somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষার মাসে শুদ্ধ বাংলা চর্চার ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর ঘুরে আবার এল ভাষার মাস ফেব্রুয়ারি। যদিও রক্তের বিনিময়ে এই ভূখণ্ডে রাষ্ট্রীয় ভাষা হিসাবে মর্যাদাসীন হয়েছে বাংলা ভাষা এবং সেই আত্মত্যাগের দিনটিই পরবর্তীকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়ে বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। কিন্তু বাংলা লেখা ও বলার ক্ষেত্রে আমরা ক'জন শুদ্ধ বাংলা লিখি ও বলি?
সাইনবোর্ড, ব্যানার, প্রতিষ্ঠানের দাফ্তরিক চিঠি, পত্র-পত্রিকা, বাংলা ব্লগ, পাঠ্য বই ও নাটক-সিনেমায় পাত্র-পাত্রীর সংলাপে বাংলা বানানের যথেচ্ছাচার ও গুরুচণ্ডালি ইদানীং খুব বেশি চোখে পড়ে ও কানে বাজে। ব্যাকরণ মেনে চললে এ রকমটি হওয়ার কথা নয়। যাঁরা লেখালেখি করেন তাঁদের অবশ্যই প্রমিত বানানরীতি অনুসরণ করতে হবে।
একজন বিশেষ পরিচালকের নাটক-সিনেমায় পাত্র-পাত্রীদের নয় সাধু-নয় চলিত রীতির ক্রিয়াপদের সংলাপ (যেমন : বলতেছি, করতেছি, আসতেছি ইত্যাদি) আওড়ানো দেখে ও শুনে আসছি গত প্রায় এক দশক ধরে। ইন্টারনেট জগতের নব সংযোজন বিভিন্ন বাংলা ব্লগে কতিপয় ব্লগার প্রচলিত শব্দগুলো বিকৃত বানানে (যেমন : কর্ছে, মঞ্চায়, আম্রা ইত্যাদি) লিখে যেন নিজেদের বিকৃত মানসিকতাকেই প্রকাশ করছেন।
সবার প্রতি আমার আহ্বান, আসুন এই ভাষার মাসে আমরা শুদ্ধ বাংলা লিখতে সচেষ্ট হই অর্থাৎ প্রমিত বানানরীতি অনুসরণ করি। অতএব প্রিয় ব্লগার, এই এক মাস আমরা লেখা বা পোস্ট প্রকাশের আগে বানানগুলো আর একবার দেখে নিই, প্রয়োজন মনে করলে কিংবা কোনো শব্দের বানান নিয়ে সন্দেহ থাকলে বাংলা-বাংলা অভিধানের শরণাপন্ন হই।
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×