somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাদের কৃত্রিমতার এই পৃথিবীতে.....

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে গল্পটা বলেছিলাম সেদিন। প্রথমে বিশ্বাস না করলেও পরে অবশ্য বিশ্বাস করেছিলে অনেক কষ্টে। তাকিয়েছিলে আমার চোখে প্রশ্নাতুর দৃষ্টিতে। তুমি কথা বলতে না পারলেও আমি তোমার ভিতরের কথাটা বুঝতে পারি। তোমার চোখে খেলা করা প্রশ্নগুলো ধরতে পারি অবলীলায়। গল্পটা ছিল একজন মানুষের। নিজের কিছুই নেই। শহরে এসেছে রিকশা চালিয়ে কিছু উপার্জন করতে। রমজান মাস চলছে জানোই তো। সামনে ঈদ, কতোজনের কতো স্বপ্ন থাকে এসময়। এই মানুষটারও ছোটো ছোটো কিছু স্বপ্ন ছিল। এই মানুষটার নাম ছাদেক আলী। বাড়িতে স্ত্রী আছে, আর আছে ছোটো দুইটা মেয়ে। এবারের ঈদে শত ইচ্ছা থাকা সত্ত্বেও ছাদেক আলী তার আদরের ছোটো মেয়ে দুটোকে কিছ্ছু দিতে পারবে না। স্ত্রীকে দিতে পারবে না একটা নতুন শাড়ি। সেদিন রাতে কোনো এক নির্জন গলিতে কিছু বখাটে ছেলে তার রিকশাটা কেড়ে নিয়েছে। ছাদেক আলী রাস্তায় বসে সেদিন কাঁদছিল, কেউ দেখছিল, আবার কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এইরকম ঘটনা তো প্রতিদিনই ঘটে। এতে কারও কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, এবার তোমাকে একটা প্রশ্ন করি- ছাদেক আলী যখন বাড়িতে ফিরবেন তখন তার ছোটো মেয়ে দুটো যদি তার হাত দুটো পরম মমতায় আর আশায় জড়িয়ে ধরে তাকে প্রশ্ন করে - বাজান, তুই মোর ঈদের জামা আনছিস ? তখন ছাদেক আলী কী বলবেন ?

থাক তোমাকে উত্তর দিতে হবে না। তার চেয়ে আরও একটা গল্প বলি তোমাকে। তুমি তো কথা বলতে পারো না, তাই চুপচাপ বসে থেকে বরং গল্প শোনো।
গত শুক্রবারের ঘটনা এটি। মাত্র দুই হাজার টাকার জন্য একটা মানুষকে স্রেফ মেরে ফেলা হয়েছে। আর সেই টাকাটা ছিল যৌতুকের। মাত্র দু’হাজার টাকা যৌতুকের জন্য শুক্রবার রাতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোপালনগর গ্রামে স্বামী ও তার বাড়ির লোকদের হাতে খুন হয়েছে গৃহবধূ জলি বেগম (২০)। হত্যার পর লাশ পার্শ্ববর্তী হিজলগাড়ি বিলের মধ্যে ফেলে রাখা হয়েছিল (ইত্তেফাক, ১৪ সেপ্টেম্বর)।
একদিন তোমার মন খারাপ ছিল বলে তোমাকে আমি নিয়ে গিয়েছিলাম পাখির দোকানে। ২০০০ টাকা দিয়ে কিছু লাভবার্ড কিনে দিয়েছিলাম তোমাকে। বাসায় আনার পরে তুমি পাখিগুলোকে ছেড়ে দিয়েছিলে, মুক্ত করে দিয়েছিলে খুশি হয়েই। মনে আছে তোমার ? পাখিগুলোকে ছেড়ে দেবার পর শূন্য খাঁচাটাও তুমি দান করে দিয়েছিলে কোনো এক গরিব মানুষকে। এতোদিনে সে হয়তো খাঁচাটা বেচেও দিয়েছে, খাঁচা বিক্রির টাকাটা দিয়ে কি করেছে কে জানে ! আচ্ছা, তোমার কি মনে হয় কখনো এই আমি তোমাকে মেরে ফেলবো ? অন্তত ২০০০ টাকার জন্য! কি হলো মুখ গোমড়া করে ফেললে যে ? আচ্ছা, বলোতো কে মানুষ, আমি নাকি জলি বেগমের স্বামী ?
তোমার চোখের প্রশ্নগুলো আমারও প্রশ্ন। মানুষগুলো এরকম কেন ?
সেদিন ব্লগে দেখলাম একজন ভাইয়া (কৌশিক) তার ব্লগে লিখে রেখেছেন- আমি হয়তো মানুষ নই। কারণ, মানুষগুলো সব অন্যরকম।
কথাটা বিশ্বাস করি আমি। খুব বেশি বিশ্বাস করি, জানো ? আমি হয়তো মানুষ নই তা ঠিক আছে, তবে আমি তোমাকে কখনোই মেরে ফেলতে পারবো না, অন্তত ২০০০ টাকার জন্য। তোমার নির্বাক স্বপ্নগুলোকে ভেঙে দিতে পারবো না কখনোই। এমনকি তোমাকে কখনো কষ্টও দিতে পারবো না, প্রমিজ!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×