*রেডিও ফুর্তিঃ
তুলনামুলক ভাবে এই চ্যানেলটি রক, পপ, মেটাল ধাঁচের গান বেশী প্রাধান্য দেয়৷ আর তাই স্বাভাবিক ভাবেই তরুন প্রজন্মের কাছে, বিশেষ করে ইউনিভার্সিটি পড়ুয়া এবং ব্যান্ড সংগীত প্রেমীদের কাছে রেডিও ফুর্তি বেশী জনপ্রীয়৷ কলা-কুশলীদের পেশাদারিত্ব মনোভাব ফুর্তি কে করে তুলেছে অতুলনীয়৷
তবে রেডিও ফুর্তির ব্যপারে কিছু শ্রোতাদের অভিযোগ রয়েছে বিকৃত (বাংলিশ) ভাষায় রেডিও-জকিদের উপস্থাপনা নিয়ে, যদিও ইয়াং জেনারেশন এই ভাষাকে খুবই স্বাগত জানিয়েছেন৷ আর একটি অভিযোগ হল ব্যপক হারে বিজ্ঞাপন প্রচারের৷
*রেডিও টুডেঃ
রেডিও টুডে মুলত রক এন্ড রোল, বাংলা আধুনিক, পপ, রবীন্দ্র-নজরুল সংগীত সহ সব ধরনের গানই সম্প্রচার করে থাকে৷ আর তাই আপামর শ্রোতার কাছে টুডে বেশী জনপ্রিয়৷ তবে রেডিও টুডের পেশাদারিত্বে আরও মনোযোগ দেয়া প্রয়োজন৷
স্বাভাবিকভাবেই টুডের প্রতিও রয়েছে অত্যধিক বিজ্ঞাপন প্রচারের অভিযোগ৷ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই রেডিও চ্যানেলটির পুরুষ আর.জে. দের মেয়েলী ভাষায় উপস্থাপনা খুবই শ্রুতিকটু৷
*রেডিও আমারঃ
এই চ্যানেলটি এ বছরের ফেব্রুয়ারী মাস থেকে টেষ্ট সম্প্রচার করছে৷ আর তাই নেই বিজ্ঞাপনের ঝামেলা৷
রেডিওর অপকারিতাঃ
সবচেয়ে বাজে, বিরক্তিকর যে ব্যপারটা ঘটছে তা হল টুডে আর ফুর্তির এস.এম.এস বানিজ্য৷ শ্রোতারা তাদের মতামত, চাহিদা, অভিযোগ জানানোর জন্য এস.এম.এস করবেন, খুবই ভালো কথা৷ কিন্তু এর সাথে চলছে ফালতু সব কুইজ-ইভেন্ট, যেগুলোর আয়োজন করা হয়েছে শুধু মাত্র শ্রোতাদের পকেট কাটার জন্য৷ এই সব বিরক্তিকর ইভেন্টগুলোতে আহবান করা হয় যত খুশী তত এস.এম.এস করার৷ এমনিতেই মোবাইল কম্পানিগুলোর গ্যাড়াকলে পড়ে জাতি হাঁস-ফাঁস করছে তার উপর এই অশ্লীল বানিজ্য৷
এফ.এম. ষ্টেশন গুলো বাংলা গানের প্রচার ও প্রসারে এনেছে নতুন জোয়ার৷ তাই আমরা নিরাশ হতে চাই না৷ আশাকরি চ্যানেল গুলো তাদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবে৷
সামনে আরও আসছে Ayna Broadcasting Corporation (ABC) এবং Capital FM নামে আরও দুটি চ্যানেল৷ তাই আমরাও রয়েছি আরও ভাল কিছুর আশায়৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

