হাজার কোটি টাকার পাপড় বিক্রির স্বপ্ন ফারুকের
বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বিশ্ববাজারে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) নিয়ে যাওয়ার অংশ হিসেবে যুক্তরাজ্যে রুচিবর্ধক পাপড় রপ্তানির জন্য তিনি ইতোমধ্যেই কয়েকটি পদক্ষেপ নিয়েছেন।
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) বাণিজ্য ও বিনিয়োগ প্রতিবেদন ২০১১ প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তবে কবে নাগাদ এ লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে তা বিস্তারিত বলেননি মন্ত্রী।
বাংলাদেশের মোট বার্ষিক রপ্তানি আয় ২৩ বিলিয়ন ডলার। এর প্রায় ৭০ শতাংশই আসে পোশাক রপ্তানি থেকে। খাদ্যপণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় নামমাত্র।
মন্ত্রী বলেন, যুক্তরাজ্যে পাপড় রপ্তানির লক্ষ্যে দিনাজপুরের কয়েকজন কারিগরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারি গবেষণাগারে পরীক্ষা করে তাদের পাপড়ের মান যাচাই করা হয়েছে।
"এ ব্যাপারে আমি ইতোমধ্যে লন্ডনের কয়েকজন খাবারের দোকানের মালিকের সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে।"
তিনি বলেন, লন্ডনে বাংলাদেশিদের মালিকানায় ১৫ হাজার খাবারের দোকান আছে। দুপুর ও রাতের খাবারের সঙ্গে রুচিবর্ধক হিসেবে ক্রেতাদেরকে তারা পাপড় দেয়। এক টুকরো পাপড়ের দাম রাখা ৫০ পেনি।
"সব রেস্তোঁরা আমাদের পাপড় বিক্রি করলে আমরা বছরে ১১ হাজার সাতশ' কোটি টাকা (এক বিলিয়ন পাউন্ড) আয় করতে পারি। পাপড় বানানোতে আমরা অনন্য।"
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।