somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুঁজি যখন ঈশ্বর_আনু মুহাম্মদ

০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পুঁজি যখন ঈশ্বর
কার্যত পুঁজিই এখন ঈশ্বর, নিরাকার। বিভিন্ন রূপে তা সক্রিয়, সর্বত্র বিরাজমান। দখল, ধ্বংস এবং উন্মাদনা সৃষ্টিতে সদা নিয়োজিত। পুঁজিবাদ টিকে থাকে, বিকশিত হয়, মানুষকে পাগল বানায় নানাভাবে। মানুষকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা, বৈরী করা, যন্ত্র বানানো ছাড়া পুঁজিবাদ টিকতে পারে না। মানুষের মধ্যে পণ্য কেনার উন্মাদনা, অর্থকেন্দ্রিক অস্থিরতা, হিংস্র প্রতিযোগিতা, প্রদর্শনমুখিতা পুঁজির সচলতার জন্য দরকার। মিডিয়া মানুষের প্রয়োজন নির্ধারণ করে, ব্যক্তিত্বের মান নির্ধারণ করে, তৈরি করে সৌন্দর্যের মাপ। গায়ের রং, পোশাক, চোখ হাত পা নখ বুক পিঠ, হাঁটা, কথা বলা সবকিছু নির্ধারিত হয় বাজার থেকে। এই বাজার, মুনাফাকেন্দ্রিক, অর্থ-উন্মাদ-সংস্কৃতি শুধু একজন মানুষ থেকে অন্য মানুষকে নয়; এক ব্যক্তি মানুষকেও নিজের থেকে নিজেকে বিচ্ছিন্নতার অতল গহ্বরে নিক্ষেপ করে। এক ব্যক্তির মধ্যে মানুষ এবং ক্রেতা ভিন্ন হয়ে যায়। ক্রেতার সুখই মনে হয় আসল সুখ। প্রকৃতি, সবুজ ভূমি, আকাশ, নদী, পাখি, বৃক্ষ, লতাপাতা সবই আড়ালে চলে যায়। পণ্য লক্ষ্য হতে হতে মানুষ নিজেও পণ্য হয়ে ওঠে। মানুষের মেধা, সৃজনশীলতা সবই তখন পণ্য। বাজারমূল্যের অধীনস্থ হয়ে পড়ে মানুষের অন্তর্গত ক্ষমতা।
এই বাংলাদেশে, পৃথিবীর অন্যান্য দেশের মতোই, শুধু ব্যবসা প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন নয়, নাট্য প্রতিভা-চলচ্চিত্র প্রতিভা-সঙ্গীত প্রতিভা নিয়োজিত হয় দেশি বিদেশি নানা কোম্পানির পণ্য বিক্রির পথ প্রশস্ত করার কাজে, বিজ্ঞাপন নির্মাণে। পণ্য বিক্রির জন্য মোহ তৈরি, মিথ্যাচার, মানুষের মনোজগৎ দুর্বল ও দখল করবার জন্য নতুন নতুন কায়দা-কানুন বের করাই তখন হয় কৃতিত্বের কাজ। এ এক বিশাল প্রতারণা শিল্প। সে কারণে বিশ্বব্যাপীই পণ্য গবেষণা ও উন্নয়নের পেছনে যে অর্থ ব্যয় করা হয় তার থেকে অনেক বেশি অর্থব্যয় করা হয় জনসংযোগমূলক বা পিআর তৎপরতায়, যার কাজ প্রকৃত অর্থে মানুষকে ভোক্তা হিসেবে উন্মাদ বানানো, মানুষের মধ্যে আচ্ছ’ন্নতা ও মোহ তৈরি। গবেষণা সংস্থা, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের কাজ বিজ্ঞাপনী সংস্থারই সম্পূরক। একচেটিয়া পুঁজির ধ্বংসক্রিয়াকে উন্নয়ন হিসেবে, যুদ্ধকে শান্তি, দখলকে গণতন্ত্র হিসেবে উপস্থিত করায় এদের ভূমিকা একটি বড় জালের অন্তর্গত।
মিথ্যাকে সত্য হিসাবে প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী তাই বিশাল সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে: চলচ্চিত্র, প্রকাশনা, সঙ্গীত, থিয়েটার, বিজ্ঞাপন, প্রচারণা সব এখানে একাকার। এটাই বিশ্ব সংস্কৃতির একটি অভিন্ন আবহ তৈরি করেছে। স্যাটেলাইট চ্যানেল, ইন্টারনেটসহ প্রযুক্তিগত ক্ষেত্রে যা কিছু অগ্রগতি তার একটি বড় শক্তি বিশ্বব্যাপী এক অভিন্ন পুঁজি-দাস, নিষ্ক্রিয় মস্তিক, বিভ্রান্ত, সেজোফ্রেনিক মানব সমাজ তৈরিতে নিয়োজিত থাকে। এখানে প্রাচ্য-পাশ্চাত্য, বাঙালি-অবাঙালি, মুসলমান-অমুসলমান একাকার। পার্থক্য তৈরি হয় ভাষা, অঞ্চল বা ধর্ম দিয়ে নয়, বিশ্ব দৃষ্টিভঙ্গি দিয়ে। প্রতিরোধ তৈরি হয় সেই জনগোষ্ঠীর মধ্য থেকে যারা এই অভিন্নতা, মোহ, বিভ্রান্ত এবং রোগগ্রস্ত অবস্থা থেকে নিজেদের মুক্ত করে দুনিয়া দেখতে সক্ষম হয়। সক্ষম হয় মানুষ হিসেবে উপলব্ধির ক্ষমতা রক্ষা করতে। সেই সক্ষমতা নির্মাণে প্রয়োজন হয় শেকড় সংলগ্নতার।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×