somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রের আবার ধর্ম কি ? -------আবদুল্লাহ-আল-মাসুম

০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-জলের ধর্ম কী ?
-তৃষ্ণা নিবারন।
-আর ?
-আর অগ্নি নিধন।
-আগুনের ধর্ম কী ?
-তাপ বিতরন।
-আর ?
-শীত নিবারন।
-তাহলে ধর্ম মানে কী ?
-ধর্ম হলো বৈশিষ্ট। বা গুনাগুন।
-খুবই গুরুত্বপূর্ন একটা প্রশ্ন।
হাসবেন না কেউ ।
রাষ্ট্রের ধর্ম কী ?
-রাষ্ট্র একটি এমন সুন্দর একটি ধারনা..
যার বৈশিষ্ট বা ধর্ম হওয়া উচিত..সকল নাগরিকের সমান নিরাপত্তা( সব অর্থে) প্রদান থেকে শুরু করে সব ধরনের অভিবাবকত্ব গ্রহণ।
-আফনে একটা বেঈমান। একটা ইহুদি।মুসলমানদের শত্রু।
-বাহ ! বাহ! কেন কেন ?
-বারে..রাষ্ট্রের ধর্ম হইবো ইসলাম ধর্ম।
এই দেশের অধিকাশ লোক মুসলমান।
-তোমাকে ব্যপারটা একটু বুঝিয়ে বলি ..
বুঝবে কি না ..জানি না..চেষ্টা করি..
-হ হ বলেন দেহি..আপনের মাথায় এত জ্ঞান ?
কোরআনের থেইকাও বেশী ?
-আমি কি সেরকম কিছু বলেছি ?
না কখনো বলা উচিত ?
কোরআন হচ্ছে বিজ্ঞানময়...আসল কথায় আসি..
একজন মায়ের কি কখনো ছেলে সন্তানদের অতি সমর্থন আর মেয়েদেরকে অতি শোষন দেয়া ঠিক হবে ?
হয়তো অনেকেই ভুল বশত. তা করেন..কিন্তু
অভিভাবক হিসেবে সব সন্তানকেই সমান চোখে দেখা উচিত।
মায়ের চোখে শিশুর জন্য লিঙ্গ বিভেদ কেন ..কোন বিভেদই থাকতে নেই।কারন-সে যে মা..
সন্তানের জন্য অভয়ারন্য..
সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।
রাষ্ট্র হচ্ছে মায়ের মতো।
দেশ মাতা।
সে কারনে মাকে হতে হয় স্নেহশীল আর সকলের সমান দাবীর স্থান।
তা সে সন্তানটি মুসলিম ই হোক বা হিন্দু কিংবা খ্রিষ্টান অথবা বৌদ্ধ!
মা যদি ঘোষনা দিয়ে একদিকে সংখ্যাগরিষ্ঠতার চাপে কাত হয়ে থাকে..
তাহলে অন্য শিশুরা কি মাকে পক্ষপাত দুষ্ট ভেবে মনে মনে অভিমানে গাল ফোলাবে না ?
কলমের ধর্ম লেখা।]
তুলির ধর্ম আঁকা।
নদীর ধর্ম ছুটে যাওয়া আঁকাবাকা।
কোনো সাবেক রাষ্ট্রপতি তো কলমের ধর্ম অধিকাংশ মুসলমানের দেশে ইসলাম করার প্রস্তাবনা আনে নি।
কিংবা নদীর অথবা তুলির ধর্ম আইন করে সস্তা
জনপ্রিয়তার লোভে ইসলামি নদী,ইসলামি তুলি, ইসলামি আগুন আর জলের ব্যবহার নিশ্চিত করে নি।
তাহলে রাষ্ট্র যে মায়ের মতো ..
তার ধর্ম ইসলাম কী করে হয় ?
ইসলাম হতে পারে সৃষ্টির সেরা জীব মানুষের পবিত্র ধর্ম।
ইসলাম কে ব্যবহার করে যারা সস্তা জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে প্রকারান্তরে নিজের ক্ষমতা আর সম্পদের নিশ্চয়তা প্রদান করে..এবং এই সুমহান শান্তির ধর্ম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করে ..
মহান আল্লাহ পাক তাদের জন্য কঠিন শাস্তির বিধান করেছেন এবং
তিনি উক্ত কর্মকে হারাম ঘোষনা করেছেন।

পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দাও আবদুল্লাহ-আল -মাসুম ঘোষনা করেছেন..
যদি ইসলাম প্রচার করাই তোমার একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে..তাহলে তোমার বিনয়,উদারতা,সহমর্মিতা,ভালোবাসা,শান্তিকামিতা,
সহযোগীতা..এরকম বড় বড় মানবিকগুনগুলো দিয়ে
অন্য ধর্মাবলম্বীদের আকৃষ্ট করো।
কোনো কিছু রাষ্টযন্ত্রের মাথায় জোড় করে চাপিয়ে দিয়ে নয়্।


তবে হ্যা..রাষ্ট্রের একটি ধর্ম অবশ্যই আছে ।
আর সেটি হচ্ছে সব শিশুর জন্য সমান ভাবে স্নেহশীল মাতৃধর্ম।
১৯টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×