ক্ষুধার জ্বালায় মাটিই খাদ্য!- কথায় কথায় যারা দাদা বাবুদের গুনগান করেন---
ঘটনাস্থল উত্তর প্রদেশের এলাহাবাদ জেলা শহরের দক্ষিণে উপজাতি অধ্যুষিত গ্রাম গান্নে। গ্রামটিতে রয়েছে পাথরের খনি। খনিতে কাজ করাই এখানকার বাসিন্দাদের জীবিকা অর্জনের উপায়। খনি ঘিরে ছোট ছোট কুঁড়েঘরে কোনো রকমে মাথা গুঁজে থাকে উপজাতীয় পরিবারগুলো। আয় এত কম যে অন্য সব চাহিদা পূরণ দূরে থাক, বেঁচে থাকার জন্য যে খাদ্য দরকার, তা থেকেই বঞ্চিত এরা। ক্ষুধার জ্বালা মেটাতে কোয়ারি থেকে সংগ্রহ করা মাটি ও সিলিকা বালু পর্যন্ত খাচ্ছে তাদের কেউ কেউ!
মাটি খেয়ে তিন বছর বয়সী একটি শিশু অসুস্থ হয়ে পড়ার পরই খবরটি প্রকাশ পায়। পুনম নামের ওই শিশুটির কিডনি অকেজো হওয়ার পথে। ক্ষুধার জ্বালা মেটাতে মাটি খাওয়ার বিষয়টি স্থানীয় সরকারি কর্মকর্তারা জানার পর ওই গ্রামে খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়। তাঁরা বিষয়টি বাইরে প্রকাশ না করার জন্য গ্রামবাসীকে সাবধান করে দেন।
তবে এ খবর গোপন থাকেনি। অসুস্থ হওয়া শিশু পুনমের বাবা ভুল্লির মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। ভুল্লি উদাস ভঙ্গিতে বলেন, ‘কী বলব, আমরা তো ভালোমতো খেতেই পারি না। পুনমের জন্য ওষুধ কিনব কীভাবে?...আমাদের গ্রামে সরকারের সাহায্য দরকার।’
ভুল্লির মতো গান্নে গ্রামের বেশির ভাগ মানুষেরই প্রধান কাজ কোয়ারি থেকে পাথর সংগ্রহ করে গাড়িতে তুলে দেওয়া। পাঁচজন মিলে আট ঘণ্টা কাজ করে এক গাড়ি পাথর বোঝাই করতে পারেন তাঁরা।
গ্রামের আরেক নারী ফুলকারিও জানান, তাঁর সন্তান সুরুজ মাটি খায়। ফুলকারি বলেন, ‘আমরা কী করব? ক্ষুধা লাগলেই খনি থেকে মাটি নিয়ে তা খেয়ে নিই। আমরা সাধারণত দিনে একবেলা খাই। গত রাতে কোনো খাবার ছিল না। তাই না খেয়েই রাত কাটিয়েছি।’
খাদ্যসংকটের কারণে রাজধানী নয়াদিল্লিতে বিভিন্ন সময় গরিব ও অধিকারকর্মীদের বিক্ষোভ মিছিল হয়েছে।
‘খাদ্য অধিকার’ নামের একটি আন্দোলনের সমন্বয়ক কবিতা শ্রীবাস্তব বলেন, সবার জন্য খাদ্য নিশ্চিত করতে ভারত সরকারকে জিডিপির মাত্র এক দশমিক দুই শতাংশ ব্যয় করে একটি পদ্ধতি দাঁড় করাতে হবে। এটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। সরকার কোন খাতে টাকা ব্যয় করবে, অগ্রাধিকারের ভিত্তিতে তা ঠিক করতে হবে।
ভারত এখন বিশ্বের প্রধান কয়েকটি উঠতি আর্থিক পরাশক্তির একটি হলেও সেখানে আরও অনেক দেশের মতোই ধনী-গরিবের বৈষম্য ক্রমেই বাড়ছে বলে পর্যবেক্ষকেরা সতর্ক করে দিয়েছেন।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।