যদি কথা দাও সত্যি আমাকে ভালোবাসবে..
একটা বেড়ালের ছানা হয়ে
তোমার কোলে শুয়ে কাটাবো সারাটি জীবন।
বৃষ্টির জল -হীন চাতকের মুত্য হয় ।
অন্য জলে করে না সে তৃষ্ণা নিবারন।
হয়ে যাবো আমি একটা
হাওয়ায় দোলা মামুলি ঘাসফুল-
হয়ে যাবো..সমস্ত জীবন খরচ করে
তোমার কানের দুল।
যদি কথা দাও সত্যি আমাকে ভালোবাসবে..
আমি আজ থেকে পাল্টে নেবো আমাকে এক নতুন জীবনে।
বালিকণা আমি,
ঝিনুকের বুক থেকে বেরুবো আজ মুক্তোর স্বরুপে।
রঙধনুর শরীরে বিস্তৃত হবো এক অচেনা অরুপ -রুপে।
আমার কিছু প্রশ্ন আছে নিরুত্তর।
প্রেম যদি শুধু -
সস্তা এক পিটুইটারির খেলা -
ইউসুফ নবী কেনো
প্রেমের ভুবনে হয়ে যায় নি ম্লান ?
হাজার বছর পরেও কেনো, প্রেমের ভুবনে
কৃষ্ণ ভগবান ?
সালাত মানে, কী কারনে হলো ধ্যান ?
ধ্যানের ভেতর মিলনের সুর কী ছিলো প্রয়োজন ?
মিলনের মাঝে কীসের মুক্তি
কেন এতো আয়োজন ?
পেরোনো যায় সহজে হিমালয়
পারে তা, যারা মূসা ইব্রাহীম-
তোমাকে কেন পেরোনো যায় না প্রিয় ?
কেন তোমার, প্রতিটি কদমে সাইবেরিয়ার হিম ?
আমাকে তুমি সেভাবে করো আলিঙ্গন-
যেভাবে আদম, হাওয়াকে দিয়েছে প্রেম
যেভাবে আমার পিতাকে, মা করেন চুম্বন !!
তোমাকে আমি আমার হৃদয়ে হারিয়ে ফেলা কবিতার মতো
করেছি উন্মোচন।
বিনি সুতোর কোন মালাতে বাঁধলে তোমায়
হবে তা এক আজীবনের বন্ধন ?
কি নামে তোমাকে ডাকলে -
আসলে
হৃদয়ের একদম কাছে ডাকা হয় ?
কী ভাষায় তোমাকে চাইলে
তা বোধগম্য হবে পুরো বিশ্বময় ?
কিসের সীমাবদ্ধতা পেরিয়ে গেলে
আর তোমার থাকে না সংশয় ?
যদি কথা দাও সত্যি আমাকে ভালোবাসবে..
আমি হয়ে যাবো আরোগ্য তোমার দেহে..
আমি হয়ে যাবো যুগে যুগে উপশম-
দেহের খাঁচাতে সোনার ময়না পাখি..
তুমি আমার বিশ্বাসে , প্রতি দম।
অনেক শীতের রাতে তোমাকে আমি
জড়িয়ে ধরবো গরম একটা লেপের আদরে-
অনেক খরতাপে, বৃষ্টি হয়ে
ভিজিয়ে দেবো আশ্বিনে , ভাদড়ে।
মনের ঘড়িতে প্রতিটি সকালে-
সূর্য বলবে-এ যে বসন্তকাল !!
মহুয়া ফুলের মধূ খেয়ে বধু
তুমি হবে এক তাল-মাতাল।
যেভাবে প্রবাল-দ্বীপ জেগে ওঠে
সমুদ্রের বুক চিরে-
তেমনি আমার অশ্রুতে, তোমাকে জাগিয়ে রাখবো
স্মৃতির টানে পিছনে ফিরে।
তোমাকে আমি চাই।
চাই আমি অকারন-
ভুলে গিয়ে দাড়ি , কমা
ভুলে গিয়ে ব্যকরন।
আমার মনের চাবি তোমার আঁচলে।
বের করে নাও বুকের গুপ্তধন।
ভাষা যেখানে থেমে যায় , সেখানে
দেহের ভাষা যে জাগে-
তিরতির করে কাঁপছে গোলাপ
মিলনের অনুরাগে।
দুচোখে তোমার ব্যকুল কামনা
মনে রাজ্যের ভয়-
আমি যে একটা নতুন স্বর্গ
আমাকে করো জয়।
ঘুমে ঢুলু ঢুলু চোখের আফিমে
কী বিষ মাখানো তীর-
গ্রহ-উপগ্রহ চঞ্চল হয়
কী করে রয় স্থীর ?
দুই পাহাড়ের ছড়ানো আভায়
বাঁকা চাদের আলো-
ক্লিমানজেরুর সভ্যতা থেকে
তোমাকে বেসেছি ভালো।
সৈকত ধরে হাটতে হাটতে
ছোট ঘাসেদের লন-
ডুবসাতারের আজব জাদুতে
সমুদ্র মন্থন।
ক্লান্তিতে নয়, শ্রান্তিতে নয়
মিলনে অপার সুখ-
ফুসফূস করে চেনা বিদ্রোহ
ধ্বক ধ্বক, ধুক ধুক।
মিলনের রাত ক্ষনিকে ফুরায়।
বিরহের রাত কাটে,শতাব্দীতে।
তোমার কাছে পরাজয়ে নেবো বিজয়ের মালা জিতে-
যদি কথা দাও সত্যি আমাকে ভালোবাসবে..
তোমার সঙ্গে সহ-মরনে হারিয়ে যাবো দূরে..
আসবো না আর ফিরে এই পৃথিবীতে।
আবদুল্লাহ-আল-মাসুম
কবি , দার্শনিক,লেখক
প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক
ওয়ার্ল্ড টিভি লিমিটেড
ঢাকা, বাংলাদেশ।
যদি কথা দাও সত্যি আমাকে ভালোবাসবে..// আবদুল্লাহ-আল-মাসুম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।