রাজপথে এসে চিৎকার করে ডাকো,
চিলেকোঠার অন্ধ কুঠুরী থেকে
দৌড়ে ছুটে যাই তোমায় দেখব বলে৷
প্রতিটি রাতেই দেখি
- সাধ মেটে না৷
আবছা আলোয় দাঁড়িয়ে থাকি দুজন৷
ক্লান্ত সিভিলিয়ানরা ঘুমায় অকাতরে,
তখন আমাতে খোঁজ সূর্যমুখীর আলো৷
কুয়াশার মোড়কে যখন শহর স্বপ্নাতুর,
তোমার মাঝে পেতে চাই চঞ্চল মাদকতা৷
অন্ধকারে কি সব খুঁজে পাওয়া যায় বল?
যখন হিংস্র বাদুরের দল বিচরন করে আকাশে৷
আমি আলো ভালবাসি, বিহঙ্গের মত,
তাই পরিপূর্ন আমায় পাবে সূর্যের সাথে৷
আবছা আলোয় আস বলেই ভালবাসনা
আবছা আলোয় আমি ভালবাসতে পারি না৷
এবার তাহলে রৌদ্রজ্জ্বল দুপুরে আস,
জানো তো,
সোডিয়াম বাতিতে আসল রঙ দেখা যায় না৷
----------------------------------------
ভূল হলে জানাবেন৷ ঠিক করা হবে৷
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


