কিছু কিছু ঘটনা মানুষের জীবনে থাকে- যা বললে গল্পের মতো বা মিথ্যের মতো শোনায়।
আমার জীবনে এমন একটি ঘটনা আছে।
আমাকে জীবন দান করেছে একটি চড়ুই পাখি।
আমি জন্মেছি মৃত।
দ্বিতীয় জন্ম মানুষ হতে পাখির জন্ম।
মানুষের দেদে পাখির প্রাণ আমি।
আকাশ দেখলেই তাই আমার এতো ভাবালুতা।
অবয়বে আমি মানুষ হলেও পাখির মতো মন আমার।
কবিতার মতো শোনাচ্ছে জানি।
কিন্তুু, ভাববাদ বাদ রেখে সেই অদ্ভুদ গল্পটা বলি।
বাবা তখন সরকারী চাকরি করেন । পার্চেস অফিসার হিসেবে।
এই চাকরিতে অনেক ঘুষ খাওয়ার সুযোগ থাকে।
অনেক লোক কয়েকশ' বিঘা জমির মালিক হয়েছেন এরূপ চাকরি করে।
আর
আমার বাবা পেয়েছেন শ্রেষ্ঠ সৎ পার্চেস অফিসারের সম্মান।
তিনি আজ যে ৮/৯ টি বাড়ীর মালিক- তা নিজ চেষ্টায় ব্যবসা করে করেছেন।
বাবার সততা প্রমান , আমার গল্প আর গল্পের উপজীব্য নয়।
আমার জন্ম আর এর অবাক করা মিরাকল আমার মূল গল্প।
আমি তখন মায়ের গর্ভে।
৮ মাসের বাচ্চা।
পৃথিবীতে আসবার জন্য প্রহর গুনছি।
তখন অবশ্য ভাবতে পারি নি -এই স্মৃতি একদিন ফেসবুক ষ্ট্যাটাসে লিখবো।
বাবা ৮ ঘন্টার পথ পাড়ি দিয়ে এসে খেতে বসেছেন।
পাবনায় চাকরি করতেন। আমাদের নারায়নগঞ্জের গ্রামের বাড়ীটি তখন ছিলো একতলা।
বাবা প্রথম লোকমা মুখে তুলবেন-এমন সময় একটা চড়ুই পাখি
ফ্যানের পাখায় আঘাত লেগে- ঠাস্ করে পড়ে গেলো মেঝেতে।
আমার ক্লান্ত , দয়ালু বাবা উঠে গেলেন খাওয়া থেকে । মা এনে মাথায় পানি দিলেন চড়ুই পাখিটির।
প্রকৃতি খুব রহস্যময় খেলা খেলে।
আমার বাবা মা , তখনও জানেন না, তারা একটি চড়ুই পাখির জীবন নয়, তাদের সন্তানের জীবন রক্ষা করেছেন।
চড়ুইটি বেঁচে গিয়েছিলো।
বাবা , মা পাখিটির কথা ভুলে গিয়েছিলেন।
মাস দুয়েক পর আমি এলাম পৃথিবীতে।
প্রতিটি শিশুর মতো আমারও কান্না শুনবার জন্য সবাই ব্যকুল ছিলো। আমার কান্না শুনতে না পেয়ে সবাই কাঁদতে লাগলো
আমি প্রায় দশ মিনিট মৃত বাচ্চাদের মতো নীরব ছিলাম।
এমন সময় একটি চড়ুই পাখি আবার সেই একই পাখায় আঘাত লেগে মেঝেতে পড়ে মৃত্যুবরণ করে।
আর আমি চিতকার করে কেঁদে উঠি।
আমি জীবনে অনেক গল্প লিখেছি, কিন্তুু, এ গল্পটা লিখি নি।
কারন- কিছু ঘটনা , জীবনের এতো গুরুত্বপূর্ণ অংশ দখল করে থাকে- আর এতো বড়ো এর অর্থ যে- সবার কাছে বলে দিলে এর
গভীরতা , বিশালতা .. হালকা হয়ে যায়।
জানি না .. আজ হঠাৎ একটা চড়ুই পাখিকে আমার কবুতরের সঙ্গে খেলা করতে দেখে - কেন বারবার সেই ঘটনাটি মনে পড়ছে !
আর সবাইকে আমার জীবনের এই মিরাকলটি বলে দিতেও ইচ্ছে করছে !!
পাখি টি কি আত্মহত্যা করে আমাকে মৃত্যু থেকে জীবনে ফিরিয়ে দিয়েছিলো ?
না কি শুধুমাত্র দৈবিক ভাবে ঘটনা প্রবাহ মিলে যাওয়াতে সবার এরকম মনে হয়েছিলো ?
জানি না , তবে সেই সত্য জানবার ইচ্ছে আমার কোনোদিন ই যাবে না।
আমি .. মানব দেহে পাখির রুহু ..জন্মেই আমার মৃত্যু..মৃত্যু থেকে জীবনে ..এসেছি।
জীবনে তাই আমার কোনো মৃত্যু ভয় নাই।
মৃত্যু পেরিয়ে আমি এসেছি...তোমাদের কাছে।
আমি .. মানব দেহে পাখির রুহু ..জন্মেই আমার মৃত্যু..মৃত্যু থেকে জীবনে ..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
“গাম্ভী”

বছর চার-পাঁচ আগের ঘটনা। পরিবারের সবার ছোট হওয়া সত্ত্বেও তখন নানা গঠনমূলক বিষয়ে আমার গ্রহণযোগ্যতা বেশ তুঙ্গে। কুরবানির ঈদের কয়েক দিন আগে গরু কেনা নিয়ে বাসায় আলোচনা চলছিল।
সেই সময়... ...বাকিটুকু পড়ুন
জুলাই জঙ্গী

শেখ হাসিনার সাথে মূলত প্রতারণা করা হয়েছে।
প্রতারণা করা হয়েছে বাংলাদেশের সাথে। জুলাই জঙ্গীরা নিজেদের জুলাই যোদ্ধা ভাবে। যুদ্ধ কার সাথে করেছে? যুদ্ধ করেছে, পুলিশদের সাথে। তারা পুলিশ হত্যা করেছে।... ...বাকিটুকু পড়ুন
এই রাতে চাই কিছু আত্মহত্যা আর অ্যালকোহল

বনলতা সেন যারা দেখতে এসেছিল, তারা অনেকেই শেষ করে বের হন নি। প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই একটি পরিবার চলে যায়। তারা সম্ভবত বনলতা এক্সপ্রেস মনে করে দেখতে এসেছিল।... ...বাকিটুকু পড়ুন
বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....
বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন
জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।