ভারত-বাংলাদেশ পাল্টাপাল্টি সাইট হ্যাকের ঘটনা এখন সামাজিক সাইটগুলোতে উত্তেজনা ছড়াচ্ছে। এ নিয়ে দু দেশের কয়েকটি হ্যাকার দল ঘটা করেই নাম প্রকাশ করে ইমেইল পাঠাচ্ছে। এ লড়াইয়ের পরিসর ক্রমেই বড় হয়ে উঠছে। বাড়ছে উত্তাপ।
এ নিয়ে বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকার্স মিডিয়া রিশেসন সূত্র পরিচয়ে একটি ইমেইল বার্তা পাঠিয়েছেন। পাঠকদের জানার জন্য এ বার্তাটি উপস্থাপন করা হলো।
প্রিয় বাংলাদেশি, আমরা বাংলাদেশের সাইবার যোদ্ধা, সীমান্ত হত্যা বন্ধে আমরা ভারতীয়দের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছি। যতক্ষণ পর্যন্ত সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ না হবে ততদিন থামবে না আমাদের এ সাইবার যুদ্ধ। আমরা কেবল ভারতের বন্দুকের সামনে বুক পেতে দিতেই নয়, তাদের অন্যায়ের প্রতিবাদও করতে পারি।
এটি অত্যন্ত আনন্দের সংবাদ, আমাদের গ্রুপে বা ফ্যানপেজে যখনই আমরা কোন আপডেট প্রকাশ করছি, তাৎক্ষণাৎ পাওয়া যাচ্ছে হাজারও মানুষের সমর্থণ, তাঁরা মন্তব্য করে এবং শেয়ার করে আমাদের বার্তা সর্বত্র পৌছে দিচ্ছে। আমরা এত বিপুল পরিমাণ সাড়া পেয়ে অভিভূত।
এটি এখন আর কেবল বাংলাদেশি হ্যাকারদের সংগ্রাম বা যুদ্ধ নয়, এটি এখন সারাদেশের মানুষের যুদ্ধে পরিণত হয়েছে। সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরাও ব্যাপকভাবে আমাদের এ প্রতিবাদে অংশ নিচ্ছেন। সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনাদের সবার সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।
তবে দু:খজনক হলেও সত্য, কিছু ব্লগার এবং সামাজিক যোগাযোগ ব্যবহারকারী সাইবার যোদ্ধাদের কটুকথা বলছেন। যারা আমাদের সাইবার যুদ্ধের মধ্যে শিবির-ছাগু কানেকশন খুজে বের করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য আমাদের কাছে অপরিস্কার নয়। আমাদের এ প্রতিবাদের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়ার অপচেষ্টা করছেন অনেকে, এখান থেকে কেউ কেউ ফায়দা লুটতে চাচ্ছেন।
আমরা খুব পরিস্কারভাবে বলতে চাই, আমাদের একমাত্র উদ্দেশ্য বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা বন্ধ করা। আর কোন উদ্দেশ্য নেই। অনেকে অপ্রয়োজনীয় কথা বলছেন, আশা করছি এ মিথ্যাচার তাঁরা বন্ধ করবেন। প্লিজ, এতগুলো মানুষের একটি মহৎ উদ্দেশ্যকে নিয়ে অপপ্রচার করবেন না।
আমাদের আক্রমণ চলছেই। ধীরে ধীরে আক্রমণ আরও বাড়ছে। এরই মধ্যে ভারতের ২০ হাজারেরও বেশি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। হ্যাকিংয়ের এ পরিমাণ আরও বাড়ছে প্রতিমুহুর্তেই। শত শত নতুন নতুন হ্যাকার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, সাধারণ অনেক ইন্টারনেট ব্যবহারকারীও আমাদের সহায়তা করছে।
আন্তর্জাতিক একাধিক হ্যাকার গ্রুপ আমাদের সঙ্গে কাজ করছে। সর্বশেষ আমাদের পক্ষ হয়ে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের ভারতীয় ওয়েব স্টোর হ্যাক করেছে চীনা হ্যাকাররা।
আমরা দেশের প্রত্যেকটি নাগরিককে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তাদের উদ্দেশ্যে আমাদের একটাই চাওয়া, আপনারা জেগে উঠুন। বিএসএফ এর নৃশংসতার বিরুদ্ধে কথা বলুন। আমরা আজ রাত্রে একটি ভিডিও মেসেজ অবমুক্ত করবো। সেখানে সাধারণ নাগরিকদের করণীয় সম্পর্কিত সব তথ্য থাকবে। পরবর্তী নির্দেশনার জন্য অন্তত সে পর্যন্ত অপেক্ষা করুন।
আমরা বলতে চাই, যতক্ষণ সীমান্ত হত্যা বন্ধ না হবে, ততক্ষণ আমাদের এ যুদ্ধ থামবে না। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্তও না। আমাদের একজন সদস্যের একটি কথা সবাইকে শোনাতে চাই (I don’t care even if death comes... I`ll keep fighting for my motherland until we get victory...!!!) এটি কেবল একজনের কথা নয়, পুরো সাইবার যোদ্ধা দলেরই মনের কথা। বিপ্লব কখনো বৃথা যায় না।
সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এবারে ভারতে মাইক্রোসফট রিটেইল সাইট হ্যাক হয়েছে। এর দায় স্বীকার করেছে চীনের পরিচয়দানকারী ‘ইভিল স্যাডো’ নামে একটি হ্যাকার দল। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
এরই মধ্যে মাইক্রোসফট ভারত (http://www.microsoftstore.co.in) এ হ্যাক সাইট হ্যাক হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এবং অবস্থায় নিশ্চিত করেনি মাইক্রোসফট ভারত।
চুরি করা কর্মচারীদের লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই এ মাইক্রোসফট সাইট হ্যাক করা হয়েছে। কবে নাগাদ এ সাইট স্বাভাবিক হবে এ বিষয়ে মাইক্রোসফট কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি। টাইমস অব ইন্ডিয়া সংবাদমাধ্যম সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ইভিল স্যাডো হ্যাকার দলের এ আক্রমণের পর মাইক্রোসফট ওয়েবসাইট সূত্র জানিয়েছে, পুরোপুরি নিয়ন্ত্রণ নেই এবং কারিগরিভাবে অপেক্ষাকৃত দূর্বল সাইটগুলোই হ্যাকারদের আয়ত্বে আসে। মাইক্রোসফটের এ সাইটে কিছু কারিগরি ত্রুটি ছিল বলেই এমনটা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি (সোমবার) ভারতভিত্তিক মাইক্রোসফটের এ সাইট হ্যাক হয়। এ মুহূর্তে সাইটে (Microsoft Store India is currently unavailable) এ লেখা দৃশ্যমান হচ্ছে।
মাইক্রোসফট সূত্র এ সাইট যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে। ভারতে মাইক্রোসফট মুখপাত্র এ বিষয়ে এখনই তড়িৎ কোনো মন্তব্য করতে নারাজ।
দু বছর আগে ভারতের শীর্ষ পুলিশ সংস্থার সাইট হ্যাক করে ‘পাকিস্তান সাইবার আর্মি’ পরিচয়দানকারী একটি হ্যাকার দল ভারতজুড়ে আলোচনা আসে। এবারে মাইক্রোসফট সাইটের ক্ষেত্রেও এমনই আলোচনা চলছে বলে সংবাদমাধ্যম সূত্রগুলো জানিয়েছে।
তবে ভারতের শীর্ষ আইটি বিশেষজ্ঞেরা জানান, অনলাইন নিরাপত্তা সম্পর্কে যথেষ্ট পরিমাণ কারিগরি দক্ষতা আর দূরদর্শিতা না থাকায় এ ধরনের হ্যাকের ঘটনা ঘটছে। এ বিষয়ে ভারতের সাইবার নিরাপত্তা বিভাগগুলোকে আরও সচেষ্ট হতে বলেও তাগিদ দেওয়া হয়।
এ বার্তা প্রকাশে বাংলানিউজ কোনো দায়দায়িত্ব বহন করবে না। এটি সম্পূর্ণ ‘বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকার্স’ মিডিয়া সূত্র পাওয়া একটি বার্তা মাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



