স্বাধীনতার ডাক দিয়ে যাই // আবদুল্লাহ-আল-মাসুম
১৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসবে কবে মুক্তবুদ্ধি
চেতনার স্বাধীনতা ?
ফুলে ফুলে দোলে শোভন হৃদয়
যেনো এক রূপকথা !
লোভ থেকে নয়, লাভ( love) থেকে হবে
সকল বিচার যেদিন-
প্রতিটি স্বত্বা নিজের ভেতর
সেদিন হবে স্বাধীন।
স্বাধীনতার ডাক দিয়ে যাই
এসো নাও রঙধনু-
দখিনা হাওয়ায় নেচে উঠুক
ষোল কোটি মন, তনু।
মানচিত্র স্বাধীন হয়েছে
হৃদয় ভূগোল নয়-
সেই যুদ্ধে না যদি জিতি
পাবো না আসল জয়।
তিনশ বছর ক্রীতদাস থেকে
রক্তে মিশেছে ভয়-
তাই আকাশের মালিক হতে
এতো বেশী সংশয় !!
যে কোনো কিছু করতে গেলেই
নেগেটিভ মনে হয়-
কর্মী হতে আগ্রহ বেশী
মালিক হতে নয়।
ভিখেরির হাত নিতে ওস্তাদ
দেবার বেলায় নেই-
রাজার মনও ভিখেরির মতো
অবস্থা যদি, এই !
ব্যক্তি স্বার্থ বড় নয়, বড়
যতটা সামষ্টিক-
মনের উঠোনে সূর্য উঠুক
আলো করে চারিদিক।
ছোট ছোট বেড়ী, শেকল থেকে
মুক্তি পেলেই , তবে-
স্বাধীনতার কেতাবী স্বরূপ
অর্থপূর্ণ হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুনকোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন