যুব ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির ১০ম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, কর্মসংস্থান সৃষ্টি হলে বেকার যুবকরা দেশ গড়ার সুযোগ পাবে। দেশের কোটি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি না করা গেলে, দেশ গড়া সম্ভব নয়।
তিনি বলেন, এ দেশের বেকার যুবকদের কাজ প্রয়োজন। যুবকদের তার নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে সর্বোপুরি দেশের স্বার্থে কাজ প্রয়োজন। আর যুবকদের কাজ হচ্ছে সমাজকে বদলানো। এই কাজে যুব সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে।
বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির ১০ম সম্মেলন ৮ জানুয়ারি সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা কাফি রতন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে সম্মেলনের প্রধান অতিথি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাফি রতন।
সংগঠনের ঢাকা মহানগর কমিটির সভাপতি আসাদুল্লাহ টিটোর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক যুবনেতা সুমন সাহা’র পরিচালনায় এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাফি রতন, সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান সোহেল, মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সমীর, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, আহ্বায়ক ত্রিদিব সাহা।
সম্মেলনে নগরের বিভিন্ন থানা থেকে সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহ সম্মেলনস্থলে সমবেত হয়। সম্মেলন উদ্বোধন শেষে বর্ণাঢ্য বিশাল র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান এবং যুব ইউনিয়ন প্রসত্মাবিত জাতীয় যুব সনদ অনুযায়ী একটি যুগোপযুগী জাতীয় যুবনীতি ঘোষণা করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, যুব সমাজ দেশের আপামোর জনগণের ভরসার স্থল যুব সমাজই হবে জাতির ভবিষ্যৎ কর্ণধার সে কারণে একটি সঠিক যুবনীতি প্রণয়ন জরম্নরি।
নেতৃবৃন্দ বলেন, দেশে ২ কোটি ৭০ লক্ষ যুবক আজ অর্ধ বেকার-বেকার ফলে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকাসক্তিসহ সামাজিক অস্থিরতা বেড়েই চলেছে। এ সমস্যা সমাধানের লড়্গ্যে আধুনিক শিক্ষার মাধ্যমে সকলের জন্য কাজের ব্যাপক ড়্গেত্র তৈরি করতে হবে। নেতৃবৃন্দ যুব ইউনিয়ন প্রস্তাবিত ১০ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারে প্রতি আহব্বান জানান।
সম্মেলনের উদ্বোধনের পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা। বেলা ৩.০০টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়ে এখনো চলছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




