নারী মুক্তি নারী মুক্তি করো না চিতকার // আবদুল্লাহ-আল-মাসুম
১২ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাতার শিখতে চাইলে পরে
নামতে হবে জলে -
দিনের আলোয় এমন করে
ভয় পেলে কি চলে ?
বনের বাঘে খায় না, যতো
মনের বাঘে খায়-
নিজের কাছেই সবচে মানুষ
বেশী নিরুপায়।
অন্য মানুষ পারে না তো
করতে ক্ষতি ততো-
না জানিয়া মানুষ নিজের
ক্ষতি করে যতো !!
যে করে না কোনো কাজ
ভুল কি তার আর হয় ?
ভুলের ভয়ে তাই বলছি
পিছিয়ে থাকা নয়।
অদৃশ্য শেকল পায়ে
এগুতে না চায় -
ভুল শিক্ষার দোষে মানুষ
পিছে পড়ে যায়।
যুদ্ধে পারে যেতে নারী
বলেছে ইসলাম-
দেশটা গড়বে। নেমে পড়ো
নিয়া আল্রার নাম।
এগিয়ে কত গিয়েছে আজ
চায়না, সিংগাপুর-
তাদের আগে স্বাধীন হয়ে
আমরা, কতদূর ????
একটি পাখির দুটো ডানা
পুরুষ এবং নারী -
একটা যদি দূর্বল হয়
এগুতে না পারি।
পারলে শুধূ মাখতে ঠোঁটে
লিপিষ্টিকের লাল -
বদলে যাবে একা একাই
বাংলাদেশের হাল ??
শেখ হাসিনা খালেদা জিয়া
ছিলো গৃহবধু-
আজকে তারা বাংলাদেশের
চোখের মণি, মধু।
হয়তো তুমিও বন্দী আছো
ছোট্ট পরিসরে-
পিছিয়ে থাকলে তুমি,দেশটা
এগোয় কেমন করে ?
কিছু মানুষ খুব মেধাবী ।
হলে তাদের ভুল-
ভুলটা থেকে শিক্ষা নিয়ে
ফুটিয়ে ফেলে ফুল।
এই জীবনে বাঁধা এলে
প্রতি বাঁকে বাঁকে-
স্বরণ করবা প্রীতিলতা
বেগম রোকেয়াকে।
নারী মুক্তি নারী মুক্তি
করো না চিতকার-
অর্থনৈতিক মুক্তি দেবে
আসল অধিকার।
আবদুল্লাহ-আল-মাসুম
কবি,দার্শনিক,নির্মাতা
প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক
ওয়ার্ল্ড টিভি লিমিটেড।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন