আমার প্রিয় পোস্ট
- ওয়া!! হু!! এএফসি চ্যালেঞ্জ কাপ: তাজিকিস্তানকে ২-১ গোলে হারাল বাংলাদেশ - ইউনুস খান
- আমার দেখা ২০টি ভালো চলচ্চিত্রের তালিকা-১ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- পঁচিশ ঘন্টা পঞ্চাশ মিনিট - শাহরিয়ার নির্জন
- তুমি কি ভাল আছ অলোক , সত্যি করে বলতো আজ কতদূর তোমার ভাল থাকা - সহেলী
- অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং৷ - মনির মুনতাহা
- কি করে বাংলাদেশে নির্মিত হল সহস্রাধিক বিশ্বখ্যাত বিজ্ঞাপন ::: নোবেল , বিজরী ,শাহরুকীদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার - মেহরাব শাহরিয়ার
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- প্রথম আলোর ক্রীড়া সাম্বাদিক উট-পাল শুভ্রের দিনলিপি - ফারহান দাউদ
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- স্মৃতি জুড়ে বাংলা ১ম পত্র পরীক্ষা ::: আদি ও অকৃত্রিম চাপাবাজির গল্প - মেহরাব শাহরিয়ার
- “ফাইবার টু দি হোম” (FTTH)--- প্রেক্ষিত বাংলাদেশ। (এক) - নিদ্রালু
- বাংলাদেশে WiMax এর ভবিষ্যত নিয়ে আমার কিছু ভাবনা ---- এক - নিদ্রালু
- দ্যা এ টিম - কালপুরুষ
- ব্লগের সাম্প্রতিক হড়ড়ড়ড়ড় গল্প ও পোস্টগুলোর সংকলন (গাছভুদাই™ সমগ্র)
- নাফিস ইফতেখার
- মজার একটা সাইট শেয়ার না করে পারলাম না
- নিঃসঙ্গ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- CTRL + C - ডেলফ
- অর্থনৈতিক মন্দার কারণে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানীর প্রস্তাবিত নতুন লগো। - লুলুপাগলা
ইন্টেল পিসিতে ম্যাক ওএস এক্স ১০.৫ ইন্সটল করুন
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৭
আমার পোস্ট অনেক কম তাই এটা দিলাম। প্রথম আলো ব্লগে পূর্বে প্রকাশিত, ৪ নভেম্বর, ২০০৮
ম্যাক ওএস এক্স অ্যাপলের অপারেটিং সিস্টেম। এর লুক অ্যান্ড ফিল চমৎকার। কিন্তু আমাদের অনেকেই এটা ব্যবহার করিনি কারন ম্যাক পিসি ছাড়া এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা যেত না। কিন্তু ম্যাক শেষমেষ ইন্টেল প্রোসেসরের জন্য তাদের অপারেটিং সিস্টেমকে পরিবর্তন করেছে। তাদের ম্যাকবুকের সর্বশেষ ভার্শনেও ইন্টেল কোর ২ ডুয়ো ব্যবহৃত হচ্ছে। তাই বর্তমানে আমাদের সাধারন কোর প্রোসেসরের পিসিতেও ম্যাক ও এসএক্স ইনস্টল করা যাচ্ছে।
কিভাবে ইন্সটল করবো?
প্রথমেই জানতে হবে আপনার পিসিতে ম্যাক ইন্সটল করা যাবে কি না। এই জন্য এই সফটওয়্যারটি (সিপিইউজেড) ইন্সটল করে দেখুন আপনার পিসিতে কমপক্ষে SSE2 (SSE3 হলে আরো ভালো) সাপোর্ট করে কি না। যদি করে থাকে তাহলে আপনি ইন্সটল করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য গুগল তো আছেই।
কি কি লাগবে?
* আপনার লাগবে একটি হ্যাকিনটোশ... মানে প্যাচ করা ম্যাক ও এস এক্স ইন্সটলেশন বুটেবল ডিভিডি। আমি ব্যবহার করেছি Kalyway 10.5.2 DVD যেটা টরেন্ট থেকে নামাতে হবে। চাইলে iDeneb 10.5.5 করা যায় কিন্তু সেটা আমি ট্রাই করিনি।
* লাগবে gparted লাইভ সিডি। এটা দিয়ে কোন পার্টিশনের ফ্লাগ পরিবর্তন করা যায়।
* tboot / chain0 নামে দুটি যে কোন একটি ফাইল।
* ৫১২ মে বা র্যা/ম।
* কোন পার্টিশন সফটওয়্যার যেমন PartitionMagic 8।
নমুনা কনফিগারেশন
আমার কনফিগারেশন, কোর ২ ডুয়ো ২.২ গিহা, ১ গেবা র্যাডম, ১ সাটা হার্ড ডিস্ক + ১ আইডিই হার্ড ডিস্ক। সাটা হার্ড ডিস্কের C (প্রাইমারী পার্টিশন) ড্রাইভে এক্সপি সেট আপ করা। ম্যাক ও এস এক্স করা আছে আইডিই হার্ডডিস্কের প্রথম (প্রাইমারী পার্টিশন) পার্টিশনে।
হার্ডডিস্ক পার্টিশন
ম্যাক ও এস এক্স ইন্সটল করতে গেলে সবাই আপনাকে প্রাইমারী পার্টিশনে করতে বলবে। কিন্তু সাধারনত আমাদের বেশির ভাগের হার্ডডিস্কে কেবল একটি প্রাইমারী পার্টিশন থাকে এবং একটি এক্সটেন্ডেড পার্টিশন থাকে। পিসির হার্ডডিস্ক সর্বোচ্চ চারটি পার্টিশন সাপোর্ট করে। এর মধ্যে সবগুলোই প্রাইমারী হতে পারে এবং সর্বোচ্চ একটি এক্সটেন্ডেড পার্টিশন থাকতে পারে। এক্সটেন্ডেড পার্টিশন ভাগ করে একাধিক লজিক্যাল পার্টিশন বানানো হয়। তো যেহেতু বেশিরভাগ পিসিতে কেবল একটি প্রাইমারী পার্টিশন এবং তাতে এক্সপি সেট আপ করা থাকে সেহেতু পার্টিশন সফটওয়্যার দিয়ে আপনার আরেকটি প্রাইমারী পার্টিশন বানানোর দরকার থাকতে পারে। পার্টিশন সাবধানে করবেন কারন এর ফলে আপনার ডাটা হারিয়ে যেতে পারে। আমার পিসিতে বাড়তি হার্ডডিস্কের প্রাইমারী পার্টিশনে ম্যাক ইন্সটল করেছি তাই পার্টিশন আর বানানোর দরকার পড়েনি। ম্যাকের জন্য আমি ১৫ গেবা জায়গা বরাদ্দ রেখেছি।
ইন্সটলেশন শুরু করা যাক
১. পিসিকে Kalyway ডিভিডি দিয়ে বুট করান। দরকার পড়লে বায়োস সেটিংস চেঞ্জ করে।
২. যখন "Starting Mac OS X Installer" দেখাবে তখন F8 চাপুন।
৩. লিখুন -v এবং এন্টার দিন। কিছুটা সময় লাগবে।
৪. সমস্ত লেখা চলে যাবে এবং ভাষা সিলেক্ট করতে বলবে (language selection screen)। ইংরেজি সিলেক্ট করুন।
৫. Welcome box দেখাবে। এখনি Continue তে ক্লিক করবেন না। মেনু থেকে Utilities-এ ক্লিক করুন এবং সেখান থেকে Disk Utility সিলেক্ট করুন।
৬. এখন যে পার্টিশনে ম্যাক ইনস্টল করবেন সেটা সাইডবার থেকে সিলেক্ট করুন। আমার ক্ষেত্রে ২য় হার্ডডিস্কের প্রথম ১৫ গেবা এর প্রাইমারী পার্টিশন।
৭. সিলেক্ট করার পর Erase ট্যাব ক্লিক করুন।
৮. মেনু থেকে Mac OS X (Journaled) সিলেক্ট করুন।
৯. কোন একটা বোধগম্য নাম দিন যেমন "mac", "leopard" বা "osx" (যতিচিহ্ন ছাড়া) স্পেস ব্যবহার করবেন না।
১০. Erase এ ক্লিক করুন এবং পপ-আপ আসলে সেটাতেও Erase ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যেই পার্টিশন তৈরী হবে।
১১. Disk Utility থেকে বেরিয়ে আসুন (উপরের কোনার লাল বোতামে চাপ দিন)। Welcome screen এ ফেরত আসবেন।
১২. Continue এ ক্লিক করুন এবং Agree তে ক্লিক করুন।
১৩. Installation Destination screen আসবে। এখানে সদ্য তৈরী করা পার্টিশনে ক্লিক করুন। এরপরে continue চাপুন।
১৪. পরবর্তী স্কিনে Customize এ ক্লিক করুন। এখানে কিছু এক্সট্রা প্রোগ্রাম আছে যা আপনি ইন্সটল করতে পারেন। এর মধ্যে Adium চ্যাট মেসেঞ্জার আমার ফেবারিট। আর কিছু না করলেও চলবে।
১৫. শেষ হয়ে গেলে Done এ ক্লিক করন। এখন মূল ইন্সটল স্ক্রিনে install এ ক্লিক করুন। মিডিয়া চেক (ডিভিডি) করা শুরু করবে। চাইলে এটা অমিট করতে পারেন তবে তা না করাই মনে হয় ভাল।
১৬. মিডিয়া চেক শেষ করে ইন্সটলেশন শুরু হবে।
১৭. ইন্সটলেশন শেষ হবার পরে ক. যদি Kalyway DVD এখনো ঢুকানো থাকে এবং আপনি সিডি থেকে বুট না করেন তাহলে ম্যাক এ ঢুকতে পারবেন। খ. যদি Kalyway DVD না ঢুকানো থাকে তবে আপনি ম্যাক থেকে বুট হলেও হতে পারে কিন্তু উইন্ডোজ থেকে এখনো বুট হবে না। এখন পালা উইন্ডোজকে ফিরিয়ে আনার।
উইন্ডোজ ফিরিয়ে আনুন
১. GParted লাইভ সিডি ড্রাইভে ঢুকান।
২. উইন্ডোজের পার্টিশন সিলেক্ট করুন। রাইট-ক্লিক করুন এবং Manage Flags এ ক্লিক করুন।
৩. যদি বুট চেক করা না থাকে চেক করুন।
৪. ম্যাকের পার্টিশন সিলেক্ট করুন। রাইট-ক্লিক করুন এবং Manage Flags এ ক্লিক করুন। যদি বুট চেক করা থাকে আনচেক করুন।
৫. রিবুট করলেই উইন্ডোজ চলে আসবে। এখন সময় ডুয়াল বুট ঠিক করার।
ডুয়াল বুট...
দুইভাবে ডুয়াল বুট করা যায়। tboot বা chain0 দিয়ে। আমি tboot ব্যবহার করি।
০. tboot/chain0 ফাইল টা c:\ তে কপি করুন।
১. সি ড্রাইভ থেকে boot.ini ফাইল ওপেন করুন। (Read Only থাকলে Properties থেকে Read Only আনচেক করুন)
২ক. tboot এর জন্য শেষ লাইনে যোগ করুন c:\tboot="Mac OS X Leopard"
২খ. chain0 এর জন্য শেষ লাইনে যোগ করুন C:\chain0="Mac OS X86"
এখন ম্যাক ও এস এক্স এবং উইন্ডোজ একই সাথে চলবে।
পাদটীকাঃ
আমি এই গাইড Installation_Guides/Kalyway_DualBoot_10.5.2 ফলো করেছি। কোন ক্ষতির জন্য আমি দায়ী না
।
*বিস্তারিত তথ্যের জন্য http://www.insanelymac.com/ বা wiki.osx86project.org/ দেখতে পারেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ম্যাক, ম্যাক ;
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আমি টরেন্ট থেকে নামাইছি: লিংক
http://www.mininova.org/tor/1305803
লেখক বলেছেন: ঠিক ধরেছেন। ... আমার গ্রাফিক্স কার্ডটা এখনও ইনস্টল করতে পারিনি... ৫১২ মেবা এজিপি দেখায় ১২৮ হিসেবে... ![]()
মামুনুর রহমান খাঁন বলেছেন:
আমিও ইন্সটল করেছি। প্রথমে সাউন্ড পাচ্ছিল না। সাউন্ড ড্রাইভার ডাউনলোড করে তারপর সাউন্ড এনেছি। কিন্তু ডিভিডি প্লেয়ার চলতেছে না। তাই মুভি দেখা সম্ভব হচ্ছেনা আপাতত। কোন টিপস থাকলে জানাবেন। ধন্যবাদ+
লেখক বলেছেন: আমি তো ভিএলসি ছাড়া কিছু ব্যবহার করছি না।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
এইদিকে কাহিনী অন্য। আমাদের ভার্সিটি থেকে আমরা সবাই একটা Macbook(2.4GHz) পাই পড়াশুনার জন্য। পাওয়ামাত্র আমাদের প্রথম কাজ হল পবিত্র দায়িত্বের মত সেটাতে Windows ইন্সটল করা। Apple যদিও পেশাগত দিক দিয়ে অধিক উপযোগী কিন্তু পুরান জিনিস ছাড়তে মন চায় না। প্রত্যেকের হাতেই Mackbook কিন্তু ভিতরে তাহার Windows। মজাই লাগে দেখতে।
লেখক বলেছেন: অফিসে একটা ম্যাক মিনি পড়ে আছে। এটার উপরে ঐ কাজ করবো নাকি ভাবছি। করেই ফেলি কি বলেন?
লেখক বলেছেন: দেখেন ট্রাই করে। আমি ইন্সটল করে রেখে দিয়েছি, আর কোন কাজ করা হয়নি ৫/৬ মাস ধরে। এখন তো আবার স্নো লেপার্ড চলে এসেছে মনে হয়।
লেখক বলেছেন: হুমম... পাইরেসি কে আসলেই না। কিন্তু আপাতত পাইরেসি ছাড়া চলতে পারছি না যে! কি আর করা।
আর ম্যাক ও এস ব্যবহার করছি টেস্ট বেসিসে। এত নামী একটা সিস্টেম, কেন নামী সেটা দেখবো না...
ধূসর মানচিত্র বলেছেন:
আপাতত প্রিয়তে নিয়ে রাখলাম, যদি কাজে লাগে কখনো
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:
হুমম... আমি করেছিলাম। Graphics খুবই ভাল লেগেছল। কিন্তু Mouse Sensitivity সমস্যার কারনে ব্যবহার বাদ দিয়েছি। আসলে Mac এ কি করব ঠিক বুঝে উঠতে পারিনি।
জামাল ঊদ্দিন বলেছেন:
প্রিয়তে নিয়া রাখলাম...আপাতত নেট নিয়া একটু প্রব্লেমে আছি...আনলিমিটেদ নিলেই ট্রাই মারব...
স্বপ্ন নীল বলেছেন:
উবুন্টুতেই ভাল আছি । ম্যাক লাগবো না .....
েআসাদুল ইসলাম বলেছেন:
খুব ভাল লাগল কিন্তু আমার ইন্টারেনেটর যা তা িডিভিডটা ডাউনেলাজ করেত িতনিদন লাগেব দায়া কের একটা ডিভডি পািঠেেয় িদন। তাহেল খুব খুিশ হব।
জাকির সজিব বলেছেন:
this is a good sign : young generation in bangladesh nowadays using macbook. Oneday mac will be on everybody's home;
হাহাকার বলেছেন:
ভালো লাগলো আপনার পোষ্ট। আমি আইবিএম পিসি ম্যাক বানিয়েছিলাম, ভালো কাজ করেছে। কিন্তু এক্সটার্নাল এজিপি কার্ড নাই বলে আনইনস্টল করে দিছি। এখন আমার একটা এজিপি কার্ড দরকার যেটা ম্যাক এ সাপোর্ট করবে। কোন কার্ড কিনবো বুঝতে পারছি না। আমি কি আপনার কাছ থেকে সিডি গুলো পেতে পারি। জানাবেন।
হাহাকার বলেছেন:
ভালো লাগলো আপনার পোষ্ট। আমি আইবিএম পিসি ম্যাক বানিয়েছিলাম, ভালো কাজ করেছে। কিন্তু এক্সটার্নাল এজিপি কার্ড নাই বলে আনইনস্টল করে দিছি। এখন আমার একটা এজিপি কার্ড দরকার যেটা ম্যাক এ সাপোর্ট করবে। কোন কার্ড কিনবো বুঝতে পারছি না। আমি কি আপনার কাছ থেকে সিডি গুলো পেতে পারি। জানাবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















লিংকটা Please!