-জ্বি, আমি টু-লেট দ্যাইখ্যা ফোন করলাম।
-হ্যা, তবে একটা কথা, এটা কিন্তু কোন ব্যাচেলর অথবা ফ্যামিলি ভাড়া হবে না। শুধু মাত্র অফিসের জন্য।
-জ্বি, অফিসের জন্যই। একটু কি দেখানো যাবে স্পেসটা?
এরপর আমরা দু বন্ধু মিলে মোটামুটি আধাঘন্টা খানেক স্বাস্থ্যবান বাড়িওয়ালাকে নিয়ে বাসাটা দেখলাম (মানে উপভোগ করলাম, ড্রেসিং টেবিলের আয়নায় চুল, চেহারাটা একটু ঠিক কইর্যা নিলাম আর কি !)। এরপর তি...নি কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যবসা আপনাদের? বললাম, এই একটা সফটওয়্যার ফার্ম।
ও.. তা আসবাবপত্র কি কি? আমি কইলাম, তেমন কিছুনা। দুইটা হাই কনফিগারেশনের ল্যাপটপ, ডেল কোম্পানির তৈরি ।
তো এর জন্য তিন রুম কিয়ের লাইগ্যা? বাড়িওয়ালার রাগত জিজ্ঞাসা।
আমি বললাম, জ্বি, তিন রুমে আমরা পাচজ্জন থাকবো। আর ব্যবসা চালাবো ল্যাপটপে। ডিজিটাল যুগ কি না....
এরপর বাড়িওয়ালার অবস্থা কেমন জানি অন্যরকম মনে হইলো।
তা দেখিয়া আমার হাসি যেন আর থামে না....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




