অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
অনেক কিছু লিখতে চাই কিন্তু বাংলা লিখতে খুবই কষ্ট লাগে তাই বেশি লিখতে পারিনা।
তবে বাংলা পড়তে দারুন লাগে।

আমার...
আর এস এস ফিড

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

আমার প্রিয় পোস্ট

Life is COMPLEX: it has both REAL and IMAGINARY components.

কোন আক্কেলে শাহবাগে ভিডিও স্ক্রীন দেয়া হলো?

২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯ |

শেয়ারঃ
0 0

একটা উন্নত শহরে বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য ভিডিও স্ক্রীন থাকতেই পারে। ক্ষেত্রবিশেষে তা শহরের সৌন্দর্যবর্ধন করে থাকে।
কিন্তু এগুলো স্থাপনের ক্ষেত্রে যথেস্ট কৌশলী হয়া প্রয়োজন।


এই মোড়েই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম হাসপাতাল, পাবলিক লাইব্রেরী রয়েছে। এইসব স্থানে উচ্চমাত্রার নিরবতা কাম্য। আর এখানেই দেয়া হচ্ছে সারাদিন এড! সারাদিন ঘ্যান ঘ্যান শব্দ। সুস্থ্য দোকানদারেরই মাথা ধরে যায় আর সাধারন রোগী এবং ছাত্রদের কি অবস্থা হয় নিরেট বুদ্ধির সরকারি আমলারা কি তা ভেবে দেখেছে?

শাহবাগ হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ত এবং দুর্ঘটনা পুর্ণ মোড়। প্রতি বছরই এই মোড়ে সাধারন পথচারী ও ঢাবির মেধাবী ছাত্রছাত্রী প্রান হারায়।
আর এখানে ভিডিও স্ক্রীন দিলে অবশ্যই গাড়ি চালকরা ও পথচারিরা সেদিকে তাকাবে (নিদেনপক্ষে না তাকালেও মনোযোগ বিঘ্নিত হবে, যেহেতু ভিডিও স্ক্রীন দেয়ার একমাত্র উদ্দেশ্য হলো পথচারীর দৃষ্টি আকর্ষন)। আর এর ফলে দুর্ঘটনা ঘটলে চালকের দোষ নাকি সরকারের দোষ?

এটা দেখে যার পর নাই বিস্মিত হলাম যে এর উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার। জনগনের প্রতি কতটা উদাসীনতা থাকলে সামান্য কয়েকটি টাকার বিনিময়ে এটা করার অনুমতি দেয়া হয়?
দেশে ইমার্জেন্সী না থাকলে এর বিরুদ্ধে হয়তো আন্দোলন হতো।

বিজ্ঞাপনকারীরা চাইবেই তাদের বিজ্ঞাপন প্রচারিত হোক যেকোনো ভাবে। কিন্তু সেটা যদি সাধারন জনগনের ক্ষতির কারন হয়ে দাঁড়ায় তখন তা বন্ধ করার দায়িত্ব সরকারের। আর কিনা এখানে সরকারের আমলা নিজেই সহযোগিতা করছে উদ্বোধন করে।

অবিলম্বে এই ভিডিও স্ক্রীন তুলে নেয়ার দাবি জানাচ্ছি বড় কোন দুর্ঘটনা (নাকি পরিকল্পিত হত্যা?) ঘটার আগেই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


২৮টি মন্তব্য

১. ২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

রবিউলকরিম বলেছেন: ঐডা নাকি আবার সরকারের নিজস্ব। তাইলেই বোঝেন ঐ হালাগো দিয়া কোন কামডা হইব। আমাগো মারন ছাড়া।

২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: তাই নাকি? আমার জানা ছিলনা। ভাবনারও বাইরে।

২. ২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

অনিশ্চিত বলেছেন: মাঝে মাঝে রাগেদুঃখে অবস্থা এমন হয় যে, মুখ দিয়ে কথা বেরুতে চায় না। এই বিষয়টা নিয়ে একটা পোস্ট দিতে চেয়েছিলাম, কিন্তু লিখতে বসে মনে হলো রাগে কিবোর্ডটারে পিটাই।

যাই হোক, আপনার পোস্টটি সেই জায়গাটি পূরণ করেছে। ধন্যবাদ।

২২ শে জুন, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও। আমিও বহুদিন ধরে লিখতে চাইছিলাম। আজ সময় হলো।

৩. ২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

লুলুপাগলা বলেছেন: সবাই জানে আর্মিগো বুদ্ধি হাঁটুতে থাকে। এ সরকারের কাছে এর চেয়ে ভাল কিছু আশা করা বোকামী।

২২ শে জুন, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: তারপরেও তো কতিপয় পাগলা (আপনি বাদে) চিল্লায় আর্মি সরকার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সরকার।

৪. ২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

আরিফুর রহমান বলেছেন: এইগুলা সব গীতিয়ারা সাফিয়ার একচ্ছত্র বান্দ্রামি!

২২ শে জুন, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: আপনার কিছু জানা থাকলে বলেন।

৫. ২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লুলুপাগলা বলেছেন: আরিফ ভাই@বান্দ্রামী'র স্ত্রী লিঙ্গ কি হয়?

২২ শে জুন, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: পাগলা ভাই। বাদরামি হইতেসে Qualitative noun. Qualitative noun এর লিংগান্তর হয়না। :p
বাঁদরের লিংগান্তর আছে। কিন্তু সেটা শুধু বাঁদরসমাজই জানে।

৬. ২২ শে জুন, ২০০৮ রাত ৮:১৭

প্রবাস কন্ঠ বলেছেন: শাহবাগ হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ত এবং দুর্ঘটনা পুর্ণ মোড়। প্রতি বছরই এই মোড়ে সাধারন পথচারী ও ঢাবির মেধাবী ছাত্রছাত্রী প্রান হারায়।
আর এখানে ভিডিও স্ক্রীন দিলে অবশ্যই গাড়ি চালকরা ও পথচারিরা সেদিকে তাকাবে (নিদেনপক্ষে না তাকালেও মনোযোগ বিঘ্নিত হবে, যেহেতু ভিডিও স্ক্রীন দেয়ার একমাত্র উদ্দেশ্য হলো পথচারীর দৃষ্টি আকর্ষন)। আর এর ফলে দুর্ঘটনা ঘটলে চালকের দোষ নাকি সরকারের দোষ?

সঠিক লিখেছেন +

২২ শে জুন, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: জ্বী। এখানে রঙ্গিলা এড থেকে Over bridge অথবা Underpass করা বেশী জরুরী। কিন্তু এখন ভিখ চাইনা বাবা কুত্তা সামলা। রঙ্গীলা স্ক্রিন সরা।

৭. ২২ শে জুন, ২০০৮ রাত ৮:৫৬

রিয়াজ শাহেদ বলেছেন: মাসুদ ভাই রাতের বেলা ওইটার দিকে তাকাইছেন কখনো? ওরে বাপরে এত্তো হাই কন্ট্রাস্ট-ব্রাইটনেস দিছে, বেশিক্ষণ তাকায়া থাকলে মাথাব্যথা করে।

২২ শে জুন, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: না তা দেখা হয়নাই। তবে জনাব বেশিক্ষন তাকানোর কি দরকার সেটা বুজলাম না। :)

৮. ২২ শে জুন, ২০০৮ রাত ৯:১০

অক্ষর বলেছেন: বুদ্ধি থাকলে কি আর সরকারি আমলা হয়!!!

৯. ২২ শে জুন, ২০০৮ রাত ৯:২৪

স্পাইডারওয়েব বলেছেন: বাংলাদেশে এ আর নতুন কি? সব অস্বাভাবিকই তো এখানে স্বাভাবিক!

১০. ২২ শে জুন, ২০০৮ রাত ১০:১৯

মানুষ বলেছেন: দেখিনি

২২ শে জুন, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: দেখার আমন্ত্রন রইলো। একদিন যেয়ে দেখে আসবেন কান্ড। :D

১১. ২২ শে জুন, ২০০৮ রাত ১০:৩৬

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম

১২. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

ঝুমী বলেছেন: হুমম্...বেশ যুক্তিসঙ্গত কথা বলেছেন। +:)

১৩. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

নাঈম বলেছেন: আরো কত কিছু যে দেখাইবে এই সরকার.......

১৪. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

আহসান হাবিব শিমুল বলেছেন: "হায়! সেলুকাস কি বিচিত্র এই দেশ" ডায়লগ টা এখনো খাটে।
পোষ্টে পেলাচ।

২৮ শে জুন, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: সেলুকাস মানে কি?

১৫. ০৯ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১১

আরজু বলেছেন: Click This Link

১০ ই জুলাই, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ। অনেক কিসু সিখলাম

১৬. ১৪ ই জুলাই, ২০০৮ রাত ৩:৪৭

সামশুল আলম বলেছেন: শাহবাগের মতো গুরুত্বপূর্ণ মোড়ে এই স্ক্রীন দিতে কোন আহম্মক বুদ্ধি দিছে কে জানে...

১৬ ই জুলাই, ২০০৮ রাত ২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭. ১৪ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩৭

বিডি আইডল বলেছেন: মুয়া-ফুয়ার ভুয়া পলিসির কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা ঠিক না...

দারোয়ানদের রুচিবোধ আর কতটুকু

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন