন্ত্রী ফোন করার আধঘণ্টার মধ্যেই মন্ত্রীর গানম্যান, এপিএস ও ড্রাইভারসহ পাঁচ ব্যক্তি এমডির অনুমোদন না নিয়েই মতিঝিলের পিপলস ইন্স্যুরেন্স ভবনে আল আরাফাহ ব্যাংকের হেড অফিসে এমডির কক্ষে ঢুকে পড়ে। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে তারা এমডিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ফিরে আসার সময় শাসিয়ে বলে, এ ঘটনা কোনোভাবেই যেন মিডিয়ায় না আসে।
এ ব্যাপারে পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবু্বুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সংবাদ মাধ্যমকে জানান, আসলে ঘটনাটা সে রকম নয়। তাকে আমি টেলিফোন করেছি এটা সত্য। তবে তাকে আমার কাছে হেয়ালি মনে হয়েছে। আমি তাকে বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন, বাড়িঘর নেই। তখন আমি তাকে বলি এটা কিভাবে সম্ভব? বাড়িঘর না থাকলে বাংলাদেশে চাকরি করছেন কিভাবে? সবারই তো একটি ঠিকানা থাকে। পরে আমার পরিচয় দিতেই তিনি বলেন, এই নামে কোনো প্রতিমন্ত্রী আছে কিনা তাদের জানা নেই। তারপর আমি তাকে বলেছি, যারা বাংলাদেশে বসবাস করে এবং সচেতন তারা জানার কথা।
প্রতিমন্ত্রী দাবি করেন, আলাউদ্দিন আল আজাদকে তিনি চিনেন না। তবে আলাউদ্দিন আল আজাদ তার কাছে এসে কান্নাকাটি করলে তিনি আল আরাফাহ ব্যাংকের এমডিকে ফোন করেন। ফোন করার পর আল আজাদ ও পিএকে এমডির কাছে পাঠান। তার ভিজিটিং কার্ড পড়ে এমডি ফোন করে বলেন, অনেকেই এরকম ফোন করে বিধায় আমি প্রথমে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করবেন। এমডি ওই দুই ব্যক্তিকে আপ্যায়ন করে বিদায় করেন এবং বিষয়টি দেখার আশ্বাস দেন।
উল্লেখ্য, আগামীকাল ১৫ মার্চ আল-আরাফা ব্যাংকের চাকরিবিধি অনুযায়ী আলাউদ্দিন আল আজাদের চাকরি শেষ হচ্ছে। এরমধ্যে তার চাকরি রক্ষার জন্য নানামহল থেকে ব্যাংকে তদবির এলেও কর্তৃপক্ষ তা আমলে নেননি। সবশেষে তিনি শরণাপন্ন হন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মোঃ মাহবুবুর রহমান তালুকদারের।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×