আমার প্রিয় পোস্ট
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট
- বিডি আইডল
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- ভণ্ডপীরদের ভণ্ডামী: প্রসঙ্গ দেওয়ানবাগী (৩য় পর্ব ) - আহমদ আবদুল হালিম
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- মৃত্যুদন্ড : পক্ষে- বিপক্ষে এবং মৃত্যুদন্ড বিষয়ক জানা অজানা কিছু তথ্য - পল্লী বাউল
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- ভারতবর্ষের দর্শনীয় স্থানগুলো - ১ - মে ঘ দূ ত
- আপনার ভিএলসি প্লেয়ারে শুনতে থাকুন ২৪ ঘণ্টা বাংলা গান - মুছাব্বির
- দেশে দেশে পুলিশ - মন্দিরা
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
"থানায় জিডি করা যাবে অনলাইনেই''
২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:২০
সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই প্রথমবারের মতোই অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) চালু করলো। চলতি মাসে চালু হওয়া এই পদ্ধতি প্রথমে শুরু করেছে উত্তরা পুলিশ স্টেশন, তবে জানা গেছে, এই সেবা পরবর্তী সময়ে ঢাকার সবগুলি থানাতেই পর্যায়ক্রমে চালু হবে। খবর ডিএমপি ওয়েবসাইটের।
পাসপোর্ট, সনদ, পরিচয়পত্রসহ আনুষঙ্গিক দরকারী জিনিস-পত্র হারালে অনেকেই জিডি করতে অনাগ্রহ দেখান। এই অনলাইন জিডি পদ্ধতি চালু হলে জিডির কাজটি ঘরে বসেই সারা যাবে। এ ছাড়াও বাড়ি ভাড়া, নাইট গার্ড, দারোয়ান, বাড়ির কাজের লোক এবং ড্রাইভার বিষয়ক তথ্য প্রদান ও সন্দেহজনক আগন্তুক বিষয়ে জিডি করা যাবে বলেও সূত্রটি উল্লেখ করেছে।
অনলাইনে জিডি করা হলে জিডির কপি প্রথমে ডেপুটি কমিশনারের কাছে যাবে। সেখান থেকে ডিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দায়িত্বরত অফিসারকে নির্দেশ দেবেন বলে জানা গেছে।
পুলিশের ওয়েবসাইটে এই সেবাটিকে উল্লেখ করা হয়েছে ‘সিটিজেন হেল্প রিকোয়েস্ট’ বা ‘সিএইচআর’ নামে। জিডি করতে হলে ঢাকা মেট্রপলিটান পুলিশের ওয়েবসাইটে (http://www.dmp.gov.bd) সাইটে গিয়ে সিটিজেন হেল্প রিকোয়েস্ট বাটনে কিক করলে জিডি করার অপশনগুলি পাওয়া যাবে। অথবা সরাসরি (http://www.dmp.gov.bd/static/chr_home.php) লিংক থেকেও জিডি করা যাবে।
বিডি নিউজ: Click This Link
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
খুব ভাল খবর।
লেখক বলেছেন: ধন্যবাদ
আন্ধার রাত বলেছেন:
ভাল উদ্যোগ, তবে কাজ করবে কিনা সন্দেহ আছে। থানায় জিডি করতে গেলে টাকা দিতে হয়, এক্ষেত্রে বেচারারা কিছুই পাবেনা, তাই বলছি।
লেখক বলেছেন: ঠিক বলেছেন। হয়তবা এখন দূর্নীতি ডিজিটালভাবে হবে।
মাহফুজুর রহমান মানিক বলেছেন:
ভালো
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: পুরানো খবর দ্বিতীয়ভার পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে খবর আপনার জন্য পুরানো হলেও সবার জন্য কিন্তু পুরানো নয়।
মঈনউদ্দিন বলেছেন:
দারুন খবর ++++
লেখক বলেছেন: ধন্যবাদ
সুখি মানুষ বলেছেন:
প্রয়োজনীয় পোষ্ট। লেখককে ধন্যবাদ।
লেখক বলেছেন: সুখি মানুষের মন্তব্যটি শুনে আমি নিজেই যেন সুখী হয়েছি।
মেহেদী_বিএনসিসি বলেছেন:
নি:সন্দেহে ভালো উদ্যোগ, তবে তারা নিজেরা এটাকে কতটা সচল আর এফেক্টভ রাখবে সেটা নিয়ে সন্দেহ আছে। তবে এদেশের দুনীতি কমাতে এগুলো সব ডিজিটালাইড করার কোন বিকল্প নাই।
লেখক বলেছেন: বাঙ্গালী বলে কথা! দূর্নীতি ডিজিটালাইড করতেও এরা পিছু হটবে না।
ধন্যবাদ ভাই।
লেখক বলেছেন: পেলাচ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ লাভলুদা।
বিডি আইডল বলেছেন:
-The service is open for Non-Emergency Request Only-The service is primarily available for the citizens/stakeholders seeking assistance from Uttara Model Police station only
লেখক বলেছেন: তবে সে দিন আর বহু দূরে নয় যে দিন সারা বাংলাদেশেই এ সুবিধা পাওয়া যাবে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মহসিন০৮ বলেছেন:
ভাই নি:সন্দেহে ভাল উদ্যোগ কিন্তু এটা আমাদের দেশে ফলবে তো ???সরাসরি গিয়ে জিডি করতে চাইলে যেখানে মানুষের দফা রফা হয়ে যায় সেখানে এই উদ্যোগ কতটুকু ফলপ্রসু হবে বুঝতে পারছিনা.............
লেখক বলেছেন: একমত
লেখক বলেছেন: ধন্যবাদ
জুবায়ের হাসান বলেছেন:
ভালো উদ্যোগ। আশা করি উদ্যোগটা ফলপ্রসূ হবে।
লেখক বলেছেন: আমিও তো আপনার মতো একই আশা করছি। কিন্তু ভাবার ব্যাপার হলো বাস্তবে কি এটা ফলপ্রসু হবে ? মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
মনুমনু বলেছেন:
জিডিরে মাইনাছ
জাফর সািদক রুমী বলেছেন:
ভালো উদ্যোগ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















