somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখা ২০০৯: ১০ বৈজ্ঞানিক অর্জন

১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৯ সাল ছিল অসাধারণ বৈজ্ঞানিক অগ্রগতির আর আবিস্কারসমৃদ্ধ একটি বছর। আবিস্কারের এই সমৃদ্ধ তালিকা থেকে সেরা দশটির তালকিায় স্থান পেয়েছে অদ্ভুত, আকর্ষনীয় ্ও ইতিহাস সৃষ্টিকারী কিছু বিষয়। প্রযুক্তি বিষয়ক উইয়ার্ড ওয়েবসাইট এমন কিছু বৈজ্ঞানিক অর্জনের কথা জানাচ্ছে যা গত বছরটিকেই চিহ্নিত করে রাখবে। সে তালিকাটি পাঠকদেও জন্য এখানে দেওয়া হলো। এ তালিকায় ১ম অর্জন থেকে শুরু করে সর্বশেষে ১০ম গুরুত্বপূর্ণ অর্জনসমূহ নিচে দেওয়া হলো :


আবিষ্কার ১ : জিন থেরাপিরা প্রত্যবর্তন
এই বছরের সেরা বৈজ্ঞানিক ঘটনার মধ্যে নিঃসন্দেহে জিন থেরাপির প্রত্যাবর্তন প্রথম স্থানে। মানুষের নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই ক্ষেত্রে উন্নতি অবশ্যই বড় ঘটনা বলে মন্তব্যকরেছে উইয়ার্ড। এই বছর জিন থেরাপি নিয়ে কাজ করা গবেষকদের ৪ টি দল তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল হন। এই গবেষণার ফলে এখন রক্তস্রোতের মাধ্যমে ডিএনএ, আরএনএ কোষের প্রয়োজনীয় স্থানে পাঠানো সম্ভব হচ্ছে। জিনগত গবেষণায় এই বছরের বড় সাফল্য ছিল অন্ধত্ব, মস্তিষ্ক বিকৃতি, ইমিউন সিস্টেম ডিফিসিয়েন্সি, ত্বকের সমস্যাসহ বিভিন্ন ক্ষেত্রে জিন থেরাপির প্রয়োগ।

আবিষ্কার ২ : আদ্রির খোঁজ
১৯৭৪ সালে ইথিওপিয়ার রিভারবেড থেকে উদ্ধার করা ৩২ লাখ বছর পুরানো ফসিল লুসিকে প্রাচীনতম প্রজাতির মানুষ মনে করা হলেও ২০০৯ সালে খোঁজ পাওয়া আদ্রি সেই ধারণা পাল্টে দেয়। লুসিরও ১০ লাখ বছর পুরানো আদ্রি নামের প্রাচিন ফসিলের মালিক আসলে এই সোজাভাবে হাঁটতে পারা পাইরেট। বিবর্তনের ধারায় মানুষ এসেছে এই মতবাদের ভিত্তিতে আদ্রিকে সর্বশেষ মিল সমৃদ্ধ আদিম মানুষের কাছাকাছি ধরা যায় যে দেখতে বানরপ্রজাতির মতো মনে হয় না। এটি মানুষ না বড় প্রজাতির বানর তা নিয়ে সংশয় থাকলেও অদ্রির আবিষ্কারের গুরুত্ব কিন্তু সীমাহীন।

আবিষ্কার ৩ : সিজোফ্রেনিয়ার ধাধা শেষ হলো না
সিজোফ্রেনিয়া বিষয়ে গবেষকরা নিশ্চিত করেছেন এটি আসলে জিনগত। এই রোগের কারণ অনুসন্ধানে তারা ধাঁধাঁয় পড়ে গিয়েছিলেন। তারা প্রায় ৫০ হাজার জিনোম নিয়ে বিশ্লেষণ করেও সিজোফ্রেনিয়ার জন্য দায়ী জিনোম শনাক্ত করতে পারছিলেন না। তারা প্রায় ১০ হাজার আলাদা আলাদা জিনোম বৈশিষ্টের মুখোমুখি হয়েছিলেন যেগুলো সবই রোগের কারণ হতে পারে। ফলে তারা এই সমস্যার সুনির্দিষ্ট কারণ না বলে ঘোষণা করেন সিজোফ্রেনিয়া আসলে জিনোম থেকেই হয়।

আবিষ্কার ৪ : আয়ু বাড়ানোর কৌশল উদ্ভাবন
কোষের বৃদ্ধিকে কমিয়ে দিয়ে বয়সকে ঠেকিয়ে রাখতে বিজ্ঞানীরা কাজ করেছেন। এই প্রক্রিয়ার তারা কিছুটা সফলও হয়েছেন। মানুষকে দীর্ঘজীবি বানাতে তারা র‌্যাপামাইসিন নামের একধরণের ওষুধও তৈরি করেছেন। তারা ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে সেটিকে ১৩ বছর পর্যন্ত বেশি বাঁচিয়ে রাখতে পেরেছেন। তারা আশা করছেন মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখতে তাদের গবেষণা সফল হয়েছে।

আবিষ্কার ৫ : প্লাস্টিকের উপাদান বিসফেনল-এ মানুষের ক্ষতি করে
গবেষকেরা এই বছর জানিয়েছেন প্লাস্টিকের উপাদান বিসফেনল-এ মানুষের জন্য ক্ষতিকর। এই রাসায়নিক উপাদানটি ক্যান্সার সৃষ্টির জন্যও দায়ী। বিভিন্ন প্রাণীর উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন বিসফেনল-এ প্রাণীদেহের জন্য যেমন ক্ষতিকর তেমনি মানুষের শরীরের জন্যও একই রকম ক্ষতির কারণ হতে পারে।

আবিষ্কার ৬ : আলোড়নকারি জেলিফিশ
সমুদ্রের জেলিফিশেরা শুধু খেলা নিয়ে মেতে থাকেনা। সমুদ্র উত্তাল করে বেড়ায় তারা। তাদের ডানা আর নিক্ষপ্ত তরলে আন্দোলিত হয় সমুদ্র। ঝড়ের সময় বাতাস যেমন সমুদ্রকে উত্তাল করে তোলে তেমনি এক ধরনের জেলিফিশ চলার সময় সমুদ্রের পানিকে আলোড়ত করে এগিযে যায়। ২০০৯ সালে জেলিফিশের এই ক্ষমতার আবিষ্কার তেমনি বিস্ময়কর।

আবিষ্কার ৭ : ঔষধের পার্শপ্রতিক্রিয়া হিসাব করতে কম্পিউটার প্রোগ্রাম
ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার একদল গবেষক একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন যা ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া বুঝতে সাহায্য করবে। জটিল কোনো রোগের জন্য কোন ঔষধ খেতে হবে এই নিয়ে ভাবনার পথ বন্ধ করে দেবে এই উদ্ভাবন। কোন ঔষধ কি প¦ার্শপ্রতিক্রিয়া করতে পারে তার সবকিছু এই প্রোগ্রামে দেয়া আছে। এমনকি আক্রান্ত ব্যক্তি নিজেই তার ঔষধ নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন। এই সফটওয়্যারে বিভিন্ন ঔষধ ওরাসায়নিকের তুলনামূলক চিত্র দেয়া আছে। বলা হচ্ছে এই প্রোগ্রাম ঔষধ প্রতিষ্ঠানগুলোর জন্য যেন আলাদিনের চেরাগ।


আবিষ্কার ৮ : ফুসফুসের ক্যান্সার শনাক্তকারি সেন্সর তৈরিইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা ক্যান্সার কোষ শনাক্তকারি একটি সেন্সর তৈরি করতে পেরেছেন যা ঘ্রাণ থেকে বুঝতে পারবে কোনো কোষ ক্যান্সার আক্রান্ত কিনা। এই সেন্সরে সোনা দিয়ে তৈরি ন্যানোপার্টিকেল ব্যবহার করা হয়েছে। ক্যান্সার আক্রান্ত কোষ থেকে বের হওয়া টেলটেল সেট অব ভোলাটাইল অর্গানিক নামের রাসায়নিক পদার্থ শনাক্ত করতে পারে এই সেন্সর। এটি রোগীকে প্রাথমিক অবস্থায় সতর্ক করার মাধ্যমে সচেতনতা বাড়াতে কাজ করবে। সোনার তৈরি ৯ সেটের ন্যানোপার্টিকেল ক্যান্সার আক্রান্ত কোষের রাসায়নিক গন্ধ পড়তে পারে বলে দাবী করেছেন বিজ্ঞানীরা।


আবিষ্কার ৯ : ডেঙ্গু জ্বরের টিকা তৈরি হবার পথে কয়েক ধাপপৃথিবীতে প্রতি বছর ২ কোটি ৩০ লাখ লোক ডেঙ্গু জ্বরের শিকার হয়। এ বছরই ডেঙ্গু জ্বরের টিকা তৈরির পথে কয়েক ধাপ এগিয়ে গেছেন বিজ্ঞানীরা। মানুষের শরীরে ক্রিপল ইয়েলো ভাইরাস এর সঙ্গে প্রোটিন যোগে এই ভাইরাসের টিকা তৈরির পথ খুঁজে পেয়েছেন তারা। তারা আশা করছেন ২০১২ সালের দিকে তারা এই টিকা তৈরিতে পুরোপুরি সফল হতে পারবেন। এই বছর তাদের আরেকটি উল্লেখযোগ্য কাজ ছিল এইচআইভি-র টিকা নিয়ে পরীক্ষা।

আবিষ্কার ১০ : ১১৪ তম মৌলিক কণার সন্ধান লাভ
লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবরেটরির একটি সাইকোট্রনে ক্যালসিয়াম পরমাণুর একটি রশ্মির সাথে প্লুটোনিয়াম কণার সংঘর্ষ ঘটিয়ে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বারের মত একজোড়া ১১৪ তম মৌলিক পদার্থের পরমাণুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর আগে রাশিয়ান বিজ্ঞানীদের একটি দল এই কণা আবিষ্কারের কথা জানিয়েছিল। কিন্তু যথেষ্ট প্রমাণ সাপেক্ষ না হওয়ায় এই বিষয়ে সংসয় থেকে গিয়েছিল। ২০০৯ সালে এই পরীক্ষার মাধ্যমে এই কণার অস্তিত্ব প্রমাণ করছেন বিজ্ঞানীরা। অনেক ভর বিশিষ্ট এই কণার স্থায়িত্ব ছিল মাত্র ১ সেকেন্ডের ১০ ভাগের এক ভাগ সময়। এই বিষযে গবেষণা এখনও অব্যাহত আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।


সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×