রাজধানীর ফার্মগেটে ইম্পিরিয়াল গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় হোটেল ম্যানেজার স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই ইসরাইলকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়া যায় স্বরাষ্ট্রমন্ত্রীর পিএ ও পুলিশের আইজি র্যাবকে ফোন করায় তাকে ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এই হোটেলের মালিক। এক সময় এ হোটেলের নিচতলায় তিনি বসবাস করতেন।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে র্যাব-২ এর একটি দল ফার্মগেট ইম্পিরিয়াল গেস্ট হাউজে অভিযান চালায়। ওই সময় হোটেলের বিভিন্ন কক্ষে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৯ জন নারী ও ২০ জন পুরুষকে আটক করা হয়। এছাড়া, হোটেল ম্যানেজার ইসরাইলকেও আটক করে র্যাব। তবে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই পরিচয় দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ এসেছে। আটককৃত মহিলা-পুরুষদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-২ এর এএসপি সাফিউল সারোয়ার জানান, ইম্পিরিয়াল গেস্ট হাউজ থেকে যাদের আটক করা হয়েছে সবাই দেহ ব্যবসার সঙ্গে জড়িত। তবে হোটেল থেকে ইসরাইল নামে কাউকে গ্রেফতার করা হয়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসিক হোটেল থেকে ৩৯ পতিতা-খদ্দের আটহোটেল ম্যানেজার স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই ইসরাইলকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৬টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।