পাইরেসি : বলিউডে ক্ষতির পরিমাণ ৪ বিলিয়ন ডলার
সম্প্রতি ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (টঝওইঈ) এবং আর্নেস্ট ও ইয়ং তাদের বার্ষিক এক রিপোর্টে জানিয়েছে, বলিউডের মিডিয়া ও বিনোদন শিল্প পাইরেসির কারণে ২০০৭ সালে সর্বসাকল্যে ৪ বিলিয়ন ডলার (প্রায় ২০ হাজার কোটি রুপি) ক্ষতির শিকার হয়েছে।
এর মধ্যে শুধু চলচ্চিত্র শিল্পেই এ ক্ষতির পরিমাণ আনুমানিক ৯৫৯ মিলিয়ন ডলার। এ প্রসঙ্গে মোশন পিকচার ইন্টারন্যাশনালের ডিরেক্টর রাজিব পি দালাল জানান, আগামীতে ভারতে ক্রমাগত এ পাইরেসির প্রভাবে বিনোদন শিল্প যে পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ঠিক সেভাবে এ শিল্পে চাকরিচ্যুতিও ঘটবে, যা চলমান অর্থনৈতিক মন্দাকে আরো জটিল করে তুলবে।
ভারত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বলিউড নেতা ও ব্যবসায়ী নেতারা যখন পাইরেসির ব্যাপারে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিচ্ছিলেন তখন পাইরেসি সমস্যা জটিল আকার ধারণ করায় সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেন। ফিল্মে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, তারা এ সঙ্কট মোকাবেলায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। সিআইআই কর্তৃক পাইরেসি রোধকল্পে এবং বিশ্বব্যাপী বিনোদন বাজার বিস্তৃতিতে লক্ষ্য নির্ধারণ করার প্রস্তাব করেন। বিশ্বব্যাপী বড় বড় বিনোদন কোম্পানির প্রধানরা ব্যয় সঙ্কোচন পদ্ধতি গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন।
পাইরেসি ব্যবসায়িক বিস্তৃতিতেও একটি বড় বাধা, যা বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা আরো বাড়িয়ে দেবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে যে পরিমাণ মুভি রিলিজ হচ্ছে তার রিটার্নও অপেক্ষাকৃত কমে আসছে। এ ধরনের পরিস্থিতিতে মুভি বিনিয়োগকারীরাও বিনোদন শিল্পে আশাব্যঞ্জক বিনিয়োগে উৎসাহিত হবেন না, যা সরাসরি বিক্রয় ব্যবস্থাকে আঘাত করবে। এ ক্ষেত্রে বিশ্লষকরা বুদ্ধিবৃত্তিক সম্পত্তিগত অধিকার রক্ষায় ভারতের প্রচলিত আইনি ব্যবস্থা আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন।
এ ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক সম্পত্তিগত অধিকার সুরক্ষায় একটি টাস্কফোর্সের তত্ত্বাবধান করা উচিত বলে সংশ্লিষ্টরা মত দেন। এক ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যক্তিগতভাবে তিনি তার ছবির স্বত্ব সুরক্ষিত রাখতে চান। বিশেষজ্ঞরা বলেছেন, যেখানে হলিউডে এসব বিষয় দেখাশোনার জন্য কিছু সুনির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে সেখানে বলিউডে কিছু বিক্ষিপ্ত প্রতিরোধমূলক উদ্যোগ এ ক্ষেত্রে ফলদায়ক হবে না।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।