মন-প্রাণ শিহরতি করে খেলছিলো
এমন একটি সু বাতাস..
মনে হচ্ছিলো, পাহাড় ডিঙিয়ে সে আসবে অভিসারে নিরালায়..
মনের সিংহ দরোজা খুলে রাথি তাই সে আশায়।
তার প্রতিটি হাসির শব্দ বুঝিয়ে দিয়েছিলো --
সেই চরম মূহুর্ত মধুর স্রোতের মতো সজোরে এগিয়ে আসছে..
কোনো দেয়াল তুলে ঠেকানো যাবে না সেই দুরন্ত হাওয়ার গতি..
যেভাবে কোনো সমুদ্র সঙ্গম কামী নদীকে যায় নি থামিয়ে রাখা,
প্রজাপতির রঙিন ডানায় গোধূলির মতো লালে লাল আল্পনা আঁকা।
সে আসবেই ,
আসবেই লূকিয়ে ,
জোনাক ফুলের নকশী কাটা অন্ধকারের চাঁদর নিয়ে , চুপিসারে...
হঠাত, এক ঘর ভর্তি লোকের ভীড়ে,
গোপনে বলেছিলো তার , গরম নিশ্বাস..
কানের কাছে তার মৃদু ফিস ফাস।
বসন্ত বাতাসে ভাসে চুপি চুপি ফিস ফিস উদ্দাম প্রনয়।
প্রতিটি মূহুর্ত মুচকি হাসিতে রেখে যাচ্ছে একটি সংকেত
ফুটেছে ফুল , ভেঙেছে ভুল, কি জানি কি হয় !!
চোখের তারায় চিক চিক , তীব্র ডাহুক-
তল ঠোঁটে অচেনা কামড়, সূচ ফোঁটা সুখ।
সবার সম্মুখে সে ধরেছিলো বাহুর বা'দিক
সবার সম্মুখে সে ধরেছে আঙুল-
তবুও সবার চোখে পড়ে নি ধরা, তার
আগুনে বাতাস দেয়া বে হিসেবী ভুল।
নেচে নেচে উঠছে আলিঙ্গনের তৃষ্ষায় একান্ত গোপন-
সবার অজান্তে দুটি প্রাণ , কত না আপন !!!
ঘোর লাগা,গন্ধে মাতাল চোখ
পাহাড়ের গায়-
ফুলের বৃন্ত ছুঁয়ে
সেই সন্ধ্যায় ..
সুগন্ধ ছড়িয়ে ঠোঁটে, বলেছিলো সে-
একাকী ফেলে এই ভরা চাঁদিতে-
চলে গেছে দু'বছর ; আছে প্রবাসে।
স্পর্ষের বিদ্যুতে চমকিত প্রশান্ত সাগর..
জলে ডুবে ভেসে ওঠা , অশান্ত নাগর।
ধ্বনিত, রণিত হয় কামুক বিলাপ-
আরো দ্রুত চালাও ঘোড়া, সুন্দর পাপ।
সূর্য ওঠার আগে সে, উঠে চলে যায়..
উদ্দাম পরকীয়া জলে কাতরায়।
ভালো লাগে, জানলে লোকে, মন্দ বিষয়-
বুকের গোপনে তাই গোপন প্রণয়।
শিহরনে ভরে থাকে দখিণা বাতাস-
সে আমার দুই বেশী, মাত্র সাতাশ।
শিহরিত বাতাসের অচেনা কামড় // আবদুল্লাহ-আল-মাসুম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।