আমার প্রিয় পোস্ট

আমার FM রেডিও ষ্টেশনে আমিই RJ, বানিয়ে ফেলুন আপনারটিও, মাত্র ২৫ টাকায়, খুব সহজে!!!

১২ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫২

শেয়ারঃ
0 14 0

ইলেকট্রনিক্স সম্পর্কে যাদের মৌলিক জ্ঞান আছে এবং ইতমধ্যেই ছোটখাট দু-একটি সার্কিট বানিয়েছেন তারা অতি সহজেই বানাতে পারেন আপনার নিজস্ব FM রেডিও ষ্টেশনটি।

এই সাকির্টের মুল বৈশিষ্ট গুলো হলঃ
১. মাত্র তিন ভোল্ট ডিসিতে চলে (২টি পেন্সিল অথবা বাটন ব্যাটারী) তাই সহজে বহনযোগ্য
২. ফ্রিকোয়েন্সি ৮০-১১০ মেগা হার্জ এবং রেন্জ ১০০-১৫০ মিটার (১০০ মিটারের অধিক দুরত্বের ট্রান্সমিটার বানানো এবং ব্যবহার বাংলাদেশে নিষিদ্ব)
৩. খুবই অল্প স্হানে (ভেরো বোর্ড বা প্লাস্টিকের উপর) তৈরি করা যায় এমনকি একটি ঝরণা কলমের ভেতরেও রাখা যায় (বুঝতেই পারছেন কোন ধরনের ব্যবহারের কথা বলছি!)
৪. কয়েল বানানোর জন্য কোন ফেরিট কোরের দরকার নাই, ২২ নং তার (মোটর রিপায়ারিং দোকানে পাবেন) একটি গোল পেন্সিলের উপর ৪ প‌্যাঁচ দিলেই আপনার কয়েল রেডি।
৫. সব রেজিস্টর ১/৪ ওয়াটের হবে। 0.1uf টি হলো ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর ১৬ বা ২৫ ভোল্টের হলেই চলবে এবং + - দেখে লাগাবেন।
৬. MIC হিসেবে কন্ডেন্সার মাইক ব্যবহার করবেন, দাম ৫ থেকে ১০ টাকা ।
৭. 5pf ট্রিমার দিয়ে FM ব্যান্ডে 88-108 MHz এ ট্রান্সমিটারের ফ্রিকোয়েন্সি সেট করতে হবে।এন্টেনা হিসেবে ১ ফুট বা এর অধিক লম্বা যেকোন ধাতব তার ব্যবহার করতে পারেন।

যাইহোক আমার প‌্যাচাল না শুনে ডাযাগ্রামটি দেখুন। সার্কিট ডায়গ্রামে সব উল্লেখ করেছি বিধায় আলাদা করে পার্টস লিস্ট দিলাম না।



তৈরি করতে যেকোন সমস্যা হলে আমাকে জানান আর দুটি ব্যপারে সাবধান থাকবেন
১. এসি মেইনস ২৫০ ভোল্ট লাইনে ভূলেও হাত লাগাবেননা কিংবা কোন ধাতব বা অন্য পরিবাহী বস্তু দিয়ে টাচ্ করবেননা। নয়তো সেটাই হবে আপনার জীবনের শেষ ভূল।
২. উত্তপ্ত সোল্ডারিং আয়রণ (তাঁতাল) যেন শরীরের কোথাও না লাগে, সাবধান!




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): FMরেডিওRJষ্টেশনসার্কিটডায়গ্রামইলেকট্রনিক্স ;
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১০ রাত ৮:৩১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০০
মহসিন০৮ বলেছেন: ধন্যবাদ আপনাকে........ ++++
১২ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ও.................

২. ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০৭
তিক্ত প্রাণ বলেছেন: আমি অনেকবার চেষ্ঠা করেছি কিন্তু প্রত্যেকবার ব্যার্থ হয়েছি

কয়েলত একটা সমস্যা।

তার উপর নির্দিষ্ট মানের গ্যাং সুইচ পাইনি।

পোষ্ট প্রিয়তে
১২ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২০

লেখক বলেছেন: এবার ব্যার্থ হবেননা কারন আমি ইতমধ্যেই এর কয়েকটা সাকির্ট বানিয়েছি!
কয়েলের কথা তো বল্লামই। ট্রিমার (২ পিনের গ্যাং) না পেলে যেকোন ৩পিনের গ্যাং এর মাঝেরটা সহ এবং অন্য যেকোন একটা পিন ব্যবহার করলে ভালই কাজ করবে। একেবারে গ্যাং ছাড়াও ফ্রিকোয়েন্সি সেট করতে পারবেন, এক্ষেত্রে কয়েলের প‌্যাঁচ গুলোর মধ্যবতী দূরত্ব ধীরে ধীরে কমিয়ে বাড়িয়ে যেখানে রেডিওতে টিউন হবে সেই অবস্হানে মোম দিয়ে কয়েলটাকে ফিক্স করে দিলেই হবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২১
সহজ পৃথিবী বলেছেন: সামুতে বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশে সবচেয়ে সময় উপযোগী পোষ্ট।
রেডিও টেকনোলজিটা এখন সারাদশে ছড়িয়ে দেয়া উচিত। আমরা বিশ্বাস করি আরও অন্তত ২০ বছরের জন্য রেডিওই হওয়া উচিত ডিজিটাল বাংলাদেশের বেকবোন।

স্লোগান হওয়া উচিতঃ মুক্ত আকাশ চাই।

ব্লগ এডমিন না বুঝে হলেও পোষ্টটি স্টিকি করুন অনেক বৃহত জাতীয় স্বার্থে।

নিচের লেখাটি পরুন। এ সম্পর্কে আমার দীর্ঘ দিনের ভাবনার আরও অনেক গুলো কমেন্ট করবো। আই এম রিয়েলী এক্সাইটেড।

যেদিন দেশের যে কোন লোকেশনে দাড়িয়ে অন্তত ১০ (দশ) টি এফএম রেডিও শোনা যাবে সেদিন বোঝা যাবে আমরা সত্যিকার ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আছি। দেশের ৪৮১ টি উপজেলায় অন্তত ৯৬২ টি লাইসেন্স দেয়া উচিত। we need Digital Bangladesh NOT Digital Dhaka in fact.


১২ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৫

লেখক বলেছেন: ব্লগ এডমিন না বুঝে হলেও পোষ্টটি স্টিকি করুন


আপনার সাথে সম্পূর্ণ একমত.....

৫. ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২৫
সহজ পৃথিবী বলেছেন: এই পোষ্টটি দয়া করে দেখবেনঃ Click This Link

৬. ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২৭
সাপিয়েন্স বলেছেন: শুধু ঘরের ভেতরে চালালে অসুবিধা নেই। পাড়ার বাইরে যাওয়ার মত পাওয়ার থাকলে সরকারের অনুমোদন (বেশ পয়সা দিয়ে কেনা লাইসেন্স) লাগবে।
১২ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৭

লেখক বলেছেন: বর্তমানে অল্প টাকায় community radio এর লাইসেন্স পাওয়া যায়।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭. ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩৪
সহজ পৃথিবী বলেছেন: আমার দেশ আমার আকাশ লাইসেন্স কিসের মঘের মুল্লক নাকি ?

প্রধানমন্ত্রী দেখলাম ঐ দিন কৃষককে লেপটপ চালানো শিখাচ্ছে।

কাদের মাথা থেকে এসব বুদ্ধি আসে ? এরা অবশ্যই কম্পিউটারের দোকান করে। প্রডাক্ট বেচার সুদূর প্রসারী পরিকল্পনা আছে।

কি মনে হয় এদের ? এদেশে কৃষক সহ গ্রামের খেটে খাওয়া মানুষদের আগামী ২০ বছরেও কি তাদের দৈনন্দিন কার্যক্রমে কম্পিউটার লেপটপের ব্যবহারের প্রয়োজন এবং সামর্থ কোন টা আছে ?

তবে তথ্যের প্রয়োজন এদের আজ অপরহার্য, সারাদিন অজস্র তথ্য লাগবে। স্বাধীনতার ৪০ বছরপরও আমরা আমাদের গ্রামের মানুষগুলোকে এবং দেশকে সম্পূর্ন দুনিয়া থেকে বিচ্ছিন্ন রেখেছি বন্দি করে রেখেছি কোন তথ্যই দেয়া হয়নি। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এরকম তথ্য থেকে শুরু করে কোন পাটিকুলার এলাকায় কয় তারিখের মধ্যে বোর রোপন করতে হবে।

গ্রামের মানুষকে এই তথ্য কি ভাবে দেয়া যায় ? এক্ষেত্রে যদি আমাদের উদ্দেশ্য থাকে গ্রামে তথ্য দেয়া তবে সেটা হতে হবে ফ্রী তথ্য। ৩০ হাজার টাকার একটা লেপটপ ৫০,০০০ হাজার মানুষকে ব্যবহার করার সেটআপ দিতে হবে। কোন উপজেলার সবচেয়ে রিমোট লোকেশন থেকে যেন একজন কৃষক উপজেলা সদরে ওপেন একটা লেপটপে ক্লিক করতে পারে সেই সেটাপের বন্ধ দরজা খুলতে হবে।

এ বিষয়ে ফেসবুকের একটি স্ট্যাটাস এখানে শেয়ার করছি। আশা রাখি পাঠককে আইডিয়াটি কিছুটা হলেও বুঝতে সাহায্য করবে।


Razaie Rafin Sarker যেদিন দেশের যে কোন লোকেশনে দাড়িয়ে অন্তত ১০ (দশ) টি এফএম রেডিও শোনা যাবে সেদিন বোঝা যাবে আমরা সত্যিকার ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আছি। দেশের ৪৮১ টি উপজেলায় অন্তত ৯৬২ টি লাইসেন্স দেয়া উচিত। we need Digital Bangladesh NOT Digital Dhaka in fact.

Razaie Rafin Sarker সৃষ্টিকর্তা ভূগর্ভে এবং ভূপৃষ্ঠে অঞ্চল ভেদে সম্পদের তারতম্য করলেও মাথার উপর আকাশে সবাইকে একই পরিমান সম্পদ দিয়েছিল। যেমন আমার মাথার উপরে এফএম ৭০.০, ৭০.১, ৭০.২... ... ১২৯.৯, ১৩০.০ মোট ৬০টি চ্যানেল/ফ্রিকোয়েন্সি আছে নিউ ইয়র্কের কারো মাথার উপর এর একটিও বেশি নেই, আছে কি ? অথচ রাষ্ট্র ব্যবস্থার নামে তৃতীয় বিশ্বের দেশ গুলো তাদের জনগনকে সেই সম্পদ ব্যাবহার করতে না দিয়ে তাদের জনগনকে শুধু পশ্চাদপদই রাখেনি তাদের মানুষকে পরষ্পর বিচ্ছিন্ন করে রেখেছে, জীবন ধারনকে কষ্ট সাধ্য ও ব্যয়বহুল করে রেখেছে, উন্নয়নকে তালা মেরে বন্দি করে রেখেছ।

Mohammad Asaduzzman Rafin thanks.

Razaie Rafin Sarker ধন্যবাদ আসাদ ! বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যলয়ে একজন গ্রেজুয়েট হিসেবে এদেশের কৃষি অর্থনীতি কৃষি ও কৃষকের অবকাঠামো দেশের অর্থনীতিতে কৃষির অপরিহার্যতা এবং গ্রাম বাংলার দৈনন্দিন কর্মকান্ডে চাহিদা সামর্থ ও প্রাপ্যতা সম্পর্কে তোমার ধারন ও উপলব্ধি আমার চেয়ে শতগুন পরিষ্কার।

তোমার সেই অভিজ্ঞা থেকেই বলা যায় কৃষির মত শতভাগ ফিজিকেল একটিভিটি ও মোবিলাইজেশনের ক্ষেত্রে কমিনিকেশন কত গুরুত্বপূর্ন একটি উপাদান। এই কমিউনিকেশনের ভেতর যেমন আছে সঠিক বাজারে উৎপাদিত পন্যটি নিতে পারা তেমনি কোন নদীতে পানি কতটুকু বেড়েছে, ট্রলার কোন পর্যন্ত চলা শুরু হয়েছে, কোন গ্রামে এবছর পাটের ফলন ভালো হয়েছে, কোন ইউনিয়নে বোর কাটা শুরু হয়েছে, কৃষি অফিসার বেগুন চাষ সম্পর্কে কি বলছে, সারের ট্রলার বা ট্রাক ফ্যাকট্রি থেকে কখনযাত্রা শুরু করেছে, উপজেলায় কৃষকের কার্ড তৈরীর ছবি কবে তোলা শুরু করেছে ইত্যাদি হাজারো তথ্য।

এখন আমাদের প্রশ্ন হলো এই তথ্যগুলো কারা সবচেয়ে ভালো দিতে পারবে ? ঢাকা থেকে চালানো টিভি চ্যানেল, ঢাকার রেডিও, কৃষি মন্ত্রনালেয়ের ওয়েব সাইট, গুগল না সুনামগঞ্জ থেকে চালানো কোন রেডিও ? একটা উপজেলায় একজন একটা কম্পিউটার লগওন করে পুরো উপজেলার মানুষকে ইন্টারনেটের গল্প শোনাবে সারা দিন বিনা পয়সায়।

একটা মোবাইল কলে আমরা একজনের সাথেই কথা বলতে পারি কিন্তু মাত্র ৫ কিলোওয়াটের একটা ট্রান্সমিটার সেটাপদিয়ে পুরো শরীয়তপুরের ১৪ লক্ষ মানুষের সাথে কথা বলা যাবে। এমনি ভাবে যদি শাল্লা উপজেলার ১ লক্ষ মানুষের থেকে ১০ হাজার শ্রোতাও কেবল লোকাল নিউজ পেপারের হেড লাইনটাও তাদের এফএমে শোনে তাহলে সিলেটের মার্কেটই সেই ট্রান্সমিশনকে আমাদের কেন্দ্রীয় ট্রান্সমিশন গুলোর চেয়ে কয়েক হাজারগুন উপযোগী করে তুলবে।

Razaie Rafin Sarker in 1896, Guglielmo Marconi was awarded a patent for radio with British Patent 1203. সেই থেকে একশত চব্বিশ বছরে সাধারন মানুষের কাছে রেডিও টেকনোলজি কতটুকু হাউজহোল্ড হয়ে গেছে তা পরের কমেন্টে লিখলেও আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলো রেডিও ফ্রিকোয়েন্সিগুলো কতটা বোকার মত অ-ব্যবহার করে কন্টেরারী অব দ্যা ফ্যাক্ট গনতন্ত্র, উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা বলে বলে নিজেদের এবং দেশের উভয়েরই প্রাণান্ত করছি তাই বলছি।

আকাশের এই সম্পদ কে লিমিটেড রিসোর্স হিসাবে উল্লেখ করলেও এই সম্পদ যে আন লিমিটেড তা উন্নত দেশগুলো ভার্চুয়ালী কোন উন্নত জ্ঞানের সাহায্য ছারাই উপলব্ধি অনেক বছর আগেই করতে পারলেও রেডিওর মত গরিবের, গনতন্ত্রের, উন্নয়নের যোগাযোগ ব্যাবস্থাকে আমরা কখনও বুঝতে চেষ্টাও করিনি।

বিষয়টা একটা ছোট্ট উদাহরণ দিলে পানির মত সোজা হয়ে যাবে যেমন সুনামগঞ্জের শাল্লার জন্য এফএম ৮০.২ এবং ৮০.৩ বরাদ্দ দিয়ে তা আবার শরীয়তপুরের ভেদরগঞ্জের দিয়ে যদি বাঘাইছরিতেও দিতে চাই সেই সাথে একই ফ্রিকোয়েন্সি নীলফামারী শহরের জন্য বরাদ্দ লাগবে বললে কি কোন সমস্যা হবে বা আর নতুন কোথাও দেয়ার রাস্তা খোলা রইলো না তা ভাবার কোন সুজোগ আছে ? এরকম ৬০ টা এফএম বৃষ্টিতে রোদে রাস্টিং হচ্ছে এবং মানুষ শধু রাতের আকাশ দিনের আকাশ দেখছে। ইটস্ এ্যা শেইম, ইজন্ট ইট ?


Razaie Rafin Sarker শিয়ালের কুমিরের বাচ্চা দেখানোর গল্পটা কি মনে আছে ? খুব সহজ, না ? আচ্ছা যদি এফএম ৯০.০ দিয়েই ৭টা বিভাগে ৭টা জেলায় ৭টা রেডিও এফএম ৯০.০ বাজাই তাহলে কি, কুমির বাচ্চা চিনে ফেলবে ? কোন অসুবিধা হবে ? বাংলাদেশ ফ্রিকোয়েন্সি এলোকেশন কমিটি-কে শিয়াল-কুমিরের এই গল্পটা পরার পর্রামর্শ দিচ্ছি, জাতিয় স্বার্থে।
১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১১

লেখক বলেছেন: চমৎকার লেখা......

১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১১

লেখক বলেছেন: চমৎকার লেখা......

১২ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫১

লেখক বলেছেন: চমৎকার ছবি।

ধন্যবাদ।

১২ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫২

লেখক বলেছেন: এইরকম একটা সিস্টেমের গবির্ত মালিক হইলে প্রাণটা জুড়াইয়া যাইত।

৯. ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০০
মঈনউদ্দিন বলেছেন:
++++++++

প্রিয়তে

ধন্যবা আপনাকে দারুন একটা পোষ্ট দেওয়ার জন্য
১২ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

১০. ১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৫
সহজ পৃথিবী বলেছেন: আমি "ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়" শীর্ষক সেমিনার, তারিখ ২২ শে এপ্রিল, স্থান শরীয়তপুর জেলা প্রশাসন। জনসচেতনতার লক্ষ্যে একটি অপ্রচলিত ভিজুয়াল পেপারটি তৈরী করতে যাচ্ছি।

এখানে আমি এফএম ট্রান্সমিশনকে হাইলাইট করতে যাচ্ছি। আপনার সাহায্য প্রয়োজন।

আপনার ইমেইলটি () রাখলাম। সবচেয়ে সুবিধা হয় ফেইসবুকে ডিসকাস করলে। এখানে লিংক দিলামঃ http://www.facebook.com/rafins?ref=profile একটা ম্যাসেজ দিয়ে আমাকে এড করলে কৃতার্থ হব। তাছারা এই পোষ্টে ইন টাচ থাকবেন।

আমার অনেকগুলো বেসিক প্রশ্নের উত্তর দরকার।
১১. ১২ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৭
হাম্বা বলেছেন: আপনি কি গুগল টক ব্যবহার করেন?
১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১০

লেখক বলেছেন: হাম্বা বলেছেন: আপনি কি গুগল টক ব্যবহার করেন?

হাম্বা যদি কথা কইতে পারে তাহলে গুগল টক কোন ছাড়, আমাদের উচিত হাম্বা টক ব্যবহার করা। =p~ =p~ =p~ =p~

১২. ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫২
জাতি জানতে চায় বলেছেন: কামের পোস্ট! এটাকে যদি কাজে লাগাইতো!!
১১ ই জুলাই, ২০১০ সকাল ৭:৫২

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

১৩. ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ২:৩৪
আকবর হোসেন বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।
১১ ই জুলাই, ২০১০ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও ............।

১৪. ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:২৯
সহজ পৃথিবী বলেছেন: rafin3 আমার গুগল টক। nifars ইয়াহু । আমাকে একটু বলেন ১০০ বর্গ কিঃমিঃ এফএম ট্রন্সমিট করতে পাওয়ার খরচ কেমন হয়।
১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১৭

লেখক বলেছেন: 100 sq km means 50 km radius. I think you'll get a concept from the following picture...





I'll add both of your ID in my messenger list ASAP. Thanks.

১৫. ১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৬
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: মাথায় ঢোকে না।
ধন্যবাদ ভাল লাগল।
১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১৯

লেখক বলেছেন:
জোর করে ঢোকাইলে ব্যাথা পাইবেন।

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

১৬. ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৮:১৫
সহজ পৃথিবী বলেছেন: wht r the range of fm frequnces ? 70 to 130 or 80 to 110 ?
১৭. ১৫ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৩৩
মারূফ মনিরুজ্জামান বলেছেন: বহুল পরিচিত C828 100 MHz range এ মডুলেট করতে পারে জানা ছিল না- হাই ফ্রিকোয়েন্সি টানজিষ্টরের জন্য স্কুল লাইফে কত কিছু করছি-

BF 194 ছিল আমার জানা একমাত্র সহজলভ্য হাই ফ্রিকোয়েন্সি টানজিষ্টর-

১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২২

লেখক বলেছেন: এখন তো সব কিছু অনেক সহজ। সাকির্ট বক্স আর অহরহ ছাড়া আমাদের আর কোন সোর্স ছিলনা। ইন্টারনেটের বদৌলতে এখন কোন কিছু চাইলেই খুজে পাচ্ছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৮. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৫
সহজ পৃথিবী বলেছেন: ১৪ নং কমেন্টের ছবি অনুযায়ি ৩০ থেকে ৫০ ওয়াট পাওয়ারে সমুদ্রে ২০ থেকে ৫০ কিলোমিটার শহরে ৫ থেকে ৮ এবং গ্রামে ১০ থেকে ৩০ কিলোমিটার ট্রান্সমিশন করা যাবে ?

আচ্ছা এই পরিমাণ শুধু সিম্পল ট্রান্সমিশনে কেমন খরচ হবে ?

১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: আপনি যদি ৫০ ওয়াট ট্রান্সমিটার বানানোর খরচের কথা জানতে চান তাহলে প্রথমেই জানতে হবে কোন পারপাসে ট্রান্সমিটারটি ব্যবহার করবেন। যদি টু ওয়ে কমিউনিকেশনের ইউনিট হিসেবে ব্যবহার করেন তাহলে এক্ষেত্রে খরচ কম হবে। আর যদি ব্রডকাস্টিং ইউনিট হিসেবে ব্যবহার করেন তাহলে খরচ অবশ্যই বেশী হবে। প্রথম ক্ষেত্রে কমবেশী তিন হাজার এবং দ্বিতীয় ক্ষেত্রে সেটা এর ৫ থেকে ১০ গুন বা এর বেশীও হতে পারে। কারণ ব্রডকাস্টিংযের জন্য ফ্রিকোয়েন্সি স্টাবল করতে হয় আর একটানা চলার সক্ষমতাও তৈরি করতে হয়।

আপনার যদি এরকম লং রেন্জের ব্রডকাস্টিং ইউনিট তৈরির ইচ্ছা হয় তাহলে আপনাকে বাংলাদেশে হতাশই হতে হবে কারণ আমাদের দেশের মাকের্টে যেসব ইন্ডিয়ান পার্টস পাওয়া যায় সেগুলো খুবই জগন্য মানের। আর এরকম লং রেন্জের ট্রান্সমিটার বানানো দেশীয় আইনে গুরুতর অপরাধ।

ধন্যবাদ আপনার আগ্রহ এবং সুন্দর মন্তব্য গুলোর জন্য।
ভাল থাকবেন।

১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: :P :P :P ধন্য বাদদিয়ে ধন্য হলাম =p~ =p~ =p~

২০. ১৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৭
হাম্বা বলেছেন: হাম্বা ( এটা কিন্তু হাসি হাম্বা, খুশি হইছিত তাই)
৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৯

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~

২১. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১২
রাষ্ট্রপ্রধান বলেছেন: হমমম

মুক্ত আকাশ জরুরি
৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: মুক্ত আকাশ জরুরি

২২. ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪২
েআসাদুল ইসলাম বলেছেন: ভাইজান আমি আপনার সার্কিট টি দেখে কুবই আগ্রহ বোধ করছি। কিন্তু আমি এ সবের কিছুই বুঝিনা। তাই আপনি যদি আমারে একটা বানাইয়া দিতেন ‍তাইলে আমি এইড্যা ব্যবহার কইরা দেখতাম। দয়া করে ‌আমাকে মেইল করে জানায়েন।

Md. asadul Islam
Northern University Bangladesh
Rajshahi.
২৯ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৯

লেখক বলেছেন: আপনি চাইলে অবশ্যই বানিয়ে দেব। তবে কথা হলো বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে না জানলে চালাতে গিয়েও অনেক সমস্যা হবে।

২৩. ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৫
নাজির বলেছেন: পোষ্টটা খুবই ইন্টারেস্টিং । প্রিয়তে নিয়া রাখলাম যদিও এখনও কিছু বুঝিনাই B:-) তবে ২/৩ বার পড়লে হয়তো কিছু বুঝতে পারব।



পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।
২৯ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ও.

২৪. ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪২
কানু বলেছেন: ৫০ টাকা দিমু, আমারে একটা বানাইয়া দেন না ভাই
৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩২

লেখক বলেছেন: ভাই ফ্রিতে দিমু, আর ঐ ৫০ ট্যাকা দিয়া লজেন্স খাইয়্যা নিয়েন।

২৫. ০২ রা মে, ২০১০ সকাল ১১:০৯
িরয়াজ উিদ্দন বলেছেন: ভাই ইলেক্ট্রনিক্স সম্পর্কে একটু জ্ঞানই যে নাই। কি করা যায় বলুন তো।

প্রিয়তে।+
০৫ ই মে, ২০১০ সকাল ১০:২৫

লেখক বলেছেন: তাইতো.........!!! কি করা যায়?

ধন্যবাদ

২০ শে মে, ২০১০ দুপুর ২:৩০

লেখক বলেছেন: করেছি

২৭. ২০ শে মে, ২০১০ রাত ১:৫৭
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: ভাই, এইটা দিয়া কি স্টেরিও সাউন্ড ট্রান্সমিট করা যাইবো???
১১ ই জুলাই, ২০১০ সকাল ৭:৩৫

লেখক বলেছেন: কত্ত জোরে......!
তয় ইনপুটে হালকা চেন্জ করতে হইব।

২৮. ০৫ ই জুন, ২০১০ রাত ১১:১৭
হাফিজ খাঁন বলেছেন: আমার তো একটা এইরকম এফ এম রেডিওর খুব শখ, আমি রেডিও চালাতে পারি এবং এই রকম একটা বানানোর চেষ্টাও চালিয়েছিলাম, তবে কাজ বেশিদুর যায়নি। কারন আমি তাতালের কাজ করিনা, আগে করতাম এখন আলসেমি আর বিরক্ত লাগে। আমার এক বন্ধু তাতালের কাজ করে প্রায়, ওর কাছে বলতেই হাসলো, তারপর আমি রাগ করলাম,..... এটা মন থেকে দুর করতে চাইছিলাম, এরই মাঝে আপনার পোষ্ট চোখে পরলো এবং আশার আলো পেলাম। যদি কষ্ট করে আমাকে একটা বানায়া দিতেন ধন্য হতাম। টাকা ফ্লেক্সিলোড করে দিবো, কারন কুরিয়ারে অনেক খরচ হতে পারে। B-) B-) B-) B-) B-) B-) B-)
১১ ই জুলাই, ২০১০ সকাল ৭:৪২

লেখক বলেছেন: ভাই, কেউ কষ্ট করে বানাইতে চায়না। কেবল রেডিমেইড জিনিস খুজেঁ। আপনারটার মত আরো অনেক মেইল/কমেন্ট আমার কাছে এসেছে। তাই ভাবছি অনেক গুলো বানিয়ে ষ্টেডিয়াম মাকেটের কোন শো-রুমে দিয়ে দেব এবং সবাই ইচ্ছামত নিতে পারবে।

২৯. ০৮ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৪
ফ্রি ফর ফান বলেছেন: আমি আপনাকে ৫০ টাকা দিব আমাকে ১টা বাণায়ে দিবেন ? আমাদের এখানে এফ এম নেই .. যদি বানাতে পারতাম তাহলে কিছু মানুষে FM radio Without memory card set gula te gaan bajto .. Please Help me to make this .. my mail id is
১১ ই জুলাই, ২০১০ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: ইনশাল্লা আমার সাধ্যমত আপনাকে সহযোগিতা করব। উপরের কমেন্টটাও দেখতে পারেন। তবে সবকিছুর জন্যই সময় লাগবে কারণ সামনে আমার পরীক্ষা!

৩০. ১৪ ই জুলাই, ২০১০ রাত ২:১২
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: +++সহ প্রিয়তে।

আশা করি আপনার পরীক্ষা ভাল হবে।
৩১. ১৪ ই জুলাই, ২০১০ রাত ২:১৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: অক্ষণ কিছুই বুঝলাম না। তয় প্রিয়তে রাইখ্যা দিলাম। ভবিষ্যতে আবার আইসা দেখুম বুঝ্বার পারি কিনা... :) :) :)
৩২. ২৮ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৩
ফ্রি ফর ফান বলেছেন: Please add me in your messanger and give me your phone number :)
৩৩. ১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কলেজে বিজ্ঞান মেলা হইবো। যা খুশি বানানো যাইবো। ভাবতেছি কি বানামু। ভাইজান সাজেশন দেনতো। আর এইটা বানাইলে কেমন হয়? আগা-মাথা অবশ্য কিছুই বুঝতেছিনা...
৩৪. ১৮ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪৮
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: আগে স্টিকি করা হোক পরে অন্য আলোচনা
৩৬. ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০৭
কবি ও কবিতা বলেছেন: ভাই দয়া করে আমারে একটা বানায়া দিবেন.......
আফনেরে সম্মানী দিমুনে.......
প্লিজ.....
আমার একটা পোস্টে উত্তর দিয়েন....
৩৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫০
শাকির সহজকথা বলেছেন: খুব কাজের জিনিস হতে পারে এটা। আপনাকে ধন্যবাদ। যখন স্টেডিয়াম মার্কেটে জিনিসটা এ্যাভেইল্যাবল হবে জানাবেন প্লিজ।
৩৮. ২৮ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০২
মিঠাপুর বলেছেন: জটিল......

ভাই আমি একটা ইলেকট্রনিক্স ল্যাব বানাতে চাই.....যেখানে যে যার মত যা খুশি বানাতে বা এক্সপিরিমেন্ট করতে পারবে.....

আপাতত দেখি একটা এফএম বানাইতে পারি কিনা।তবে এর আগে আমি অন্য সার্কিট দিয়ে একটা বানিয়েছিলাম।বেশ কাজ করছিল।

প্রিয়তে
৩৯. ২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৫:১৯
স্বপ্নতরী (রাজু) বলেছেন: কঠিন জিনিস বস্। কিন্তু সার্কিট সবগুলো বাজারে পেলাম না। কোথা থেকে কিনতে পারি?


আমার পোর্টফোলিও
৪০. ০৪ ঠা এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৭
পারাবত বলেছেন: ভাইডি এইগুলান তো বুঝি না,
কেউ কি আমারে একটা বানাইয়া দিবেন? ৫০ বর্গ কিলো ট্রান্সমিট করবো।
সম্মানি ও খরচা দেয়ার ব্যবস্থা করা হবে।
যোগাযোগ:

বি:দ্র: ভালো উদ্দেশ্যে ব্যবহার করার ইচ্চে আছে।
৪১. ২১ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:১১
কবিেহপী বলেছেন: +++++++++ ভায়া ামি তো electronics ের student না। ামি bba student । ামাকে কি ১ টা gift গিফট করবেন। please. address দিব ?
৪২. ০৮ ই আগস্ট, ২০১১ রাত ৯:২১
মেটাল বলেছেন: ভাই,
ট্রানজিস্টার এর সাথের রেজিস্টার-টার মান কত? 10R লেখা আসে যেটা।

৪৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৪
আলাউদ্দিন আলো বলেছেন: ভাই আমার ও একটা চাই কিন্তু ।
৪৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩০
বিট বলেছেন: ভাল জিনিস। তয় আমি না বানাইয়া অন্য কেউ বানাইলে আমি কিন্না নিতাম রাজি আছি। তয় রেঞ্জটা একটু বেশী চাই। আমাদের দেশে নিষিদ্ধ জিনিস বেশী চলে এবং সবাই বেশী পছন্দ করে।
৪৫. ০৬ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৭
দৃ:খবাদী স্বপ্নবাজ বলেছেন: মাথায় ঢুকতেসে না.................।
৪৬. ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৫
জাওয়াদ তাহমিদ বলেছেন: ভাই আমারে আপনার ফেসবুক আইডি টা দিবেন প্লিজ?
৪৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪২
রংধনু ইসলাম বলেছেন: দারুন একটি পোষ্ট । আমার বন্ধুরা বানিয়েছে। রেঞ্জ ৯৭.৫ এফ এম। তবে সাউন্ড ক্লিয়ার না। আর যদি রেঞ্জ বাড়ানো হয় তবে সাউন্ড ক্লিয়ার হয়। সেক্ষেত্রে রেঞ্জ দাড়ায় ৩০০ এফ এম এর উপরে। সেক্ষেত্রে পুরানো রেডিও দিয়ে শোনা লাগে। মোবাইলে শোনা যায়না।

 

মোট সময় লেগেছে ১.০৮২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি মনে করি প্রকৃত দেশ প্রেমিকের নিরদিষ্ট কোন রাজনৈতিক দল থাকা উচিত নয়, যখন যেই দল দেশের জন্য ভালো কাজ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই